সর্বশেষ
যুক্তরাষ্ট্র–ভারত বাণিজ্যচুক্তি বাতিলের দাবিতে দিল্লি অভিমুখে কৃষকেরা, শম্ভু সীমান্তে আটকাল পুলিশ জুলাইয়ের প্রথম ২০ দিনে রেমিট্যান্স বেড়েছে ২৩ দশমিক ১ শতাংশ ‘দ্য ওডিসি’র পর তিন বছরের জন্য চলচ্চিত্র নির্মাণ থেকে বিরতিতে যাচ্ছেন ক্রিস্টোফার নোলান সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে ধাপে ধাপে প্রশাসক প্রত্যাহারের সিদ্ধান্ত ব্যক্তিগত কারণ দেখিয়ে ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান খানের পদত্যাগ এক বছরেও প্রকাশিত হয়নিমাইলস্টোন দুর্ঘটনায় সরকারি তদন্তের প্রতিবেদন ২৪ জুলাই ঢাকায় কনসার্টে আসছেন আতিফ আসলাম প্রয়োজন হলে মন্ত্রিসভায় দপ্তর পুনর্বণ্টন করবেন প্রধানমন্ত্রী: তথ্য উপদেষ্টা কুয়েতে মার্কিন সামরিক স্থাপনায় হামলার দাবি আইআরজিসির ‘পুরুষ নির্যাতন দমন ও প্রতিরোধ আইন’ প্রণয়নের নির্দেশনা চেয়ে রিট যন্তর মন্তর পুনর্দখল সিজেপির, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলনের ঘোষণা হল ফি কমানোর দাবিতে দ্বিতীয় দিনের মতো তিতুমীর কলেজে বিক্ষোভ মতভিন্নতা থাকলেও শরিকদের মধ্যে বিভেদ নেই: তারেক রহমান কানাডার উপর ৫০ শতাংশ শুল্ক আরোপ ট্রাম্পের ২০২৭ সালের হজ প্যাকেজ ঘোষণা,কমেছে বিমান ভাড়া কাকরোচ পার্টির ‘সংসদ চলো’ পদযাত্রায় সহিংসতা,আহত ১৭৮, আটক ৭০ ভিশিং প্রতারণা বাড়ছে, এআই কণ্ঠ নকল করে হাতিয়ে নেওয়া হচ্ছে অর্থ মিয়ানমার সীমান্তে ১০৮ কিলোমিটার কাঁটাতারের বেড়ার পরিকল্পনা মেজর মোজাফফরের বিচার হবে সেনা আদালতে: স্বরাষ্ট্রমন্ত্রী ২ কোটি ১৬ লাখ টাকার চেক মামলায় সাহেদ কারাগারে ‘লং মার্চ টু পার্লামেন্ট’ ঘিরে রণক্ষেত্র দিল্লি, ইন্টারনেট বন্ধ জুলাই অভ্যুত্থানের ২০ জুলাই: কারফিউ, সংঘর্ষ ও প্রাণহানিতে উত্তাল দেশ শার্শায় ট্রলি-মোটরসাইকেল সংঘর্ষে দুই যুবক নিহত জ্বালানি আমদানিতে ব্যয় হয়েছে প্রায় ২ বিলিয়ন ডলার: জ্বালানিমন্ত্রী ‘ পঞ্চগড়ের ডিসি জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি’-সারজিস আলম দিল্লিতে ককরোচ পার্টির পদযাত্রায় লাঠিচার্জ পুলিশের , উত্তাল ভারত ফের গ্রেফতার রিজেন্টের চেয়ারম্যান সাহেদ আজ যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর দায়িত্ব নিচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম ইরান-যুক্তরাষ্ট্র সংঘাতে ব্রেন্ট তেলের দাম ৯০ ডলার ছাড়াল ২০২৬ বিশ্বকাপের গোল্ডেন বুট জিতলেন এমবাপ্পে প্রধানমন্ত্রীর সঙ্গে আইএলও মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধের সিদ্ধান্ত নেবেন সর্বোচ্চ নেতা: আরাগচি আসাদুজ্জামান খান কামালকে ফেরত চেয়ে ভারতকে চিঠি ১০৫ মিনিটের প্রতিরোধ ভেঙে স্পেনের বিশ্বজয়, ফেরান তোরেসের গোলে শেষ আর্জেন্টিনার স্বপ্ন দেশে রকেট-স্যাটেলাইট তৈরির পরিকল্পনা, উৎক্ষেপণ কেন্দ্র হতে পারে কুয়াকাটায় ইরানে নতুন মার্কিন হামলা, কুয়েতের দুই ঘাঁটিতে ড্রোন হামলার দাবি হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন রোগী ১ হাজার ৫১ শাপলা চত্বরের ঘটনায় নিহত ৫৮ জনের পরিচয় শনাক্ত: চিফ প্রসিকিউটর স্থানীয় সরকার নির্বাচন কে করবে না করবে—সেটি ইসি ও আদালতের বিষয়: রিজভী ৫০০ টাকায় লোক ভাড়া করে চট্টগ্রামে ইন্টারনেট প্রতিষ্ঠানে হামলা তিস্তা-ধরলাসহ কয়েকটি নদীর পানি বিপৎসীমা ছাড়ানোর আশঙ্কা জুলাই অভ্যুত্থানের রক্তক্ষয়ী ১৯ জুলাই: গুলি, কারফিউ ও দেশজুড়ে সংঘর্ষ আগামী মাসে পরীক্ষামূলকভাবে চালু হচ্ছে ‘প্রবাসী কার্ড’ শাপলা চত্বরের ঘটনায় শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন হাতীবান্ধায় পুলিশকে অবরুদ্ধ করে মাদক মামলার আসামি ছিনিয়ে নেওয়ার অভিযোগ ট্রাম্পকে ‘অবিস্মরণীয় শিক্ষা’ দেওয়ার হুঁশিয়ারি মোজতবা খামেনির ইমিগ্রেশন ছাড়া দেশত্যাগের অভিযোগে শেখ হাসিনা-রেহানার বিরুদ্ধে মামলার প্রস্তুতি ‘সমাজের নিকৃষ্ট মানুষ আওয়ামী লীগ করে’: জ্বালানিমন্ত্রী গণভোট ব্যর্থ হলে এই সরকারকেও ব্যর্থ করে দেওয়া হবে: জামায়াত আমির স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগ নেতাদের অংশগ্রহণ ঠেকাতে ইসিতে জামায়াতের প্রস্তাব

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৬:১৩ সকাল, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬ ইং

তানজিদের রেকর্ড-গড়া সেঞ্চুরিতে চট্টগ্রামকে হারিয়ে শিরোপা রাজশাহীর

তানজিদ তামিমের সেঞ্চুরি ।

 বিপিএলের দ্বাদশ আসরের চ্যাম্পিয়ন হল রাজশাহী ওয়ারিয়র্স। ফাইনালে চট্টগ্রাম রয়্যালসকে  ৬৩ রানে হারিয়ে শিরোপার স্বাদ পেল রাজশাহী।এর মধ্য দিয়ে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে শুক্রবার বিপিএল এর ১২ তম আসরের সমাপ্তি হল।

 রাজশাহীর জয়ের ভিত গড়া হয়ে যায় তানজিদের ব্যাটে। আগের ১২ ম্যাচে স্রেফ একটি ফিফটি করতে পেরেছিলেন বাঁহাতি এই ব্যাটসম্যান।ফাইনালে তিনিই উপহার দেন ৭ ছক্কায় ৬২ বলে ১০০ রানের ইনিংস।বিপিএলে এটি তার তৃতীয় সেঞ্চুরি।বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে বিপিএলে পেলেন তিন শতকের স্বাদ। বিপিএল ফাইনালে তিন অঙ্ক ছোঁয়া প্রথম ব্যাটসম্যানও তিনিই।তামিমের  সেঞ্চুরির পরও অবশ্য বিশাল কোনো স্কোর রাজশাহী গড়তে পারেনি। ২০ ওভারে তোলে তারা ১৭৪। তবে চট্টগ্রাম পারেনি লড়াই জমাতে। গুটিয়ে যায় তারা মাত্র ১১১ রানে।আসরজুড়ে দুর্দান্ত বোলিং করা বিনুরা ফার্নান্দো নিজেকে ছাপিয়ে যান এই ম্যাচে। আগের ম্যাচে ১৯ রানে ৪ উইকেট নিয়ে ক্যারিয়ার সেরা বোলিং করেছিলেন তিনি। ফাইনালে ৪ উইকেট নেন তিনি মাত্র ৯ রানে!ক্যারিয়ার সেরা বোলিংয়ে তিন উইকেট নেন হাসান মুরাদ।

রাজশাহী ওয়ারিয়র্স শিরোপা জিতল বিপিএল অভিষেকেই। তবে রাজশাহীর কোনো ফ্র্যাঞ্চাইজির এটি দ্বিতীয় শিরোপা।চট্টগ্রামের ফ্র্যাঞ্চাইজির শিরোপা অধরা রয়ে গেল এবারও।টুর্নামেন্ট শুরুর আগের দিন মালিকানায় বদলের পর বিসিবির তত্ত্বাবধানে চট্টগ্রাম দলের ফাইনালে উঠে আসাও কম কৃতিত্বের নয়। ফাইনালের আগে রাজশাহীর সঙ্গে তিন লড়াইয়ের দুটিই জিতেছিল তারা। কিন্তু আসল ম্যাচটিতেই জিতে গেল তারা।চট্টগ্রামের মূল শক্তি বোলিং। তবে টুর্নামেন্টের সবচেয়ে বড় ম্যাচটিতেই সেই বোলিং আক্রমণ ধার হারাল।বিশেষ করে, তানজিদের সামনে বোলাররা খেই হারিয়েছেন বারবার, তার শক্তির জায়গাতেই বল রেখে সহজ করে দিয়েছেন কাজ।টস হেরে ব্যাটিংয়ে নামা রাজশাহীর শুরুটা খুব আগ্রাসী ছিল না। পাওয়ার প্লেতে কোনো উইকেট না হারালেও রান তোলে তারা ৪০।দুটি করে চার ও ছক্কা মেরে তানজিদ অবশ্য আভাসটা ততক্ষণে দিয়ে রেখেছেন। সত্যিকার অর্থে বিধ্বংসী হয়ে ওঠেন তিনি পাওয়ার প্লে শেষে। টানা দুটি ছক্কা মারেন শেখ মেহেদি হাসানকে, এক ওভারে দুটি মারেন মির্জা বেগকে। পঞ্চাশে পা রাখেন তিনি ২৯ বলেই।১০ ওভারে ৮২ রান তোলে রাজশাহী। সেখানে তানজিদের রানই ছিল ৫১।পরের ওভারেই থামে উদ্বোধনী জুটি। সাহিবজাদা ফারহান আউট হন ৩০ বলে ৩০ রান করে।তানজিদের সঙ্গে কেন উইলিয়ামসনের জুটিতে আসে ৪৭ রান। শরিফুলের বলে চোখধাঁধানো এক শটের ছক্কা মারার পরের বলে আরেকটি ছয়ের চেষ্টায় নিউ জিল্যান্ডের গ্রেট আউট হয়ে যান ১৫ বলে ২৪ রানে।তানজিদ ছুটতে থাকেন তিন অঙ্কের পথে। জামালের এক ওভারে তিনটি বাউন্ডারির পথে আরেক দফায় জীবন পান তিনি ৮৮ রানে। এবার ক্যাচ ছাড়েন আসিফ আলি।৯১ থেকে শেখ মেহেদিকে ছক্কায় পৌঁছে যান তিনি শতরানের কাছে। পরের ওভারেই ধরা দেয় মাইলফলক।আউট হয়ে যান তিনি পরের বলেই।

ইনিংসের শেষ বলে নাজমুল হোসেন শান্তকে আউট করে বিপিএলে এক আসরে সর্বোচ্চ উইকেট শিকারের কীর্তি গড়েন শরিফুল ইসলাম(২৬)। ছাড়িয়ে যান তিনি গত আসরে গড়া তাসকিন আহমেদের রেকর্ড (২৫)।
শেষ দিকে খুব বেশি রান তুলতে পারেনি রাজশাহী। রান তাই ১৭৫ স্পর্শ করেনি।তবে সেটিই চট্টগ্রামের জন্য হয়ে ওঠে পাহাড় সমান। রান তাড়ায় তৃতীয় ওভারেই বিদায় নেন মোহাম্মাদ নাঈম শেখ ও মাহমুদুল হাসান জয়। একটি করে ছক্কা ও চার মেরে আউট হয়ে যান হাসান মুরাদ।ওপেনার মির্জা বেগ কিছুটা লড়াইয়ের পর আউট হয়ে যান ৩৬ বলে ৩৯ রান করে। মিডল অর্ডারেও সেভাবে দাঁড়াতে পারেননি কেউ। আসিফ আলি করেন ১৬ বলে ২১।শেষের অনেক আগেই কার্যত শেষ হয়ে যায় লড়াই। ধুঁকতে ধুঁকতে চট্টগ্রাম গুটিয়ে যায় ১৩ বল বাকি থাকতে। রাজশাহীর ক্রিকেটার ও স্টাফরা মেতে ওঠেন বাঁধনহারা উল্লাসে।

সংক্ষিপ্ত স্কোর:
রাজশাহী ওয়ারিয়র্স: ২০ ওভারে ১৭৪/৪ (সাহিবজাদা ৩০, তানজিদ ১০০, উইলিয়ামসন ২৪, নিশাম ৭*, শান্ত ১১; শরিফুল ৪-০-৩৩-২, মুকিদুল ৪-০-২০-২, তানভির ৩-০-১৭-০, শেখ মেহেদি ৪-০-৪৮-০, মির্জা ১-০-১৩-০, জামাল ৪-০-৪৩-০)।
চট্টগ্রাম রয়্যালস: ১৭.৫ ওভারে ১১১ (মির্জা ৩৯, নাঈম ৯, জয় ০, নাওয়াজ ১১, জাহিদুজ্জামান ১১, শেখ মেহেদি ৪, আসিফ ২১, জামাল ৮, শরিফুল ০, তানভির ১*, মুকিদুল ১; বিনুরা ৩-০-৯-৪, নিশাম ৪-০-২৪-২, তানজিম ৩-০-৩৭-০, সাকলাইন ৩.৫-০-২৪-১, মুরাদ ৪-০-১৫-৩)
ফল: রাজশাহী ওয়ারিয়র্স ৬৩ রানে জয়ী।
ম্যান অব দা ম্যাচ: তানজিদ হাসান।

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম মন্তব্য করুন!

আপনার মতামত দিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নারীদের অনার্স পর্যন্ত বিনা খরচে পড়ানোর পরিকল্পনা: প্রধানমন্

1

শার্শার গোগা বাজারের ব্যবসায়ীকে পিটিয়ে জখম, প্রতিষ্ঠান ভাংচু

2

খামেনির হত্যার প্রতিশোধ নেওয়ার ঘোষণা ইরানের সেনাবাহিনী প্রধা

3

গভর্নরকে 'স্বৈরাচার' বলায় তিন কর্মকর্তাকে শোকজ

4

মায়ের লাশে পচন : যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার

5

বেনাপোল বন্দরে আমদানি পণ্য পাচারের অভিযোগ, তদন্তে প্রশাসন

6

ঢাকায় নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের সম্ভাব্য তৎপরতায় ডিএমপির সর

7

মিরপুর থেকে আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম আটক

8

ম্যাক অ্যালিস্টারের নৈপুর্ণে দারুণ জয় লিভারপুলের

9

নতুন উপাচার্যকে ঘিরে উত্তপ্ত ডুয়েট, শিক্ষার্থীদের ‘কমপ্লিট শ

10

৪৩তম বিসিএসের ২২৭ জনের প্রজ্ঞাপন হয়নি এখনো, রোববারের মধ্যে প

11

মানিকগঞ্জ বালু মহাল ইজারায় তুঘলকি কান্ড

12

খায়রুল কবির খোকন বললেন, ‘তারেক রহমানই সরকার পতন আন্দোলনের মা

13

শফিকুর রহমানের সঙ্গে ভিএফজিবি প্রতিনিধিদলের সাক্ষাৎ

14

ফ্যামিলি কার্ডে বাজেটে বাড়তি চাপ পড়বে না: সংসদে প্রধানমন্ত্র

15

পিলখানা হত্যাকাণ্ডের পুনর্বিচারের দাবি

16

ঈদযাত্রার তৃতীয় দিনে ৫ ট্রেনের শিডিউল বিপর্যয়, কমলাপুরে ভোগা

17

হানিট্র্যাপের অভিযোগে রাজধানীতে সংঘবদ্ধ চক্রের ৫ সদস্য গ্রেপ

18

নবজাতক মৃত্যুর ঘটনায় পরিবারপ্রতি ৮০ লাখ টাকা ক্ষতিপূরণ দেবে

19

ডিআর কঙ্গোতে ইবোলায় ৮০ জনের মৃত্যু, বিরল স্ট্রেন নিয়ে উদ্বেগ

20