কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্স থেকে বিপুল পরিমাণ অর্থ ও স্বর্ণালংকারের পাশাপাশি এবারও অসংখ্য নামে-বেনামে লেখা চিঠি ও চিরকুট পাওয়া গেছে। এর মধ্যে একটি চিরকুটে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদি হত্যার বিচার দাবি করা হয়েছে।
শনিবার (২৭ জুন) সকাল ৭টায় ছয় মাস পর মসজিদের ১৩টি দানবাক্স খোলা হয়। দানবাক্সগুলো থেকে রেকর্ড ৪৩ বস্তা টাকা পাওয়া যায়। পরে মসজিদের দ্বিতীয় তলায় অর্থ গণনার কাজ শুরু হয়।
গণনার সময় দানকারীদের রেখে যাওয়া বিভিন্ন চিঠি ও চিরকুট উদ্ধার করা হয়। এর একটিতে লেখা ছিল, “হাদি হত্যা বিচার চাই।”
এর আগে জেলা প্রশাসক ও পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি সোহানা নাসরিনের নেতৃত্বে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে দানবাক্সগুলো খোলা হয়।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার নাজমুস সাকিব খান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইশতিয়াক ইমন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ নাহিদ হাসনা খান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. এরশাদুল আহমেদ এবং সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুল হাসান মারুফ উপস্থিত ছিলেন।
বেলা সাড়ে ১২টা পর্যন্ত গণনায় প্রায় ১০ কোটি টাকা পাওয়া যায়। বিরতির পর আবারও অর্থ গণনার কাজ শুরু হয়।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম মন্তব্য করুন!
আপনার মতামত দিন