সাবেক তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনুর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া রায়ে সন্তুষ্ট নয় রাষ্ট্রপক্ষ। তার সর্বোচ্চ শাস্তি চেয়ে আপিল করা হবে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।
মঙ্গলবার (৩০ জুন) রায় ঘোষণার পর তিনি এ কথা জানান।
চিফ প্রসিকিউটর বলেন, মামলায় ইনুর বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণ করতে সক্ষম হয়েছে প্রসিকিউশন। এ কারণে তার সর্বোচ্চ শাস্তি চাওয়া হয়েছিল। তবে ঘোষিত সাজায় রাষ্ট্রপক্ষ সন্তুষ্ট নয় এবং এর বিরুদ্ধে আপিল করা হবে।
এর আগে মঙ্গলবার দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল ইনুর বিরুদ্ধে রায় ঘোষণা করেন।
অন্যদিকে ইনুর আইনজীবী মুনসুরুল হক চৌধুরী দাবি করেন, জামায়াত-শিবিরের বিরোধিতা করার কারণেই হাসানুল হক ইনুকে এ মামলায় আসামি করা হয়েছে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম মন্তব্য করুন!
আপনার মতামত দিন