সর্বশেষ
যুক্তরাষ্ট্র–ভারত বাণিজ্যচুক্তি বাতিলের দাবিতে দিল্লি অভিমুখে কৃষকেরা, শম্ভু সীমান্তে আটকাল পুলিশ জুলাইয়ের প্রথম ২০ দিনে রেমিট্যান্স বেড়েছে ২৩ দশমিক ১ শতাংশ ‘দ্য ওডিসি’র পর তিন বছরের জন্য চলচ্চিত্র নির্মাণ থেকে বিরতিতে যাচ্ছেন ক্রিস্টোফার নোলান সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে ধাপে ধাপে প্রশাসক প্রত্যাহারের সিদ্ধান্ত ব্যক্তিগত কারণ দেখিয়ে ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান খানের পদত্যাগ এক বছরেও প্রকাশিত হয়নিমাইলস্টোন দুর্ঘটনায় সরকারি তদন্তের প্রতিবেদন ২৪ জুলাই ঢাকায় কনসার্টে আসছেন আতিফ আসলাম প্রয়োজন হলে মন্ত্রিসভায় দপ্তর পুনর্বণ্টন করবেন প্রধানমন্ত্রী: তথ্য উপদেষ্টা কুয়েতে মার্কিন সামরিক স্থাপনায় হামলার দাবি আইআরজিসির ‘পুরুষ নির্যাতন দমন ও প্রতিরোধ আইন’ প্রণয়নের নির্দেশনা চেয়ে রিট যন্তর মন্তর পুনর্দখল সিজেপির, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলনের ঘোষণা হল ফি কমানোর দাবিতে দ্বিতীয় দিনের মতো তিতুমীর কলেজে বিক্ষোভ মতভিন্নতা থাকলেও শরিকদের মধ্যে বিভেদ নেই: তারেক রহমান কানাডার উপর ৫০ শতাংশ শুল্ক আরোপ ট্রাম্পের ২০২৭ সালের হজ প্যাকেজ ঘোষণা,কমেছে বিমান ভাড়া কাকরোচ পার্টির ‘সংসদ চলো’ পদযাত্রায় সহিংসতা,আহত ১৭৮, আটক ৭০ ভিশিং প্রতারণা বাড়ছে, এআই কণ্ঠ নকল করে হাতিয়ে নেওয়া হচ্ছে অর্থ মিয়ানমার সীমান্তে ১০৮ কিলোমিটার কাঁটাতারের বেড়ার পরিকল্পনা মেজর মোজাফফরের বিচার হবে সেনা আদালতে: স্বরাষ্ট্রমন্ত্রী ২ কোটি ১৬ লাখ টাকার চেক মামলায় সাহেদ কারাগারে ‘লং মার্চ টু পার্লামেন্ট’ ঘিরে রণক্ষেত্র দিল্লি, ইন্টারনেট বন্ধ জুলাই অভ্যুত্থানের ২০ জুলাই: কারফিউ, সংঘর্ষ ও প্রাণহানিতে উত্তাল দেশ শার্শায় ট্রলি-মোটরসাইকেল সংঘর্ষে দুই যুবক নিহত জ্বালানি আমদানিতে ব্যয় হয়েছে প্রায় ২ বিলিয়ন ডলার: জ্বালানিমন্ত্রী ‘ পঞ্চগড়ের ডিসি জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি’-সারজিস আলম দিল্লিতে ককরোচ পার্টির পদযাত্রায় লাঠিচার্জ পুলিশের , উত্তাল ভারত ফের গ্রেফতার রিজেন্টের চেয়ারম্যান সাহেদ আজ যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর দায়িত্ব নিচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম ইরান-যুক্তরাষ্ট্র সংঘাতে ব্রেন্ট তেলের দাম ৯০ ডলার ছাড়াল ২০২৬ বিশ্বকাপের গোল্ডেন বুট জিতলেন এমবাপ্পে প্রধানমন্ত্রীর সঙ্গে আইএলও মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধের সিদ্ধান্ত নেবেন সর্বোচ্চ নেতা: আরাগচি আসাদুজ্জামান খান কামালকে ফেরত চেয়ে ভারতকে চিঠি ১০৫ মিনিটের প্রতিরোধ ভেঙে স্পেনের বিশ্বজয়, ফেরান তোরেসের গোলে শেষ আর্জেন্টিনার স্বপ্ন দেশে রকেট-স্যাটেলাইট তৈরির পরিকল্পনা, উৎক্ষেপণ কেন্দ্র হতে পারে কুয়াকাটায় ইরানে নতুন মার্কিন হামলা, কুয়েতের দুই ঘাঁটিতে ড্রোন হামলার দাবি হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন রোগী ১ হাজার ৫১ শাপলা চত্বরের ঘটনায় নিহত ৫৮ জনের পরিচয় শনাক্ত: চিফ প্রসিকিউটর স্থানীয় সরকার নির্বাচন কে করবে না করবে—সেটি ইসি ও আদালতের বিষয়: রিজভী ৫০০ টাকায় লোক ভাড়া করে চট্টগ্রামে ইন্টারনেট প্রতিষ্ঠানে হামলা তিস্তা-ধরলাসহ কয়েকটি নদীর পানি বিপৎসীমা ছাড়ানোর আশঙ্কা জুলাই অভ্যুত্থানের রক্তক্ষয়ী ১৯ জুলাই: গুলি, কারফিউ ও দেশজুড়ে সংঘর্ষ আগামী মাসে পরীক্ষামূলকভাবে চালু হচ্ছে ‘প্রবাসী কার্ড’ শাপলা চত্বরের ঘটনায় শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন হাতীবান্ধায় পুলিশকে অবরুদ্ধ করে মাদক মামলার আসামি ছিনিয়ে নেওয়ার অভিযোগ ট্রাম্পকে ‘অবিস্মরণীয় শিক্ষা’ দেওয়ার হুঁশিয়ারি মোজতবা খামেনির ইমিগ্রেশন ছাড়া দেশত্যাগের অভিযোগে শেখ হাসিনা-রেহানার বিরুদ্ধে মামলার প্রস্তুতি ‘সমাজের নিকৃষ্ট মানুষ আওয়ামী লীগ করে’: জ্বালানিমন্ত্রী গণভোট ব্যর্থ হলে এই সরকারকেও ব্যর্থ করে দেওয়া হবে: জামায়াত আমির স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগ নেতাদের অংশগ্রহণ ঠেকাতে ইসিতে জামায়াতের প্রস্তাব

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ০৮:০১ রাত, সোমবার, ২৯ জুন ২০২৬ ইং

করমুক্ত আয়সীমা ৪ লাখ টাকা রেখে অর্থবিল ২০২৬ পাস

জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট পাসের আগে ‘অর্থবিল ২০২৬’ কণ্ঠভোটে পাস হয়েছে। এর মাধ্যমে আগামী অর্থবছরের কর, শুল্ক ও রাজস্বসংক্রান্ত আর্থিক প্রস্তাব এবং নতুন ভ্যাট ও আয়কর হার চূড়ান্ত অনুমোদন পেয়েছে।

সোমবার (২৯ জুন) বিকেলে জাতীয় সংসদে বিলটি পাস হয়।

পাস হওয়া অর্থবিলে কালো টাকা সাদা করার সুযোগ বাতিল করা হয়েছে। ব্যক্তিশ্রেণির করদাতাদের করমুক্ত আয়সীমা নির্ধারণ করা হয়েছে ৪ লাখ টাকা। পাশাপাশি ব্যাংক হিসাব খুলতে টিআইএন নম্বরের বাধ্যবাধকতা রাখা হয়নি। সংশোধনীর মাধ্যমে খুচরা বিক্রেতাদের পণ্য বিক্রির ওপর প্রস্তাবিত অগ্রিম করও বাতিল করা হয়েছে।

এর আগে সংসদের আইন প্রণয়ন কার্যক্রমের শুরুতে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী অর্থবিলটি অবিলম্বে বিবেচনার প্রস্তাব করেন।

তিনি বলেন, ‘আমি প্রস্তাব করছি, সরকারের আর্থিক প্রস্তাবগুলো কার্যকরকরণ এবং কতিপয় আইন সংশোধন করতে আনীত অর্থবিল, ২০২৬ সংসদে অবিলম্বে বিবেচনার জন্য গ্রহণ করা হোক।’

স্পিকার হাফিজ উদ্দিন আহমদ জানান, কয়েকজন সংসদ সদস্য বিলটির ওপর জনমত যাচাইয়ের প্রস্তাব দিয়েছেন। জনমত যাচাইয়ের প্রস্তাব ও বিলের সাধারণ নীতির ওপর আলোচনা একসঙ্গে অনুষ্ঠিত হয়।

আলোচনায় ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা বাজেটের ঘাটতি ও রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা নিয়ে প্রশ্ন তোলেন।

তিনি বলেন, ‘প্রতিবছর বাজেট দেওয়ার সময় আমরা নির্ঝরের মতো স্বপ্ন দেখি এবং সারা বছর ধরে সেই স্বপ্নভঙ্গের ফল ভোগ করতে হয়।’

রুমিন ফারহানা বলেন, প্রস্তাবিত বাজেটের আকার ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা এবং আয় ধরা হয়েছে ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকা। সে হিসাবে ঘোষিত ঘাটতি ২ লাখ ৪৩ হাজার কোটি টাকা। রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা পুরোপুরি অর্জিত না হলে ঘাটতি আরও বাড়তে পারে এবং তা মেটাতে দেশি-বিদেশি ঋণ বা বিনিয়োগের ওপর নির্ভরতা বাড়বে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।

প্রধানমন্ত্রীর চীন সফরের প্রসঙ্গ তুলে চীনের কাছ থেকে ঋণ বা বিনিয়োগের কোনো আশ্বাস পাওয়া গেছে কি না, তা জানতে চান রুমিন ফারহানা। উচ্চ মূল্যস্ফীতি, প্রবৃদ্ধির ধীরগতি, বেসরকারি বিনিয়োগে স্থবিরতা, রাজস্ব ঘাটতি, ঋণখেলাপি বৃদ্ধি, ব্যাংকের তারল্যসংকট এবং জ্বালানি সরবরাহের সীমাবদ্ধতার কথাও তুলে ধরেন তিনি।

জামায়াতের সংসদ সদস্য শফিকুল ইসলাম মাসুদ শিক্ষা খাতে কার্যকর পরিকল্পনা ও বরাদ্দ বাড়ানোর দাবি জানান। তিনি বলেন, শিক্ষকদের আধুনিক শিক্ষাদান পদ্ধতি ও কারিকুলামভিত্তিক প্রশিক্ষণের পাশাপাশি উপজেলা পর্যায়ে বিষয়ভিত্তিক ও ব্যবহারিক প্রশিক্ষণের ব্যবস্থা করা প্রয়োজন।

উচ্চশিক্ষায় গবেষণা ও উদ্ভাবনের বরাদ্দ বাড়ানোর দাবি জানিয়ে তিনি বলেন, মুখস্থবিদ্যার পরিবর্তে গবেষণাভিত্তিক শিক্ষা নিশ্চিত করা না গেলে শিক্ষার্থীরা আন্তর্জাতিক প্রতিযোগিতায় পিছিয়ে পড়বে।

রাজশাহী-১ আসনের সংসদ সদস্য মো. মুজিবুর রহমান রাষ্ট্রীয় অর্থ ব্যবহারে অপচয় রোধের ওপর গুরুত্ব দেন। তিনি বলেন, অর্থবিলের আলোচনায় সংসদ সদস্যদের দেওয়া কিছু প্রস্তাব গ্রহণ করা হয়েছে, যা জাতীয়ভাবে উপকারে আসবে।

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য জি এম নজরুল ইসলাম বলেন, অর্থবিল দেশের মানুষের জীবনযাত্রার সঙ্গে সরাসরি সম্পর্কিত। সাধারণ মানুষের ওপর কয়েকটি করের চাপ কমানোর উদ্যোগ থাকলেও মূল্যস্ফীতি ও বাজারের ওপর চাপ তৈরির আশঙ্কা রয়েছে বলে মন্তব্য করেন তিনি।

সিকিউরিটিজ, ইউনিট ফান্ড ও মিউনিসিপ্যাল ফান্ডে বিনিয়োগ ধরে রাখার প্রস্তাবিত শর্ত নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি। তার মতে, চাকরি পরিবর্তন, চিকিৎসা বা পারিবারিক জরুরি প্রয়োজনে মেয়াদ পূর্তির আগে অর্থ তুলতে না পারলে সাধারণ বিনিয়োগকারীরা সমস্যায় পড়তে পারেন।

ব্যাংক খাতের সংস্কার, দুর্নীতি ও অর্থ পাচার প্রতিরোধ এবং পাচার হওয়া অর্থ ফেরাতে অর্থবিলে আরও কঠোর দিকনির্দেশনা থাকা প্রয়োজন বলেও মন্তব্য করেন জি এম নজরুল ইসলাম।

ময়মনসিংহ-৬ আসনের কামরুল হাসান মিলন জুন মাসে সরকারি ব্যয়ের প্রবণতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তার মতে, অর্থবছরের শেষ মাসে অতিরিক্ত ব্যয়ে অপচয় ও দুর্নীতির ঝুঁকি থাকে।

কুষ্টিয়া-২ আসনের আবদুল গফুর স্বাস্থ্য খাতের বরাদ্দ ব্যয়ের সক্ষমতা নিয়ে প্রশ্ন তোলেন। প্রবীণদের চিকিৎসায় হাসপাতালগুলোতে আলাদা ব্যবস্থা রাখার প্রস্তাবও দেন তিনি।

নীলফামারী-২ আসনের আবদুল ফারুক আবদুল লতিফ জনগণের ওপর করের চাপ বৃদ্ধির বিষয়টি পুনর্বিবেচনার আহ্বান জানান।

বেকার ভাতা চালুর দাবি জানিয়ে কিশোরগঞ্জ-৫ আসনের শেখ মুজিবুর রহমান ইকবাল বাজেট বাস্তবায়নের আগে জনমত যাচাইয়ের প্রস্তাব করেন।

ফরিদপুর-১ আসনের ইলিয়াস মোল্লা আমলাদের বিরুদ্ধে জনবিচ্ছিন্নতার অভিযোগ তোলেন। নীলফামারী-১ আসনের আবদুস সাত্তার সাধারণ করদাতাদের ওপর চাপ না বাড়িয়ে ঋণখেলাপি ও অর্থ লুটকারীদের কাছ থেকে অর্থ আদায়ের দাবি জানান।

চুয়াডাঙ্গা-১ আসনের মোহাম্মদ মাসুদ পারভেজ মাদক নিষিদ্ধ না করে এর ওপর কর আরোপের মাধ্যমে রাজস্ব আদায়ের নীতির সমালোচনা করেন।

অর্থবিলের আলোচনায় খুলনা-৬ আসনের আবুল কালাম আযাদ ও বাগেরহাট-৪ আসনের আবদুল আলীমসহ আরও কয়েকজন সংসদ সদস্য বক্তব্য দেন।

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম মন্তব্য করুন!

আপনার মতামত দিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গণভোট নিয়ে সপ্তাহব্যাপী প্রচারণায় জেলায় জেলায় যাচ্ছেন উপদেষ

1

যুক্তরাষ্ট্র–ভারত বাণিজ্যচুক্তি বাতিলের দাবিতে দিল্লি অভিমুখ

2

নিউজ প্রেজেন্টার থেকে নায়িকা, এবার গায়িকা বুবলী

3

ক্রিকেটার নাঈমকে মারধরের অভিযোগে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস

4

দেশে জঙ্গি তৎপরতা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

5

খসড়া প্রস্তুত, আমদানি নীতি আদেশে বড় পরিবর্তন আসছে

6

পুলিশ সদস্যদের ওভারটাইম ভাতা দেওয়ার বিষয়টি বিবেচনায় আছে: স্ব

7

চিকেনস নেক’ ঘিরে রংপুর দখল পরিকল্পনা, চাঞ্চল্যকর তথ্য দিলেন

8

১০ দিনের চন্দ্রাভিযান শেষে পৃথিবীতে ফিরলেন আর্টেমিস–২-এর নভো

9

জুলাই সনদের প্রতিটি অক্ষর সরকার বাস্তবায়ন করবে: মির্জা ফখরুল

10

জুলাই সনদ ও অভ্যুত্থানের আকাঙ্ক্ষার সঙ্গে গাদ্দারি করে বিএনপ

11

২৯৯ আসনে পৌঁছেছে ব্যালট পেপার, নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন:

12

মেহেরপুরে বিএনপির ১৮ নেতাকর্মীকে হত্যার হুমকি দিয়ে চিরকুট, ক

13

দু'দিনের সফরে ঢাকায় এসেছেন বিশ্বকাপজয়ী তারকা ফুটবলার ওজিল

14

রাজনৈতিক হস্তক্ষেপ ও বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার অবক্ষয়

15

শাপলা চত্বরের ঘটনায় স্বাধীন তদন্ত কমিশন চান ডা. শফিকুর রহমান

16

ঢাবির সহকারী প্রক্টর পদ থেকে শেহরীন আমিনের পদত্যাগ

17

শার্শার গোগা বাজারের ব্যবসায়ীকে পিটিয়ে জখম, প্রতিষ্ঠান ভাংচু

18

প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে নাশকতার পরিকল্পনা নস্যাৎ করা হয়েছে: ড

19

মার্কিন ভিসা ভন্ড, তালিকায় বাংলাদেশসহ ৩৮ দেশ

20