সর্বশেষ
বেনজীরের জামিন বাতিলে দুবাইয়ে ল’ফার্ম নিয়োগ করেছে সরকার আজ বন্ধু দিবস: বিশ্বাস, ভালোবাসা ও নির্ভরতার চিরন্তন বন্ধন আগস্টে ১২ কেজি এলপিজির দাম বাড়ল ৭০ টাকা চেক ডিজঅনার মামলায় রিজেন্ট সাহেদের এক বছরের কারাদণ্ড ঢাকার চারপাশের নৌপথ সচলে বেসরকারি ওয়াটার বাস চালুর সিদ্ধান্ত উত্তরখানে পরিচ্ছন্নতাকর্মী–বাসিন্দা সংঘর্ষ, ডিএনসিসি প্রশাসক ও এমপির ওপর হামলার অভিযোগ শিক্ষার্থীদের ওপর দমন-পীড়নের প্রতিবাদে শেখ হাসিনার ছবি সরিয়েছিলেন জাবি অধ্যাপক 'ফ্যাসিস্ট যা করে গেছে, হুবহু ফটোকপি আপনারা করছেন' কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে চৌগাছা কলেজ ছাত্রদল নেতা গ্রেপ্তার হত্যা ও অস্ত্র মামলায় ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড প্রাইভেসিকে অগ্রাধিকার, ২০২৭ সালের শেষে আসতে পারে অ্যাপলের স্মার্ট গ্লাস পুলিশ কোনো দলের লাঠিয়াল বাহিনী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী রাজধানীতে ডিএমপির অভিযানে ৪৩১ জন গ্রেপ্তার ‘গুলশানের চামেলী’ দিয়ে ঢালিউডে অভিষেক মধুমিতা সরকারের গাজীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে খালু গ্রেপ্তার দেশে আবারও ভয়ের পরিবেশ ফিরছে: নাহিদ ইসলাম মধ্যপ্রাচ্য সংঘাতে দ্রুত কমছে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র প্রতিরোধী মজুত হাম ও উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৮৭২ বাংলাদেশে আসছেন ২৫ মার্কিন প্রতিষ্ঠানের ৪৫ শীর্ষ নির্বাহী বাংলাদেশ থেকে আসা হিন্দু, শিখ, বৌদ্ধ, এবং খ্রিস্টানরা অনুপ্রবেশকারী নন হাওরের জন্য আসছে শীতসহনশীল ‘ব্রি ধান-১১৮’ আহত রাজমিস্ত্রি কাইয়ুমের চিকিৎসার দায়িত্ব নিলেন খন্দকার নিঝুম বিরোধিতার মুখে বিশ্বকাপের বাণিজ্যিক স্বত্ব বিক্রির পরিকল্পনা বাতিল ফিফার কক্সবাজারে প্যারাসেইলিং করতে গিয়ে পর্যটকের মৃত্যু আধুনিক প্রশিক্ষণ ও সহজ ঋণে তাঁতশিল্পের ঐতিহ্য ফেরানোর উদ্যোগ ‘মজলুমের সংসদের’ দিকে তাকিয়ে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার ঢাবিতে জুলাই গ্রাফিতি সংরক্ষণে রং ও পুনর্লিখন শুরু দক্ষ জনশক্তি গড়তে কারিগরি শিক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: শিক্ষামন্ত্রী কীর্তন দেখে ফেরার পথে নৌকাডুবে নিহত ১, নিখোঁজ ৩ কিয়েভে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৯, আহত ২৮ তিন দিনে বাড়তে পারে সুরমা-কুশিয়ারার পানি, নিম্নাঞ্চল প্লাবনের শঙ্কা ভারতে পাচারের আগে স্বরাষ্ট্রমন্ত্রীকে টিএফআই সেলে রাখা হয়েছিল : চিফ প্রসিকিউটর মিরপুর ও ফার্মগেটের সন্দেহজনক বস্তায় মেলেনি বোমা জুলাই আন্দোলনের কৃতিত্ব কোনো ব্যক্তি বা একক দলের নয়: আতিকুর রহমান দুই মেট্রো স্টেশনে ‘বোমা সদৃশ’ বস্তু, ঘিরে রেখেছে পুলিশ এস আলম গ্রুপের ১১ কারখানা বন্ধ ঘোষণা,কর্মহীন প্রায় ৬ হাজার শ্রমিক গ্যাসের দাম বাড়ালে পেট্রোবাংলা ঘেরাওয়ের হুঁশিয়ারি নাহিদের প্রথম সপ্তাহে ‘জন নায়াগন’-এর বিশ্বব্যাপী আয় ২৫৫ কোটি রুপি রাষ্ট্রপতি নির্বাচনসহ তিন ইস্যুতে আজ বিএনপির স্থায়ী কমিটির বৈঠক ভারত সিরিজের অনিশ্চয়তা কাটাতে সরকারের সঙ্গে যোগাযোগ বিসিবির রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৩১ সাড়ে ছয় বছরে ঢাকায় সড়ক দুর্ঘটনায় নিহত ১,৩৮৪ বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী মার্কিন ব্যবসায়ীরা: মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত বৈদেশিক ঋণের তথ্য এখন প্রতি মাসে দিতে হবে ব্যাংকগুলোকে ধামা ইলিয়াছের তথ্যে শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনকে গ্রেপ্তার: এসপি মাসুদ আজকে থেকে আর কোনো কথা বলবো না, চুপ থাকবো: নাসীরুদ্দিন পাটওয়ারী তারেক রহমান কি শেখ হাসিনা হতে চান, প্রশ্ন সারজিসের শাপলা চত্বরের মামলায় লতিফ সিদ্দিকী কারাগারে আগস্টের শেষ সপ্তাহে মালয়েশিয়া শ্রমবাজার শুরুর লক্ষ্য সরকারের : মাহদী আমিন সন্তানকে সম্পত্তি দিয়েও ভোগদখলের অধিকার রাখতে পারবেন বাবা-মা

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ০১:৫৭ দুপুর, শনিবার, ০১ আগস্ট ২০২৬ ইং

এস আলম গ্রুপের ১১ কারখানা বন্ধ ঘোষণা,কর্মহীন প্রায় ৬ হাজার শ্রমিক

দীর্ঘদিন ধরে চলা আর্থিক সংকট ও কাঁচামালের ঘাটতির মুখে চট্টগ্রামে এস আলম গ্রুপের অন্তত ১১টি শিল্পকারখানার কার্যক্রম বন্ধ হয়ে গেছে। একই সঙ্গে এসব প্রতিষ্ঠানের কর্মকর্তা ও শ্রমিকদের চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এতে প্রায় ছয় হাজার শ্রমিক-কর্মচারী কর্মহীন হয়ে পড়েছেন বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

শ্রমিকদের ভাষ্য, বৃহস্পতিবার থেকে কারখানাগুলো বন্ধের সিদ্ধান্ত কার্যকর করা হয়। পাশাপাশি চাকরি হারানো কর্মীদের বকেয়া বেতন ও অন্যান্য পাওনা পরিশোধের প্রক্রিয়াও শুরু করেছে কর্তৃপক্ষ।

এস আলম রিফাইন্ড সুগার ইন্ডাস্ট্রিজের শ্রমিকেরা জানান, বৃহস্পতিবার দুপুরে কারখানার নোটিশ বোর্ডে ব্যবস্থাপনা কর্তৃপক্ষের একটি নির্দেশনা টানানো হয়। এতে তালিকাভুক্ত কর্মকর্তা-কর্মচারীদের চাকরি থেকে অব্যাহতি দেওয়ার কথা জানিয়ে সিদ্ধান্তটি ১ আগস্ট থেকে কার্যকর হবে বলে উল্লেখ করা হয়।

হঠাৎ চাকরি হারানোর এ ঘোষণায় কারখানার শ্রমিক-কর্মচারীদের মধ্যে ক্ষোভ ও হতাশা তৈরি হয়েছে।

প্রতিষ্ঠানটির এক কর্মকর্তা জানান, কর্ণফুলীতে বন্ধ হওয়া কারখানাগুলোর মধ্যে শুধু এস আলম রিফাইন্ড সুগার ইন্ডাস্ট্রিজেই প্রায় ৫০০ স্থায়ী ও ২০০ অস্থায়ী শ্রমিক-কর্মচারী কাজ করতেন। অন্য প্রতিষ্ঠানগুলোতে নিয়োজিত ছিলেন আরও প্রায় সাড়ে চার হাজার কর্মী।

সংশ্লিষ্টদের দাবি, ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ব্যাংকিং সহযোগিতা কমে যাওয়া এবং প্রয়োজনীয় কাঁচামাল আমদানি করতে না পারায় গ্রুপটির শিল্পপ্রতিষ্ঠানগুলো গুরুতর সংকটে পড়ে। এর আগে বিভিন্ন সময়ে শ্রমিক ছাঁটাই এবং উৎপাদন সীমিত করা হলেও কারখানাগুলোর কার্যক্রম পুরোপুরি বন্ধ হয়নি। এবার কর্মীদের অব্যাহতির পাশাপাশি সংশ্লিষ্ট শিল্প ইউনিটগুলোর উৎপাদনও সম্পূর্ণ বন্ধ ঘোষণা করা হয়েছে।

এস আলম রিফাইন্ড সুগার ইন্ডাস্ট্রিজ লিমিটেডের প্রকৌশলী হাসমত আলী জানান, কারখানা বন্ধের এ সিদ্ধান্ত হঠাৎ নেওয়া হয়নি। প্রায় দুই বছর ধরে চলা পরিচালন ও আর্থিক সমস্যার ফলেই প্রতিষ্ঠানগুলো এ অবস্থায় পৌঁছেছে।

তার ভাষ্য, কোম্পানির স্থাবর-অস্থাবর সম্পদ ও ব্যাংক হিসাব নিষেধাজ্ঞার আওতায় আসার পর গত বছরের আগস্ট থেকে সংকট আরও প্রকট হয়। গুদামে থাকা কাঁচামাল ব্যবহার করে এত দিন সীমিত আকারে উৎপাদন চালু রাখা হয়েছিল। তবে সেই মজুত শেষ হয়ে যাওয়ায় কার্যক্রম অব্যাহত রাখা আর সম্ভব হয়নি।

তিনি আরও জানান, কয়েকটি কারখানার উৎপাদন সীমিত কিংবা বন্ধ থাকার পরও এক বছরের বেশি সময় শ্রমিকদের নিয়মিত মজুরি দিয়েছে গ্রুপটি। কয়েক মাস আগে প্রায় ১০০ থেকে ১৫০ কর্মীকে তাদের পাওনা পরিশোধ করে অব্যাহতি দেওয়া হয়।

হাসমত আলীর দাবি, চাকরির মেয়াদ ও প্রাপ্য সুবিধা অনুযায়ী অব্যাহতি পাওয়া কর্মীদের কেউ ৭ লাখ, কেউ ১৫ লাখ এবং কেউ গ্র্যাচুইটিসহ ১৭ থেকে ২০ লাখ টাকা পর্যন্ত পেয়েছেন।

পুরোপুরি বন্ধ হওয়া শিল্পপ্রতিষ্ঠানগুলোর মধ্যে এস আলম রিফাইন্ড সুগার ইন্ডাস্ট্রিজ লিমিটেড, এস আলম সিমেন্ট, এস আলম অয়েল, এস আলম ভেজিটেবল অয়েল, এস আলম ব্যাগ ফ্যাক্টরি ও একটি পশুখাদ্য কারখানাসহ আরও কয়েকটি ইউনিট রয়েছে। তবে গ্রুপটির বিদ্যুৎকেন্দ্র এখনো চালু আছে।

কর্মহীন শ্রমিকদের আশা, সরকার প্রয়োজনীয় সহায়তা দিয়ে প্রতিষ্ঠানগুলোকে আবার কার্যক্রম শুরু করার সুযোগ দিলে উৎপাদন চালু হতে পারে এবং তারা কাজে ফিরতে পারবেন।

কারখানা বন্ধ ও শ্রমিকদের অব্যাহতির বিষয়ে এস আলম গ্রুপের ঊর্ধ্বতন কর্মকর্তাদের আনুষ্ঠানিক বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম মন্তব্য করুন!

আপনার মতামত দিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাদাকাতুল ফিতরের হার নির্ধারণ: সর্বনিম্ন ১১০, সর্বোচ্চ ২,৮০৫

1

স্থানীয় নির্বাচনে ১০০ প্রার্থী ঘোষণা করল এনসিপি

2

শেখ হাসিনাকে ফেরাতে শপথের ঘটনায় কমলনগরে যুবলীগ নেতা গ্রেপ্তা

3

ইসরায়েলের কয়েকটি শহর লক্ষ্য করে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্

4

থাইল্যান্ডে চিকিৎসাধীন জুলাই যোদ্ধাদের দেখতে হাসপাতালে ডা. শ

5

খুলনায় ভোটকেন্দ্রে নেতার মৃত্যু, জামায়াতের বিরুদ্ধে অভিযোগ

6

ঢাকায় বিএইচই ইউনি'র এডুকেশন এক্সপো

7

পশ্চিমবঙ্গে ১৫ বছরের তৃণমূল শাসনের অবসান, সরকার গঠনের দোরগোড়

8

বুবলীকে ‘পিনিক’–এ যেমন দেখা যাবে

9

ঘরের মাঠে শেষ ম্যাচে জয়, রংপুরকে হারিয়ে দুই নম্বরে সিলেট

10

প্রবাসীদের বীরের সম্মান দেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার

11

প্রকল্পের মেয়াদ-ব্যয় বৃদ্ধিতে প্রধানমন্ত্রীর বিরক্তি, দায়ীদে

12

ইরান-যুক্তরাষ্ট্র সংঘাতে ব্রেন্ট তেলের দাম ৯০ ডলার ছাড়াল

13

তথ্যমন্ত্রীর সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সৌজন্য সা

14

মা দিবস:মায়ের ছায়ায় নিরাপদ সন্তানের জীবন

15

গ্রামীণ ব্যাংকের ক্ষুদ্রঋণের সুদহার নিয়ে হাইকোর্টের রুল

16

জেনিভায় পারমাণবিক আলোচনা শুরু যুক্তরাষ্ট্র ও ইরানের

17

‘ডন ৩’-এ ফেরা নিয়ে আলোচনায় শাহরুখ খান

18

হল ফি কমানোর দাবিতে দ্বিতীয় দিনের মতো তিতুমীর কলেজে বিক্ষোভ

19

পার্টিকে নিষিদ্ধ করেছে, ব্যক্তিকে তো নয়

20