সর্বশেষ
আহত রাজমিস্ত্রি কাইয়ুমের চিকিৎসার দায়িত্ব নিলেন খন্দকার নিঝুম বিরোধিতার মুখে বিশ্বকাপের বাণিজ্যিক স্বত্ব বিক্রির পরিকল্পনা বাতিল ফিফার কক্সবাজারে প্যারাসেইলিং করতে গিয়ে পর্যটকের মৃত্যু আধুনিক প্রশিক্ষণ ও সহজ ঋণে তাঁতশিল্পের ঐতিহ্য ফেরানোর উদ্যোগ ‘মজলুমের সংসদের’ দিকে তাকিয়ে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার ঢাবিতে জুলাই গ্রাফিতি সংরক্ষণে রং ও পুনর্লিখন শুরু দক্ষ জনশক্তি গড়তে কারিগরি শিক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: শিক্ষামন্ত্রী কীর্তন দেখে ফেরার পথে নৌকাডুবে নিহত ১, নিখোঁজ ৩ কিয়েভে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৯, আহত ২৮ তিন দিনে বাড়তে পারে সুরমা-কুশিয়ারার পানি, নিম্নাঞ্চল প্লাবনের শঙ্কা ভারতে পাচারের আগে স্বরাষ্ট্রমন্ত্রীকে টিএফআই সেলে রাখা হয়েছিল : চিফ প্রসিকিউটর মিরপুর ও ফার্মগেটের সন্দেহজনক বস্তায় মেলেনি বোমা জুলাই আন্দোলনের কৃতিত্ব কোনো ব্যক্তি বা একক দলের নয়: আতিকুর রহমান দুই মেট্রো স্টেশনে ‘বোমা সদৃশ’ বস্তু, ঘিরে রেখেছে পুলিশ এস আলম গ্রুপের ১১ কারখানা বন্ধ ঘোষণা,কর্মহীন প্রায় ৬ হাজার শ্রমিক গ্যাসের দাম বাড়ালে পেট্রোবাংলা ঘেরাওয়ের হুঁশিয়ারি নাহিদের প্রথম সপ্তাহে ‘জন নায়াগন’-এর বিশ্বব্যাপী আয় ২৫৫ কোটি রুপি রাষ্ট্রপতি নির্বাচনসহ তিন ইস্যুতে আজ বিএনপির স্থায়ী কমিটির বৈঠক ভারত সিরিজের অনিশ্চয়তা কাটাতে সরকারের সঙ্গে যোগাযোগ বিসিবির রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৩১ সাড়ে ছয় বছরে ঢাকায় সড়ক দুর্ঘটনায় নিহত ১,৩৮৪ বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী মার্কিন ব্যবসায়ীরা: মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত বৈদেশিক ঋণের তথ্য এখন প্রতি মাসে দিতে হবে ব্যাংকগুলোকে ধামা ইলিয়াছের তথ্যে শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনকে গ্রেপ্তার: এসপি মাসুদ আজকে থেকে আর কোনো কথা বলবো না, চুপ থাকবো: নাসীরুদ্দিন পাটওয়ারী তারেক রহমান কি শেখ হাসিনা হতে চান, প্রশ্ন সারজিসের শাপলা চত্বরের মামলায় লতিফ সিদ্দিকী কারাগারে আগস্টের শেষ সপ্তাহে মালয়েশিয়া শ্রমবাজার শুরুর লক্ষ্য সরকারের : মাহদী আমিন সন্তানকে সম্পত্তি দিয়েও ভোগদখলের অধিকার রাখতে পারবেন বাবা-মা ব্রাজিলের জার্সিকে বিদায় বললেন নেইমার সিলেটে ফের এনসিপি নেতা সারজিসের গাড়িতে হামলা পর্যাপ্ত সময় না থাকলে বিপিএল আয়োজন করবে না বিসিবি পাঁচ মাসেও দেশে কাঙ্ক্ষিত পরিবর্তন দেখিনি: মির্জা ফখরুল মানবপাচার ও অনলাইন স্ক্যামের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী শার্শায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা নাসির উদ্দিন গ্রেপ্তার লোহিত সাগরে নিরাপত্তা ঝুঁকি, আফ্রিকা ঘুরে আসছে বাংলাদেশের জ্বালানি তেল বাবার লাশ বাড়িতে রেখে এইচএসসি পরীক্ষা দিলেন মাসুমা ইউনেস্কোর সঙ্গে বহুমুখী সহযোগিতা আরও জোরদার করতে চায় বাংলাদেশ মোদির প্রধানমন্ত্রী পদ ছেড়ে ‘ইনফ্লুয়েন্সার’ হওয়া উচিত: সিজেপি দেশে ফিরলে শেখ হাসিনাকে গ্রেপ্তার করা হবে: আইনমন্ত্রী বিশ্ব মুক্তির এক দিন আগেই বাংলাদেশে ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’ বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে অধীর অপেক্ষায় ভারত: হাইকমিশনার পেপাল-পেওনিয়ারের সঙ্গে ব্যাংকের অংশীদারত্বের পথ খুলল বাংলাদেশ ব্যাংক হবিগঞ্জ যাওয়ার পথে শ্রীমঙ্গলে পুলিশি বাধায় এনসিপি নেতারা পুলিশের ব্যারিকেড ভেঙে হবিগঞ্জের পথে এনসিপি নেতারা ইরাকে যুক্তরাষ্ট্র-সৌদির যৌথ হামলা, ২০ যোদ্ধা নিহতের দাবি ১৭ বছরের রক্তঝরা সংগ্রামেই জুলাই গণঅভ্যুত্থানের পটভূমি তৈরি: রিজভী সার্ক পুনরায় সক্রিয় করতে একমত বাংলাদেশ ও নেপাল ভারতে পালানোর পথে চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী ডেভিড ইমন আটক ইসিকে স্বাধীনভাবে দায়িত্ব পালন করতে বলেছি: গোলাম পরওয়ার

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ০৪:৫২ দুপুর, শনিবার, ০১ আগস্ট ২০২৬ ইং

‘মজলুমের সংসদের’ দিকে তাকিয়ে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার

বর্তমান জাতীয় সংসদের কার্যক্রমের দিকে দেশের ১৮ কোটি মানুষের দৃষ্টি রয়েছে বলে মন্তব্য করেছেন ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। তিনি বলেছেন, জ্ঞানভিত্তিক আলোচনা, গঠনমূলক সমালোচনা ও যুক্তিতর্কের মাধ্যমে সংসদ সদস্যরা জনগণের প্রত্যাশা পূরণ করবেন—এটাই জাতির আশা।

সম্প্রতি বাংলাদেশ সংবাদ সংস্থাকে (বাসস) দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।

বর্তমান সংসদকে ‘মজলুমের সংসদ’ আখ্যা দিয়ে কায়সার কামাল বলেন, এর অধিকাংশ সদস্য অতীতে গুম, নির্যাতন, কারাবরণ, নির্বাসন কিংবা রাজনৈতিক নিপীড়নের শিকার হয়েছেন। তার দাবি, ৩৫০ সংসদ সদস্যের প্রায় ৯৯ শতাংশই কোনো না কোনোভাবে এমন অভিজ্ঞতার মধ্য দিয়ে গেছেন। এ কারণে বর্তমান সংসদকে বিশ্বের ইতিহাসেও ব্যতিক্রমধর্মী বলে মনে করেন তিনি।

ভারপ্রাপ্ত স্পিকার বলেন, জাতীয় সংসদের প্রতিদিনের কার্যক্রম এখন গ্রামের কৃষক, শ্রমিক ও সাধারণ মানুষও মোবাইল ফোনের মাধ্যমে দেখছেন। তাই সংসদ সদস্যদের প্রতিটি বক্তব্য ও সিদ্ধান্তে জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন থাকা প্রয়োজন।

সংসদ পরিচালনায় ন্যায়বিচার ও নিরপেক্ষতাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার কথা জানিয়ে তিনি বলেন, দায়িত্ব পালনের সুযোগ থাকা পর্যন্ত তিনি নিরপেক্ষতা ও ন্যায়পরায়ণতা বজায় রাখার চেষ্টা করবেন।

গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে সরকারি ও বিরোধী—উভয় পক্ষকেই দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান কায়সার কামাল। তিনি বলেন, স্বাধীনতাযুদ্ধের লক্ষ্য ছিল গণতন্ত্র, সাম্য, মানবাধিকার, মানবিক মর্যাদা, আইনের শাসন ও সাংবিধানিক শাসন প্রতিষ্ঠা। সেই লক্ষ্য পূরণে সরকারি ও বিরোধী দলকে একসঙ্গে কাজ করতে হবে।

রাষ্ট্র পরিচালনার কেন্দ্রবিন্দু হিসেবে জাতীয় সংসদের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, আইনসভা আইন প্রণয়ন করে, নির্বাহী বিভাগ তা বাস্তবায়ন করে এবং বিচার বিভাগ আইনের বিভিন্ন দিক পর্যালোচনা করে। তাই রাজনৈতিক ও গণতান্ত্রিক চর্চাসহ দেশের সামগ্রিক উন্নয়নের কেন্দ্র হওয়া উচিত সংসদ।

কায়সার কামাল বলেন, গণতন্ত্রের সৌন্দর্য হচ্ছে সরকারি ও বিরোধী—দুই পক্ষের উপস্থিতি এবং পারস্পরিক গঠনমূলক সমালোচনা। ব্রিটেন, অস্ট্রেলিয়া, কানাডা, পাকিস্তান ও ভারতের সংসদীয় ব্যবস্থায় আলোচনার মাধ্যমেই রাষ্ট্র পরিচালনার নীতি নির্ধারিত হয় বলে উল্লেখ করেন তিনি।

জুলাই গণঅভ্যুত্থানে নিহত ও আহতদের প্রত্যাশা পূরণে বর্তমান সংসদ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন ভারপ্রাপ্ত স্পিকার। তিনি বলেন, জাতীয় সংসদ দেশের বর্তমান ও ভবিষ্যৎ রাজনৈতিক সিদ্ধান্তের কেন্দ্রবিন্দুতে পরিণত হবে।

দেশের রাজনৈতিক ইতিহাস নিয়ে কথা বলতে গিয়ে কায়সার কামাল দাবি করেন, স্বাধীনতার পর একদলীয় বাকশাল প্রতিষ্ঠার মাধ্যমে গণতন্ত্র ক্ষতিগ্রস্ত হয়েছিল। পরে জিয়াউর রহমান দেশে বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রবর্তন করেন এবং ১৯৭৯ সালের সংসদ দেশের ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ সংসদে পরিণত হয়।

তিনি আরও বলেন, জিয়াউর রহমান নিহত হওয়ার পর দেশে আবার গণতান্ত্রিক সংকট দেখা দেয়। পরবর্তী সময়ে খালেদা জিয়ার নেতৃত্বে আন্দোলনের মাধ্যমে এরশাদ সরকারের পতন এবং সংসদীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হয়।

ওয়ান-ইলেভেনের পর দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা আবার বাধাগ্রস্ত হয় বলেও মন্তব্য করেন ভারপ্রাপ্ত স্পিকার। তার ভাষ্য, ২০০৮ সালের নির্বাচন ছিল প্রশ্নবিদ্ধ। এরপর তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিল এবং ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের নির্বাচন দেশের গণতান্ত্রিক ব্যবস্থাকে আরও দুর্বল করে।

কায়সার কামাল বলেন, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে ২০২৪ সালের ৫ আগস্ট দেশে রাজনৈতিক পরিবর্তন আসে। এরপর অন্তর্বর্তী সরকার, নির্বাচন কমিশন ও সংশ্লিষ্টদের প্রচেষ্টায় ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়।

ওই নির্বাচনকে দেশের ইতিহাসের অন্যতম শান্তিপূর্ণ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন দাবি করে তিনি বলেন, এর মধ্য দিয়ে বাংলাদেশে নতুন গণতান্ত্রিক অভিযাত্রা শুরু হয়েছে এবং সেই অভিযাত্রার কেন্দ্রবিন্দু হচ্ছে জাতীয় সংসদ।

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম মন্তব্য করুন!

আপনার মতামত দিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রাম্পের ‘চাপ’,লেবাননের প্রেসিডেন্ট আউনের সঙ্গে ফোনালাপ করব

1

তিন দিনে বাড়তে পারে সুরমা-কুশিয়ারার পানি, নিম্নাঞ্চল প্লাবনে

2

পাথরঘাটায় ট্রলারের ইঞ্জিন চুরির অভিযোগ সাবেক ছাত্রদল নেতার ব

3

মোটরসাইকেলে অগ্রিম আয়কর প্রস্তাবের বিরোধিতা করে এনবিআরে বাইক

4

মুন্সীগঞ্জে ভোটকেন্দ্রে হাতবোমা বিস্ফোরণ,ভোট ব্যাহত

5

ঈদুল আজহা উপলক্ষে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

6

নির্বাচনকালীন রাজনৈতিক সংঘাতে উদ্বেগ জাতীয় মানবাধিকার কমিশনে

7

ফিলিপাইনে ৭.৮ মাত্রার ভূমিকম্পে নিহত বেড়ে ১৫

8

নতুন বাংলাদেশের ডাক: জাতির উদ্দেশে জামায়াত আমিরের ভাষণ

9

নির্বাচনি প্রচারে নারীদের ওপর হামলার প্রতিবাদে রাবি ছাত্রী স

10

‘বিএনপির সাংবাদিক হবেন না, সাংবাদিক হোন’: অর্থমন্ত্রী

11

খাল পুনঃখনন করে চট্টগ্রামকে বন্যামুক্ত করা হবে: ত্রাণমন্ত্রী

12

বাংলাদেশকে প্রযুক্তিনির্ভর অর্থনীতিতে রূপ দিতে চায় সরকার

13

কুমিল্লা জেলা পরিষদের বরাদ্দ নিয়ে প্রশাসকের বক্তব্যের জবাব দ

14

যুক্তরাষ্ট্রের নতুন শুল্কে বাংলাদেশের রপ্তানি খাতে চাপ বাড়তে

15

রামপুরায় গুলিবিদ্ধ শীর্ষ সন্ত্রাসী ‘কাইল্লা’ পলাশের মৃত্যু

16

ফেসবুকে পোস্ট দেওয়ায় নাটোরে বিএনপি-জামায়েত সংঘর্ষ আহত ৯

17

প্রশাসনে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে হবে: প্রধানমন্ত্রী

18

মিড-ডে মিল তদারকিতে বিদ্যালয়ভিত্তিক গার্ডিয়ান কমিটি গঠনের নি

19

স্মার্টফোন ব্যবহার করেন না নোলান, জানালেন কারণ

20