সর্বশেষ
যুক্তরাষ্ট্র–ভারত বাণিজ্যচুক্তি বাতিলের দাবিতে দিল্লি অভিমুখে কৃষকেরা, শম্ভু সীমান্তে আটকাল পুলিশ জুলাইয়ের প্রথম ২০ দিনে রেমিট্যান্স বেড়েছে ২৩ দশমিক ১ শতাংশ ‘দ্য ওডিসি’র পর তিন বছরের জন্য চলচ্চিত্র নির্মাণ থেকে বিরতিতে যাচ্ছেন ক্রিস্টোফার নোলান সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে ধাপে ধাপে প্রশাসক প্রত্যাহারের সিদ্ধান্ত ব্যক্তিগত কারণ দেখিয়ে ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান খানের পদত্যাগ এক বছরেও প্রকাশিত হয়নিমাইলস্টোন দুর্ঘটনায় সরকারি তদন্তের প্রতিবেদন ২৪ জুলাই ঢাকায় কনসার্টে আসছেন আতিফ আসলাম প্রয়োজন হলে মন্ত্রিসভায় দপ্তর পুনর্বণ্টন করবেন প্রধানমন্ত্রী: তথ্য উপদেষ্টা কুয়েতে মার্কিন সামরিক স্থাপনায় হামলার দাবি আইআরজিসির ‘পুরুষ নির্যাতন দমন ও প্রতিরোধ আইন’ প্রণয়নের নির্দেশনা চেয়ে রিট যন্তর মন্তর পুনর্দখল সিজেপির, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলনের ঘোষণা হল ফি কমানোর দাবিতে দ্বিতীয় দিনের মতো তিতুমীর কলেজে বিক্ষোভ মতভিন্নতা থাকলেও শরিকদের মধ্যে বিভেদ নেই: তারেক রহমান কানাডার উপর ৫০ শতাংশ শুল্ক আরোপ ট্রাম্পের ২০২৭ সালের হজ প্যাকেজ ঘোষণা,কমেছে বিমান ভাড়া কাকরোচ পার্টির ‘সংসদ চলো’ পদযাত্রায় সহিংসতা,আহত ১৭৮, আটক ৭০ ভিশিং প্রতারণা বাড়ছে, এআই কণ্ঠ নকল করে হাতিয়ে নেওয়া হচ্ছে অর্থ মিয়ানমার সীমান্তে ১০৮ কিলোমিটার কাঁটাতারের বেড়ার পরিকল্পনা মেজর মোজাফফরের বিচার হবে সেনা আদালতে: স্বরাষ্ট্রমন্ত্রী ২ কোটি ১৬ লাখ টাকার চেক মামলায় সাহেদ কারাগারে ‘লং মার্চ টু পার্লামেন্ট’ ঘিরে রণক্ষেত্র দিল্লি, ইন্টারনেট বন্ধ জুলাই অভ্যুত্থানের ২০ জুলাই: কারফিউ, সংঘর্ষ ও প্রাণহানিতে উত্তাল দেশ শার্শায় ট্রলি-মোটরসাইকেল সংঘর্ষে দুই যুবক নিহত জ্বালানি আমদানিতে ব্যয় হয়েছে প্রায় ২ বিলিয়ন ডলার: জ্বালানিমন্ত্রী ‘ পঞ্চগড়ের ডিসি জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি’-সারজিস আলম দিল্লিতে ককরোচ পার্টির পদযাত্রায় লাঠিচার্জ পুলিশের , উত্তাল ভারত ফের গ্রেফতার রিজেন্টের চেয়ারম্যান সাহেদ আজ যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর দায়িত্ব নিচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম ইরান-যুক্তরাষ্ট্র সংঘাতে ব্রেন্ট তেলের দাম ৯০ ডলার ছাড়াল ২০২৬ বিশ্বকাপের গোল্ডেন বুট জিতলেন এমবাপ্পে প্রধানমন্ত্রীর সঙ্গে আইএলও মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধের সিদ্ধান্ত নেবেন সর্বোচ্চ নেতা: আরাগচি আসাদুজ্জামান খান কামালকে ফেরত চেয়ে ভারতকে চিঠি ১০৫ মিনিটের প্রতিরোধ ভেঙে স্পেনের বিশ্বজয়, ফেরান তোরেসের গোলে শেষ আর্জেন্টিনার স্বপ্ন দেশে রকেট-স্যাটেলাইট তৈরির পরিকল্পনা, উৎক্ষেপণ কেন্দ্র হতে পারে কুয়াকাটায় ইরানে নতুন মার্কিন হামলা, কুয়েতের দুই ঘাঁটিতে ড্রোন হামলার দাবি হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন রোগী ১ হাজার ৫১ শাপলা চত্বরের ঘটনায় নিহত ৫৮ জনের পরিচয় শনাক্ত: চিফ প্রসিকিউটর স্থানীয় সরকার নির্বাচন কে করবে না করবে—সেটি ইসি ও আদালতের বিষয়: রিজভী ৫০০ টাকায় লোক ভাড়া করে চট্টগ্রামে ইন্টারনেট প্রতিষ্ঠানে হামলা তিস্তা-ধরলাসহ কয়েকটি নদীর পানি বিপৎসীমা ছাড়ানোর আশঙ্কা জুলাই অভ্যুত্থানের রক্তক্ষয়ী ১৯ জুলাই: গুলি, কারফিউ ও দেশজুড়ে সংঘর্ষ আগামী মাসে পরীক্ষামূলকভাবে চালু হচ্ছে ‘প্রবাসী কার্ড’ শাপলা চত্বরের ঘটনায় শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন হাতীবান্ধায় পুলিশকে অবরুদ্ধ করে মাদক মামলার আসামি ছিনিয়ে নেওয়ার অভিযোগ ট্রাম্পকে ‘অবিস্মরণীয় শিক্ষা’ দেওয়ার হুঁশিয়ারি মোজতবা খামেনির ইমিগ্রেশন ছাড়া দেশত্যাগের অভিযোগে শেখ হাসিনা-রেহানার বিরুদ্ধে মামলার প্রস্তুতি ‘সমাজের নিকৃষ্ট মানুষ আওয়ামী লীগ করে’: জ্বালানিমন্ত্রী গণভোট ব্যর্থ হলে এই সরকারকেও ব্যর্থ করে দেওয়া হবে: জামায়াত আমির স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগ নেতাদের অংশগ্রহণ ঠেকাতে ইসিতে জামায়াতের প্রস্তাব

ইন্টারন্যাশনাল ডেস্ক
প্রকাশ : ০৫:৪৪ সকাল, রবিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৬ ইং

ইরানে সরকারবিরোধী বিক্ষোভে নেমেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা

ইরান জুড়ে সরকারবিরোধী বিক্ষোভে নেমেছে  বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। শনিবার ইরানের রাজধানী তেহেরানে শরিফ ইউনিভার্সিটি অব টেকনোলজি  সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা  সরকার বিরোধি এই বিক্ষোভে অংশ নেয়।

গত মাসের প্রাণঘাতী সরকার বিরোধী সংঘর্ষের পরে আবার নতুন করে উত্তাল হয়ে উঠেছে তেহেরান ।

বিবিসি লিখেছে, শনিবার শরিফ ইউনিভার্সিটি অব টেকনোলজির ছাত্রদের সরকার সমর্থকদের সাথে ব্যাপক সংঘর্ষের ভিডিও তারা যাচাই করে দেখে। 

মূলত গত জানুয়ারিতে গণবিক্ষোভে নিহত হাজারো মানুষের স্মরণে শিক্ষার্থীরা এসব কর্মসূচি পালন করছে বলে জানা যায়।
এছাড়া দেশটির উওর-পূর্বাঞ্চলেও আরেকটি বিশ্ববিদ্যালয়ে ছাত্র বিক্ষোভের খবর পাওয়া গিয়েছে।

ইরানের কাছাকাছি সামরিক উপস্থিতি জোরদার করেছে যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বলেছেন, সীমিত সামরিক হামলার বিষয়টি তিনি বিবেচনা করছেন।

যুক্তরাষ্ট্র ও তাদের ইউরোপীয় মিত্রদের সন্দেহ, ইরান পারমাণবিক অস্ত্র তৈরির দিকে অগ্রসর হচ্ছে-যা সবসময় ইরান অস্বীকার করে এসেছে।

যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তারা মঙ্গলবার সুইজারল্যান্ডে বৈঠক করেছেন এবং ইরানের পারমাণবিক কর্মসূচি সীমিত করার লক্ষ্যে আলোচনায় অগ্রগতি হওয়ার খবর এসেছে। 

অগ্রগতির খবর থাকলেও ট্রাম্প পরে বলেছেন, 'সম্ভবত আগামী ১০ দিনের মধ্যে' বিশ্ব জানতে পারবে ইরানের সঙ্গে কোনো চুক্তি হবে কি না, নাকি যুক্তরাষ্ট্র সামরিক পদক্ষেপ নেবে।

অতীতে মার্কিন প্রেসিডেন্ট বিক্ষোভকারীদের সমর্থন জানিয়েছেন; একপর্যায়ে তিনি বলেছিলেন, "সহায়তা আসছে।"

বিবিসির যাচাই করা ভিডিওতে দেখা যায়, নতুন সেমিস্টারের শুরুতে শনিবার শরিফ ইউনিভার্সিটি অব টেকনোলজির ক্যাম্পাসে শান্তিপূর্ণ মিছিল করেন শত শত বিক্ষোভকারী। তাদের অনেকের হাতে ইরানের জাতীয় পতাকা ছিল।

দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির প্রতি ইঙ্গিত করে তারা 'স্বৈরশাসকের পতন হোক'সহ বিভিন্ন সরকারবিরোধী স্লোগান দেন।

ভিডিওতে এর কাছাকাছি সরকারপন্থিদেরও একটি সমাবেশ দেখা যায়। পরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হতে দেখা যায়।

রাজধানীর শহীদ বেহেশতি বিশ্ববিদ্যালয়ে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচির ছবিও যাচাই করার কথা জানিয়েছে বিবিসি।

তেহরানের আরেকটি বিশ্ববিদ্যালয়-আমির কবির ইউনিভার্সিটি অব টেকনোলজি থেকে সরকারবিরোধী স্লোগানের ভিডিও বিবিসি যাচাই করেছে। 

উত্তর-পূর্বাঞ্চলের দ্বিতীয় বৃহত্তম শহর মাশহাদে স্থানীয় শিক্ষার্থীরা 'স্বাধীনতা, স্বাধীনতা' এবং 'অধিকারের আওয়াজ তোলো' স্লোগান দেন। 

দিনের পরবর্তী সময়ে অন্যান্য স্থানেও বড় আকারের বিক্ষোভের খবর মিলেছে এবং রোববার আরও সমাবেশের আহ্বান জানানো হয়েছে।

কোনো বিক্ষোভকারীকে গ্রেপ্তার করা হয়েছে কি না তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

অর্থনৈতিক অসন্তোষ থেকে গত মাসে বিক্ষোভ শুরু হয়ে তা দ্রুত ছড়িয়ে পড়ে এবং ১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের পর সবচেয়ে বড় বিক্ষোভে রূপ নেয়।

যুক্তরাষ্ট্রভিত্তিক হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস নিউজ এজেন্সি (হরানা) জানিয়েছে, ওই দফার বিক্ষোভে অন্তত ৬,১৫৯ জন নিহত হওয়ার বিষয়টি তারা নিশ্চিত হয়েছে।
 
নিহতদের মধ্যে ৫,৮০৪ জন বিক্ষোভকারী, ৯২ জন শিশু এবং ২১৪ জন সরকার-সংশ্লিষ্ট ব্যক্তি রয়েছেন।

হরানা জানায়, আরও ১৭ হাজার মৃত্যুর ঘটনা তারা তদন্ত করছে।

ইরানি কর্তৃপক্ষ গত মাসের শেষ দিকে জানায়, ৩,১০০ জনের বেশি মানুষ নিহত হয়েছে।

নিহতদের অধিকাংশই নিরাপত্তা বাহিনীর সদস্য বা 'দাঙ্গাবাজদের' হামলায় নিহত সাধারণ মানুষ বলে কর্তৃপক্ষের ভাষ্য। 

বিবিসি লিখেছে, শনিবারের বিক্ষোভ এমন এক সময়ে হল, যখন ইরানি কর্তৃপক্ষ যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে।

ইরানের নির্বাসিত বিরোধীপক্ষ দৃঢ় কণ্ঠে প্রেসিডেন্ট ট্রাম্পকে তার হুমকি বাস্তবায়নে হামলা চালানোর আহ্বান জানাচ্ছে। তারা আশা করছে, এতে বর্তমান কট্টরপন্থি সরকারের দ্রুত পতন ঘটবে।

তবে অন্যান্য বিরোধী গোষ্ঠী বাইরের হস্তক্ষেপের বিরোধিতা করছে। পক্ষগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে বির্তকে  জড়িয়ে পড়েছে, ইরানি জনগণ আসলে কী চায়-তা নিয়ে নিজেদের বয়ানকে জোরাল করার চেষ্টা করছে।

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম মন্তব্য করুন!

আপনার মতামত দিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সোহেল রানা-স্বপ্না খাতুনের মৃত্য

1

৩০ বছর পর কবর থেকে তোলার নির্দেশ সালমান শাহ’র লাশ

2

নতুন আইজিপি হিসেবে দায়িত্ব নিলেন মো. আলী হোসেন ফকির

3

জ্বালানির পর এবার দাম বাড়ল বিদ্যুতের

4

ঘুষ কাণ্ডে পদত্যাগী প্রসিকিউটরের নথি জব্দ, তদন্ত কমিটি গঠনের

5

গ্রাম পিছিয়ে থাকলে প্রকৃত সমৃদ্ধি সম্ভব নয়: মির্জা ফখরুল

6

বিশ্বে সবচেয়ে কম ওজন জাপানিদের! কোন বিশেষ পন্থায় ওজন নিয়ন্ত্

7

দুই বছর পর বাংলাদেশিদের জন্য ভারতের ট্যুরিস্ট ভিসা চালু

8

নভেম্বরে ঢাকায় বসছে পুরুষ সাফ চ্যাম্পিয়নশিপ

9

কলমিলতা মার্কেটে ক্ষতিগ্রস্ত ৪০ ব্যবসায়ীকে জামায়াতের আর্থিক

10

জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটের ভি

11

যুক্তরাষ্ট্রে টিকটকে ঢুকলে দেখা যাচ্ছে নতুন বার্তা

12

সাইপ্রাসকে হারিয়ে জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশ

13

ক্ষমতার বাহানায় বিএনপি সরকার আর সংস্কার করতে চায় না: আখতার হ

14

আফগান সীমান্তে পাকিস্তানের বিমান হামলায় ১৩ জন নিহতের দাবি তা

15

পাকিস্তানে ‘প্রক্সি বাহিনী’ ব্যবহার করছে ভারত: শাহবাজ শরিফ

16

জানুয়ারি মাসে সড়ক দুর্ঘটনায় নিহত ৫৪৬ জন

17

হানিফ সংকেতের চৈতন্যে জুলাই নাই,সারোয়ার তুষার

18

আজ বাবা দিবস: নীরব ভালোবাসা ও নির্ভরতার মানুষটিকে সম্মান জান

19

‘দুর্নীতি ও দালালমুক্ত হাসপাতাল গড়ে তুলছে সরকার, সাধারণ মানু

20