সর্বশেষ
স্থানীয় নির্বাচন ঘিরে ১১–দলীয় ঐক্যে মতভেদ, বিকল্প সমঝোতার আলোচনা ইরান যুদ্ধ বন্ধে নিজ দেশেই বাড়ছে ট্রাম্পের ওপর চাপ প্রশাসন-পুলিশে বড় সংস্কার, নজরদারিতে বিতর্কিত কর্মকর্তারা তিতুমীরে বরিশাল জেলা ছাত্রকল্যাণের নেতৃত্বে তারেক - সৈকত যেভাবে ২ আগস্টের ‘দ্রোহযাত্রা’ আন্দোলনে নতুন গতি এনেছিল আইনশৃঙ্খলা পরিস্থিতির টেকসই উন্নয়ন সরকারের এক নম্বর এজেন্ডা: স্বরাষ্ট্রমন্ত্রী দীর্ঘ বিরতির পর পর্দায় ফিরছেন আমিন খান বেনজীরের জামিন নিয়ে ইউএই সরকারের সঙ্গে যোগাযোগ করবে বাংলাদেশ বেনজীরের জামিন বাতিলে দুবাইয়ে ল’ফার্ম নিয়োগ করেছে সরকার আজ বন্ধু দিবস: বিশ্বাস, ভালোবাসা ও নির্ভরতার চিরন্তন বন্ধন আগস্টে ১২ কেজি এলপিজির দাম বাড়ল ৭০ টাকা চেক ডিজঅনার মামলায় রিজেন্ট সাহেদের এক বছরের কারাদণ্ড ঢাকার চারপাশের নৌপথ সচলে বেসরকারি ওয়াটার বাস চালুর সিদ্ধান্ত উত্তরখানে পরিচ্ছন্নতাকর্মী–বাসিন্দা সংঘর্ষ, ডিএনসিসি প্রশাসক ও এমপির ওপর হামলার অভিযোগ শিক্ষার্থীদের ওপর দমন-পীড়নের প্রতিবাদে শেখ হাসিনার ছবি সরিয়েছিলেন জাবি অধ্যাপক 'ফ্যাসিস্ট যা করে গেছে, হুবহু ফটোকপি আপনারা করছেন' কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে চৌগাছা কলেজ ছাত্রদল নেতা গ্রেপ্তার হত্যা ও অস্ত্র মামলায় ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড প্রাইভেসিকে অগ্রাধিকার, ২০২৭ সালের শেষে আসতে পারে অ্যাপলের স্মার্ট গ্লাস পুলিশ কোনো দলের লাঠিয়াল বাহিনী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী রাজধানীতে ডিএমপির অভিযানে ৪৩১ জন গ্রেপ্তার ‘গুলশানের চামেলী’ দিয়ে ঢালিউডে অভিষেক মধুমিতা সরকারের গাজীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে খালু গ্রেপ্তার দেশে আবারও ভয়ের পরিবেশ ফিরছে: নাহিদ ইসলাম মধ্যপ্রাচ্য সংঘাতে দ্রুত কমছে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র প্রতিরোধী মজুত হাম ও উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৮৭২ বাংলাদেশে আসছেন ২৫ মার্কিন প্রতিষ্ঠানের ৪৫ শীর্ষ নির্বাহী বাংলাদেশ থেকে আসা হিন্দু, শিখ, বৌদ্ধ, এবং খ্রিস্টানরা অনুপ্রবেশকারী নন হাওরের জন্য আসছে শীতসহনশীল ‘ব্রি ধান-১১৮’ আহত রাজমিস্ত্রি কাইয়ুমের চিকিৎসার দায়িত্ব নিলেন খন্দকার নিঝুম বিরোধিতার মুখে বিশ্বকাপের বাণিজ্যিক স্বত্ব বিক্রির পরিকল্পনা বাতিল ফিফার কক্সবাজারে প্যারাসেইলিং করতে গিয়ে পর্যটকের মৃত্যু আধুনিক প্রশিক্ষণ ও সহজ ঋণে তাঁতশিল্পের ঐতিহ্য ফেরানোর উদ্যোগ ‘মজলুমের সংসদের’ দিকে তাকিয়ে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার ঢাবিতে জুলাই গ্রাফিতি সংরক্ষণে রং ও পুনর্লিখন শুরু দক্ষ জনশক্তি গড়তে কারিগরি শিক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: শিক্ষামন্ত্রী কীর্তন দেখে ফেরার পথে নৌকাডুবে নিহত ১, নিখোঁজ ৩ কিয়েভে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৯, আহত ২৮ তিন দিনে বাড়তে পারে সুরমা-কুশিয়ারার পানি, নিম্নাঞ্চল প্লাবনের শঙ্কা ভারতে পাচারের আগে স্বরাষ্ট্রমন্ত্রীকে টিএফআই সেলে রাখা হয়েছিল : চিফ প্রসিকিউটর মিরপুর ও ফার্মগেটের সন্দেহজনক বস্তায় মেলেনি বোমা জুলাই আন্দোলনের কৃতিত্ব কোনো ব্যক্তি বা একক দলের নয়: আতিকুর রহমান দুই মেট্রো স্টেশনে ‘বোমা সদৃশ’ বস্তু, ঘিরে রেখেছে পুলিশ এস আলম গ্রুপের ১১ কারখানা বন্ধ ঘোষণা,কর্মহীন প্রায় ৬ হাজার শ্রমিক গ্যাসের দাম বাড়ালে পেট্রোবাংলা ঘেরাওয়ের হুঁশিয়ারি নাহিদের প্রথম সপ্তাহে ‘জন নায়াগন’-এর বিশ্বব্যাপী আয় ২৫৫ কোটি রুপি রাষ্ট্রপতি নির্বাচনসহ তিন ইস্যুতে আজ বিএনপির স্থায়ী কমিটির বৈঠক ভারত সিরিজের অনিশ্চয়তা কাটাতে সরকারের সঙ্গে যোগাযোগ বিসিবির রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৩১ সাড়ে ছয় বছরে ঢাকায় সড়ক দুর্ঘটনায় নিহত ১,৩৮৪

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ১১:৩৭ দুপুর, সোমবার, ০৩ আগস্ট ২০২৬ ইং

প্রশাসন-পুলিশে বড় সংস্কার, নজরদারিতে বিতর্কিত কর্মকর্তারা

দায়িত্ব গ্রহণের পর থেকেই প্রধানমন্ত্রী তারেক রহমান বলে আসছেন, জুলাই গণঅভ্যুত্থান কেবল রাজনৈতিক পরিবর্তনের ঘটনা নয়; এটি রাষ্ট্র পুনর্গঠনেরও অঙ্গীকার। জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত সরকারের দায়িত্ব রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে রাজনৈতিক প্রভাবমুক্ত করা, জবাবদিহিমূলক প্রশাসন গড়ে তোলা, গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালী করা এবং জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করা।

এই লক্ষ্য সামনে রেখে গত কয়েক মাসে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনীসহ রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানে সংস্কার ও শুদ্ধি কার্যক্রম শুরু করেছে সরকার। সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, প্রশাসনিক সংস্কার, আইনশৃঙ্খলা বাহিনীর পুনর্বিন্যাস, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে জবাবদিহি নিশ্চিত করা এবং অতীতে বিতর্কিত ভূমিকা পালনকারী কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার মাধ্যমে একটি নিরপেক্ষ ও গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে।

এর অংশ হিসেবে ২০১৮ সালের বিতর্কিত ‘রাতের ভোটে’ দায়িত্ব পালনকারী ৩২ জন সাবেক জেলা প্রশাসক, যারা বর্তমানে যুগ্ম সচিব পদে ছিলেন, এবং বিভিন্ন পর্যায়ের মোট ৮০ জন জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। একই সঙ্গে প্রশাসনের বিভিন্ন স্তরে দায়িত্ব পালনকারী কর্মকর্তাদের কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।

অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে সরে গেছেন সাহাবুদ্দিন চুপ্পু। সরকারের রাজনৈতিক মহলে তার পদত্যাগকে রাষ্ট্রের বিভিন্ন স্তরে ফ্যাসিবাদমুক্ত প্রশাসন গঠনের বার্তা হিসেবে দেখা হচ্ছে। সংশ্লিষ্টদের মতে, এর মাধ্যমে অতীতের স্বৈরাচারী শাসনের সঙ্গে সম্পৃক্ত বা বিতর্কিত ব্যক্তিদের গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় দায়িত্বে বহাল না রাখার অবস্থান স্পষ্ট করেছে সরকার।

গত মাসে সংসদ অধিবেশনে জনপ্রশাসন প্রতিমন্ত্রী আবদুল বারী জানিয়েছিলেন, বিগত আওয়ামী লীগ সরকারের সময় প্রশাসনের যেসব কর্মকর্তা প্রকাশ্যে সরকারকে দীর্ঘস্থায়ী করতে কাজ করেছেন বলে অভিযোগ রয়েছে, তাদের চিহ্নিত করতে বিভিন্ন তদন্ত সংস্থা কাজ করছে। তদন্ত শেষে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পরিকল্পনাও রয়েছে।

তিনি জানান, ২০২৫ সালের ৩০ জুন পর্যন্ত সরকারি চাকরিতে ১৪ লাখ ৬৪ হাজার ৩৫০ জন কর্মকর্তা-কর্মচারী কর্মরত ছিলেন এবং ৫ লাখ ২১ হাজার ৯২২টি পদ শূন্য ছিল। সচিব ও সিনিয়র সচিবের ৬৯টি পদের বিপরীতে ৬৭ জন, অতিরিক্ত সচিবের ৩৬৮টি পদের বিপরীতে ৩৭৮ জন, যুগ্ম সচিবের ১ হাজার ১১৬টি পদের বিপরীতে ৮৯৩ জন এবং উপসচিবের ২ হাজার ২৪৫টি পদের বিপরীতে ২ হাজার ৯৪০ জন কর্মরত রয়েছেন।

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমান সম্প্রতি এক সংবাদ সম্মেলনে বলেন, ২০১৮ সালের নির্বাচনে দায়িত্ব পালনের কারণেই সংশ্লিষ্ট জেলা প্রশাসক ও যুগ্ম সচিবদের বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে—সরকার আনুষ্ঠানিকভাবে এমন কোনো বক্তব্য দেয়নি। সরকারি চাকরির বিধান অনুযায়ী চাকরির বয়স ২৫ বছর পূর্ণ হলে সরকার জনস্বার্থে কোনো কর্মকর্তাকে কারণ দর্শানো ছাড়াই অবসরে পাঠাতে পারে। সংশ্লিষ্ট কর্মকর্তাদের ক্ষেত্রেও সেই বিধান প্রয়োগ করা হয়েছে।

তবে তিনি মন্তব্য করেন, ২০১৮ সালের নির্বাচন বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থাকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছে। ওই নির্বাচন নিয়ে পূর্ণাঙ্গ তদন্তের পাশাপাশি জেলা প্রশাসক, পুলিশ সুপার, নির্বাচনি কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবং নির্বাচনি অপরাধে জড়িত অন্য ব্যক্তিদের ভূমিকাও অনুসন্ধান করা উচিত। প্রয়োজনে জড়িতদের বিরুদ্ধে ফৌজদারি ব্যবস্থা নেওয়া যেতে পারে বলেও তিনি জানান। একই সঙ্গে ২০০৮, ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচন নিয়ে নিরপেক্ষ অনুসন্ধানের প্রয়োজনীয়তার কথা বলেন তিনি।

গত ২৭ জুলাই জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে ২০১৮ সালের নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালনকারী ৩২ জন সাবেক জেলা প্রশাসককে বাধ্যতামূলক অবসরে পাঠানোর সিদ্ধান্ত জানানো হয়। জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের জাতীয় নির্বাচনে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনকারী কর্মকর্তাদের ভূমিকা ধাপে ধাপে পর্যালোচনা করা হচ্ছে। এর আগে একই প্রক্রিয়ায় আরও ২২ জন সাবেক জেলা প্রশাসককে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছিল।

২০২৪ সালের জুলাই-আগস্টের ছাত্র-জনতার অভ্যুত্থান দমনে আইনশৃঙ্খলা বাহিনীকে গুলি চালানোর নির্দেশ দেওয়ার অভিযোগ ওঠা নির্বাহী ম্যাজিস্ট্রেটদের ভূমিকাও পর্যালোচনা করা হচ্ছে। এর অংশ হিসেবে প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক-৯ নাসির উদ্দীন সারোয়ারকে গত ৪ জুলাই জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়।

প্রশাসনের পাশাপাশি পুলিশ বাহিনীতেও বড় ধরনের পুনর্বিন্যাস করা হয়েছে। গত ২৩ জুলাই তিনজন ডিআইজি, ১২ জন অতিরিক্ত ডিআইজি এবং দুজন পুলিশ সুপারসহ মোট ১৭ জন জ্যেষ্ঠ কর্মকর্তাকে সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৫ ধারা অনুযায়ী জনস্বার্থে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়।

এর আগে জুনে ১৪ জন ডিআইজি, ১৮ জন অতিরিক্ত ডিআইজি ও একজন পুলিশ সুপারসহ ৩৩ জনকে অবসরে পাঠানো হয়েছিল। এ ছাড়া গত ৩ মে ১৭ জন এবং ২২ এপ্রিল ১১ জন ডিআইজি ও দুজন অতিরিক্ত ডিআইজিকে একই আইনে অবসরে পাঠানো হয়। সব মিলিয়ে বর্তমান সরকারের পাঁচ মাসে ৮০ জন জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে গেছেন।

সরকারের ভাষ্য, আইনশৃঙ্খলা বাহিনীকে আরও পেশাদার, নিরপেক্ষ ও জনগণমুখী করতেই এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাষ্ট্রীয় চাকরিতে রাজনৈতিক আনুগত্য নয়, দক্ষতা, পেশাদারত্ব ও দায়িত্বশীলতাই মূল্যায়নের প্রধান মানদণ্ড হবে।

এদিকে গত ১৬ জুলাই চট্টগ্রাম সার্কিট হাউসে রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে সাবেক সেনা কর্মকর্তা মোহাম্মদ মোজাফফর হোসেনকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। হত্যাকাণ্ডের সময় তিনি সেনাবাহিনীর মেজর ছিলেন। ঘটনার পর তিনি পালিয়ে যান এবং তাকে ধরিয়ে দিতে পুরস্কারও ঘোষণা করা হয়েছিল।

বিএনপি নেতা ইলিয়াস আলীর গুমের ঘটনায় গত ২৮ জুলাই বিমানবাহিনীর উইং কমান্ডার সাইফুর রহমানকে হেফাজতে নেয় বিমানবাহিনী। এর আগে ২১ জুন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শতাধিক গুম-খুনের মামলায় সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার ইমরুল কায়েসের জবানবন্দিতে ওই কর্মকর্তার সম্পৃক্ততার অভিযোগ উঠে আসে। জুলাই বিপ্লবের সময় ছাত্র-জনতার ওপর গুলি চালানোর অভিযোগে কয়েকজন কর্মকর্তার বিচারও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চলছে।

২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে পুলিশ প্রশাসনে বিভিন্ন ধাপে দুই শতাধিক ঊর্ধ্বতন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। অন্তর্বর্তী সরকারের সময়ও আওয়ামী লীগের সঙ্গে ঘনিষ্ঠতার অভিযোগে কয়েকশ আমলাকে অবসরে পাঠানো হয়েছিল। সেই ধারাবাহিকতায় গত ১২ ফেব্রুয়ারি বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর শতাধিক কর্মকর্তার বিরুদ্ধে একই ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।

সরকারসংশ্লিষ্টরা জানিয়েছেন, আওয়ামী লীগের রাজনৈতিক পৃষ্ঠপোষকতায় সুবিধাপ্রাপ্ত এবং বিতর্কিত কর্মকাণ্ডে জড়িত বলে চিহ্নিত কর্মকর্তাদের কার্যক্রম পর্যালোচনা করা হচ্ছে। বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থায় তদন্ত ও মূল্যায়ন কার্যক্রমও শুরু হয়েছে। নীতিনির্ধারকদের মতে, রাষ্ট্রযন্ত্রকে দলীয় প্রভাবমুক্ত করে একটি নিরপেক্ষ, দক্ষ ও জবাবদিহিমূলক প্রশাসন প্রতিষ্ঠাই সরকারের মূল লক্ষ্য। এই প্রক্রিয়ার অংশ হিসেবে শতাধিক কর্মকর্তার কর্মকাণ্ড নিবিড় নজরদারিতে রয়েছে।

সূত্র: আমার দেশ

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম মন্তব্য করুন!

আপনার মতামত দিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে না পারলে মন্ত্রিত্ব ছাড়ব

1

শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন, দাবি বঙ্

2

স্বেচ্ছাসেবক দলের নেতাকে হত্যা বিচ্ছিন্ন ঘটনা: সালাহউদ্দিন আ

3

ঈদে চরকিতে মুক্তি পাচ্ছে আফরান নিশোর ‘দম’

4

নির্বাচন কমিশন ঘেরাও করে ছাত্রদলের অবস্থান

5

জমি নিয়ে বিরোধের জেরে মা-মেয়েকে শ্লীলতাহানির অভিযোগ

6

যে কোনো সময় পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি

7

চুয়াডাঙ্গায় বিএনপির হামলায় জামায়াত কর্মী নিহত

8

জুলাই সনদের প্রতিটি অক্ষর সরকার বাস্তবায়ন করবে: মির্জা ফখরুল

9

বিপৎসীমার ওপরে তিস্তার পানি, পাঁচ জেলায় বন্যার আশঙ্কা

10

সংবিধান সংশোধনে সংসদীয় বিশেষ কমিটি, বিরোধী দলের ওয়াকআউট

11

নির্বাচনে বাধা সৃষ্টির অপচেষ্টা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ

12

আইএমএফের নতুন ঋণ কর্মসূচিতে যুক্ত হচ্ছে বাংলাদেশ: অর্থমন্ত্র

13

‘আমি ভয়ও পাচ্ছি, কারণ ইসরায়েলিদের বিশ্বাস করি না’

14

ডিবির হাতে গ্রেপ্তার ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক আফজাল নাছে

15

রমজান উপলক্ষে আরটিভির হিফজুল কোরআন প্রতিযোগিতার সিলেকশন রাউন

16

জাল সনদধারী শিক্ষক চিহ্নিত করছে সরকার: শিক্ষামন্ত্রী

17

নির্বাচন-পরবর্তী সহিংসতার প্রতিবাদে জামায়াতসহ ১১ দলের বিক্ষো

18

নেইমারকে ছাড়াই বিশ্বকাপ শুরু করতে যাচ্ছে ব্রাজিল

19

১০ উপদেষ্টার দপ্তর বণ্টন করে গেজেট প্রকাশ

20