সর্বশেষ
যুক্তরাষ্ট্র–ভারত বাণিজ্যচুক্তি বাতিলের দাবিতে দিল্লি অভিমুখে কৃষকেরা, শম্ভু সীমান্তে আটকাল পুলিশ জুলাইয়ের প্রথম ২০ দিনে রেমিট্যান্স বেড়েছে ২৩ দশমিক ১ শতাংশ ‘দ্য ওডিসি’র পর তিন বছরের জন্য চলচ্চিত্র নির্মাণ থেকে বিরতিতে যাচ্ছেন ক্রিস্টোফার নোলান সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে ধাপে ধাপে প্রশাসক প্রত্যাহারের সিদ্ধান্ত ব্যক্তিগত কারণ দেখিয়ে ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান খানের পদত্যাগ এক বছরেও প্রকাশিত হয়নিমাইলস্টোন দুর্ঘটনায় সরকারি তদন্তের প্রতিবেদন ২৪ জুলাই ঢাকায় কনসার্টে আসছেন আতিফ আসলাম প্রয়োজন হলে মন্ত্রিসভায় দপ্তর পুনর্বণ্টন করবেন প্রধানমন্ত্রী: তথ্য উপদেষ্টা কুয়েতে মার্কিন সামরিক স্থাপনায় হামলার দাবি আইআরজিসির ‘পুরুষ নির্যাতন দমন ও প্রতিরোধ আইন’ প্রণয়নের নির্দেশনা চেয়ে রিট যন্তর মন্তর পুনর্দখল সিজেপির, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলনের ঘোষণা হল ফি কমানোর দাবিতে দ্বিতীয় দিনের মতো তিতুমীর কলেজে বিক্ষোভ মতভিন্নতা থাকলেও শরিকদের মধ্যে বিভেদ নেই: তারেক রহমান কানাডার উপর ৫০ শতাংশ শুল্ক আরোপ ট্রাম্পের ২০২৭ সালের হজ প্যাকেজ ঘোষণা,কমেছে বিমান ভাড়া কাকরোচ পার্টির ‘সংসদ চলো’ পদযাত্রায় সহিংসতা,আহত ১৭৮, আটক ৭০ ভিশিং প্রতারণা বাড়ছে, এআই কণ্ঠ নকল করে হাতিয়ে নেওয়া হচ্ছে অর্থ মিয়ানমার সীমান্তে ১০৮ কিলোমিটার কাঁটাতারের বেড়ার পরিকল্পনা মেজর মোজাফফরের বিচার হবে সেনা আদালতে: স্বরাষ্ট্রমন্ত্রী ২ কোটি ১৬ লাখ টাকার চেক মামলায় সাহেদ কারাগারে ‘লং মার্চ টু পার্লামেন্ট’ ঘিরে রণক্ষেত্র দিল্লি, ইন্টারনেট বন্ধ জুলাই অভ্যুত্থানের ২০ জুলাই: কারফিউ, সংঘর্ষ ও প্রাণহানিতে উত্তাল দেশ শার্শায় ট্রলি-মোটরসাইকেল সংঘর্ষে দুই যুবক নিহত জ্বালানি আমদানিতে ব্যয় হয়েছে প্রায় ২ বিলিয়ন ডলার: জ্বালানিমন্ত্রী ‘ পঞ্চগড়ের ডিসি জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি’-সারজিস আলম দিল্লিতে ককরোচ পার্টির পদযাত্রায় লাঠিচার্জ পুলিশের , উত্তাল ভারত ফের গ্রেফতার রিজেন্টের চেয়ারম্যান সাহেদ আজ যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর দায়িত্ব নিচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম ইরান-যুক্তরাষ্ট্র সংঘাতে ব্রেন্ট তেলের দাম ৯০ ডলার ছাড়াল ২০২৬ বিশ্বকাপের গোল্ডেন বুট জিতলেন এমবাপ্পে প্রধানমন্ত্রীর সঙ্গে আইএলও মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধের সিদ্ধান্ত নেবেন সর্বোচ্চ নেতা: আরাগচি আসাদুজ্জামান খান কামালকে ফেরত চেয়ে ভারতকে চিঠি ১০৫ মিনিটের প্রতিরোধ ভেঙে স্পেনের বিশ্বজয়, ফেরান তোরেসের গোলে শেষ আর্জেন্টিনার স্বপ্ন দেশে রকেট-স্যাটেলাইট তৈরির পরিকল্পনা, উৎক্ষেপণ কেন্দ্র হতে পারে কুয়াকাটায় ইরানে নতুন মার্কিন হামলা, কুয়েতের দুই ঘাঁটিতে ড্রোন হামলার দাবি হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন রোগী ১ হাজার ৫১ শাপলা চত্বরের ঘটনায় নিহত ৫৮ জনের পরিচয় শনাক্ত: চিফ প্রসিকিউটর স্থানীয় সরকার নির্বাচন কে করবে না করবে—সেটি ইসি ও আদালতের বিষয়: রিজভী ৫০০ টাকায় লোক ভাড়া করে চট্টগ্রামে ইন্টারনেট প্রতিষ্ঠানে হামলা তিস্তা-ধরলাসহ কয়েকটি নদীর পানি বিপৎসীমা ছাড়ানোর আশঙ্কা জুলাই অভ্যুত্থানের রক্তক্ষয়ী ১৯ জুলাই: গুলি, কারফিউ ও দেশজুড়ে সংঘর্ষ আগামী মাসে পরীক্ষামূলকভাবে চালু হচ্ছে ‘প্রবাসী কার্ড’ শাপলা চত্বরের ঘটনায় শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন হাতীবান্ধায় পুলিশকে অবরুদ্ধ করে মাদক মামলার আসামি ছিনিয়ে নেওয়ার অভিযোগ ট্রাম্পকে ‘অবিস্মরণীয় শিক্ষা’ দেওয়ার হুঁশিয়ারি মোজতবা খামেনির ইমিগ্রেশন ছাড়া দেশত্যাগের অভিযোগে শেখ হাসিনা-রেহানার বিরুদ্ধে মামলার প্রস্তুতি ‘সমাজের নিকৃষ্ট মানুষ আওয়ামী লীগ করে’: জ্বালানিমন্ত্রী গণভোট ব্যর্থ হলে এই সরকারকেও ব্যর্থ করে দেওয়া হবে: জামায়াত আমির স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগ নেতাদের অংশগ্রহণ ঠেকাতে ইসিতে জামায়াতের প্রস্তাব

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ০২:৩৩ দুপুর, সোমবার, ২৯ জুন ২০২৬ ইং

সংস্কার বাস্তবায়ন না হলে সরকার পতনের আন্দোলনের হুঁশিয়ারি পাটওয়ারীর

গণভোটের রায়ের আলোকে সংস্কার বাস্তবায়ন না হলে সরকার পতনের আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

রোববার (২৮ জুন) বিকেলে ১১ দলীয় ঐক্যজোটের বড়লেখা উপজেলা শাখার উদ্যোগে মৌলভীবাজার জেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ হুঁশিয়ারি দেন।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘বাংলাদেশে সংস্কার বাস্তবায়ন করা না হলে আমরা সরকার পতনের আন্দোলনের দিকে যাব, ইনশাআল্লাহ। শহীদদের রক্তের সঙ্গে আমরা বেইমানি করতে পারব না।’

তিনি বলেন, গত ১৭ বছরে দেশের বিভিন্ন রাজনৈতিক দল নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছে। ফ্যাসিবাদী ব্যবস্থার পতনের লক্ষ্যেই সবাই ঐক্যবদ্ধভাবে আন্দোলনে নেমেছিল বলে দাবি করেন তিনি।

এনসিপির এই নেতা বলেন, নির্বাচনের আগে সংস্কারের একটি এজেন্ডা ছিল। এ নিয়ে দেশের বিভিন্ন বিভাগে ১১ দল কর্মসূচি পালন করেছে। জনগণ নির্বাচনে এসে পরিবর্তন ও জনপ্রতিনিধি নির্বাচনের পক্ষে ভোট দিয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

তার দাবি, নির্বাচনে দেশের ৭৫ শতাংশ মানুষ পরিবর্তন ও সংস্কারের পক্ষে গণভোটে রায় দিয়েছে। কিন্তু সরকার সেই রায় বাস্তবায়ন না করে উল্টো পথে হাঁটছে। এ কারণে ১১ দল আবার রাজপথে নেমেছে এবং বিভিন্ন বিভাগে কর্মসূচি ঘোষণা করেছে। আগামীতে সিলেট বিভাগেও মহাসমাবেশ আয়োজন করা হবে বলে জানান তিনি।

বিচার প্রসঙ্গে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, তারা প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাস করেন না; বরং বিচার বিভাগের মাধ্যমে অপরাধের বিচার চান। আওয়ামী লীগকে সংগঠন হিসেবে বিচারের মুখোমুখি করার দাবিও জানান তিনি।

পররাষ্ট্রনীতি প্রসঙ্গে তিনি বলেন, গণঅভ্যুত্থানের পর থেকেই তারা স্বাধীন পররাষ্ট্রনীতির কথা বলে আসছেন। বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় তরুণদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

সীমান্ত পরিস্থিতি নিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারী দাবি করেন, সম্প্রতি বড়লেখা সীমান্ত এলাকায় ভারত থেকে ‘সন্ত্রাসী কার্যক্রম’ চালানো হয়েছিল। স্থানীয় বাসিন্দারা বিজিবির সঙ্গে সমন্বয় করে তা প্রতিহত করেছেন বলেও মন্তব্য করেন তিনি।

বড়লেখা সদর ইউনিয়ন জামায়াতের সাধারণ সম্পাদক জয়নাল উদ্দিনের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব প্রীতম দাশ, বড়লেখা উপজেলা জামায়াতের সাবেক আমির এমাদুল ইসলাম, বড়লেখা উপজেলা জামায়াতের পেশাজীবী সংগঠনের সভাপতি অধ্যাপক মোহাইমিন সালেহ এবং খেলাফত মজলিসের মৌলভীবাজার জেলা শাখার সাংগঠনিক সম্পাদক এম এম আতিকুর রহমান।

এর আগে নাসীরুদ্দীন পাটওয়ারীর আগমনকে কেন্দ্র করে বড়লেখা শহরে বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অবস্থান নেন। বিকেলে তিনি বড়লেখা কেন্দ্রীয় জামে মসজিদে আসরের নামাজ আদায় করতে যাওয়ার সময় কয়েকজন বিক্ষোভকারী স্লোগান দেন।

পরে বড়লেখা-কুলাউড়া সড়কের দক্ষিণবাজার এলাকায় বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা তার গাড়িবহরের গতিরোধের চেষ্টা করলে পুলিশ তাদের সরিয়ে দেয়।

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম মন্তব্য করুন!

আপনার মতামত দিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে আন্দোলন চলবে, প্রয়োজন হলে আবার

1

সংবিধান সংশোধনে সংসদীয় বিশেষ কমিটি, বিরোধী দলের ওয়াকআউট

2

বিদ্যুতের দাম না বাড়িয়ে দুর্নীতি বন্ধ করুন: গোলাম পরওয়ার

3

২০২৬ বিশ্বকাপের গোল্ডেন বুট জিতলেন এমবাপ্পে

4

রোহিঙ্গা সংকট সমাধান ও বাণিজ্য সম্প্রসারণে পাশে থাকার আশ্বাস

5

গ্রাম পিছিয়ে থাকলে প্রকৃত সমৃদ্ধি সম্ভব নয়: মির্জা ফখরুল

6

মেহেরবানি করে চাঁদাবাজি করবেন না, রাজশাহীতে কর্মী সম্মেলনে জ

7

সাড়ে ১৩ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে শেখ সেলিমের বিরুদ্ধে

8

জাতিসংঘের নীতিমালা তোয়াক্কা না করে যুক্তরাষ্ট্র:মহাসচিব

9

‘গুলি করে মরেনি, ইনজেকশন দিয়ে মেরে ফেলুন’-ট্রাইব্যুনালে সাক্

10

হামে ৩০০ শিশু মারা গেলেও স্বাস্থ্যমন্ত্রী পদত্যাগের কথা ভাবে

11

স্বামীর জামিনে ক্ষোভে এজলাসে বিচারপ্রার্থীর নারীর বিষপানে আত

12

বঙ্গোপসাগরে ৩ ট্রলারডুবি, ১৩ জেলে নিখোঁজ

13

আমরা আল্লাহর আইন চাই, মানুষের আইন নয়:জামায়াত এমপি মুজিবুর রহ

14

বিধানসভা নির্বাচন:ভাঙড়ে এগিয়ে নওশাদ সিদ্দিকী

15

চীনের কাছে ২-০ গোলে হারল বাংলাদেশ

16

তামিলনাড়ুতে গরু জবাই নিয়ে জয়ের পথে বিজয় সরকার

17

কক্সবাজারে পৃথক অভিযানে ৯ লাখ ৮০ হাজার পিস ইয়াবা উদ্ধার

18

বিসিসির সঙ্গে চুক্তি বাতিল করল নির্বাচন কমিশন

19

আন্তর্জাতিক চুক্তি সংসদে উপস্থাপনের দাবি ডা. শফিকুর রহমানের

20