খাগড়াছড়ির পানছড়িতে সশস্ত্র হামলাকারীদের গুলিতে তিনজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
সোমবার (৬ জুলাই) বেলা ১২টার দিকে উপজেলার চেঙ্গী ইউনিয়নের মধুমঙ্গল পাড়ায় এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ জানান, মধুমঙ্গল পাড়া এলাকায় গুলিবিদ্ধ হয়ে তিনজন নিহত হওয়ার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। তবে নিহতদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।
স্থানীয় সূত্রে জানা গেছে, খাগড়াছড়ির বিভিন্ন দুর্গম এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আঞ্চলিক সশস্ত্র গ্রুপগুলোর মধ্যে প্রায়ই সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনার সঙ্গে কোনো পক্ষ জড়িত কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম মন্তব্য করুন!
আপনার মতামত দিন