সর্বশেষ
যুক্তরাষ্ট্র–ভারত বাণিজ্যচুক্তি বাতিলের দাবিতে দিল্লি অভিমুখে কৃষকেরা, শম্ভু সীমান্তে আটকাল পুলিশ জুলাইয়ের প্রথম ২০ দিনে রেমিট্যান্স বেড়েছে ২৩ দশমিক ১ শতাংশ ‘দ্য ওডিসি’র পর তিন বছরের জন্য চলচ্চিত্র নির্মাণ থেকে বিরতিতে যাচ্ছেন ক্রিস্টোফার নোলান সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে ধাপে ধাপে প্রশাসক প্রত্যাহারের সিদ্ধান্ত ব্যক্তিগত কারণ দেখিয়ে ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান খানের পদত্যাগ এক বছরেও প্রকাশিত হয়নিমাইলস্টোন দুর্ঘটনায় সরকারি তদন্তের প্রতিবেদন ২৪ জুলাই ঢাকায় কনসার্টে আসছেন আতিফ আসলাম প্রয়োজন হলে মন্ত্রিসভায় দপ্তর পুনর্বণ্টন করবেন প্রধানমন্ত্রী: তথ্য উপদেষ্টা কুয়েতে মার্কিন সামরিক স্থাপনায় হামলার দাবি আইআরজিসির ‘পুরুষ নির্যাতন দমন ও প্রতিরোধ আইন’ প্রণয়নের নির্দেশনা চেয়ে রিট যন্তর মন্তর পুনর্দখল সিজেপির, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলনের ঘোষণা হল ফি কমানোর দাবিতে দ্বিতীয় দিনের মতো তিতুমীর কলেজে বিক্ষোভ মতভিন্নতা থাকলেও শরিকদের মধ্যে বিভেদ নেই: তারেক রহমান কানাডার উপর ৫০ শতাংশ শুল্ক আরোপ ট্রাম্পের ২০২৭ সালের হজ প্যাকেজ ঘোষণা,কমেছে বিমান ভাড়া কাকরোচ পার্টির ‘সংসদ চলো’ পদযাত্রায় সহিংসতা,আহত ১৭৮, আটক ৭০ ভিশিং প্রতারণা বাড়ছে, এআই কণ্ঠ নকল করে হাতিয়ে নেওয়া হচ্ছে অর্থ মিয়ানমার সীমান্তে ১০৮ কিলোমিটার কাঁটাতারের বেড়ার পরিকল্পনা মেজর মোজাফফরের বিচার হবে সেনা আদালতে: স্বরাষ্ট্রমন্ত্রী ২ কোটি ১৬ লাখ টাকার চেক মামলায় সাহেদ কারাগারে ‘লং মার্চ টু পার্লামেন্ট’ ঘিরে রণক্ষেত্র দিল্লি, ইন্টারনেট বন্ধ জুলাই অভ্যুত্থানের ২০ জুলাই: কারফিউ, সংঘর্ষ ও প্রাণহানিতে উত্তাল দেশ শার্শায় ট্রলি-মোটরসাইকেল সংঘর্ষে দুই যুবক নিহত জ্বালানি আমদানিতে ব্যয় হয়েছে প্রায় ২ বিলিয়ন ডলার: জ্বালানিমন্ত্রী ‘ পঞ্চগড়ের ডিসি জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি’-সারজিস আলম দিল্লিতে ককরোচ পার্টির পদযাত্রায় লাঠিচার্জ পুলিশের , উত্তাল ভারত ফের গ্রেফতার রিজেন্টের চেয়ারম্যান সাহেদ আজ যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর দায়িত্ব নিচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম ইরান-যুক্তরাষ্ট্র সংঘাতে ব্রেন্ট তেলের দাম ৯০ ডলার ছাড়াল ২০২৬ বিশ্বকাপের গোল্ডেন বুট জিতলেন এমবাপ্পে প্রধানমন্ত্রীর সঙ্গে আইএলও মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধের সিদ্ধান্ত নেবেন সর্বোচ্চ নেতা: আরাগচি আসাদুজ্জামান খান কামালকে ফেরত চেয়ে ভারতকে চিঠি ১০৫ মিনিটের প্রতিরোধ ভেঙে স্পেনের বিশ্বজয়, ফেরান তোরেসের গোলে শেষ আর্জেন্টিনার স্বপ্ন দেশে রকেট-স্যাটেলাইট তৈরির পরিকল্পনা, উৎক্ষেপণ কেন্দ্র হতে পারে কুয়াকাটায় ইরানে নতুন মার্কিন হামলা, কুয়েতের দুই ঘাঁটিতে ড্রোন হামলার দাবি হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন রোগী ১ হাজার ৫১ শাপলা চত্বরের ঘটনায় নিহত ৫৮ জনের পরিচয় শনাক্ত: চিফ প্রসিকিউটর স্থানীয় সরকার নির্বাচন কে করবে না করবে—সেটি ইসি ও আদালতের বিষয়: রিজভী ৫০০ টাকায় লোক ভাড়া করে চট্টগ্রামে ইন্টারনেট প্রতিষ্ঠানে হামলা তিস্তা-ধরলাসহ কয়েকটি নদীর পানি বিপৎসীমা ছাড়ানোর আশঙ্কা জুলাই অভ্যুত্থানের রক্তক্ষয়ী ১৯ জুলাই: গুলি, কারফিউ ও দেশজুড়ে সংঘর্ষ আগামী মাসে পরীক্ষামূলকভাবে চালু হচ্ছে ‘প্রবাসী কার্ড’ শাপলা চত্বরের ঘটনায় শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন হাতীবান্ধায় পুলিশকে অবরুদ্ধ করে মাদক মামলার আসামি ছিনিয়ে নেওয়ার অভিযোগ ট্রাম্পকে ‘অবিস্মরণীয় শিক্ষা’ দেওয়ার হুঁশিয়ারি মোজতবা খামেনির ইমিগ্রেশন ছাড়া দেশত্যাগের অভিযোগে শেখ হাসিনা-রেহানার বিরুদ্ধে মামলার প্রস্তুতি ‘সমাজের নিকৃষ্ট মানুষ আওয়ামী লীগ করে’: জ্বালানিমন্ত্রী গণভোট ব্যর্থ হলে এই সরকারকেও ব্যর্থ করে দেওয়া হবে: জামায়াত আমির স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগ নেতাদের অংশগ্রহণ ঠেকাতে ইসিতে জামায়াতের প্রস্তাব

ডেস্ক রিপোর্টার
প্রকাশ : ১০:৩৭ দুপুর, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬ ইং

কোস্টারিকায় রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারীর পরিচয়পত্র পেশ দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে নতুন দিগন্ত

কোস্টারিকাতে সংযুক্ত বাংলাদেশের অনাবাসিক রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী কোস্টারিকার প্রেসিডেন্ট রোদ্রিগো চাভেস রব্লেস-এর সঙ্গে সাক্ষাৎ করেছেন। শুক্রবার সান হোসের ন্যাশনাল থিয়েটার হলে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে রাষ্ট্রদূত বাংলাদেশের সরকার ও জনগণের পক্ষ থেকে প্রেসিডেন্টের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা জ্ঞাপন করেন। আলোচনায় বাংলাদেশ ও কোস্টারিকার মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়। প্রেসিডেন্ট রোদ্রিগো চাভেস বিশ্বব্যাংকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনকালে ঢাকায় তাঁর সফরের স্মৃতিচারণ করেন এবং বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ও নোবেল বিজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূসের প্রতি গভীর শ্রদ্ধা ও সমর্থন প্রকাশ করেন। রাষ্ট্রদূত মুশফিক প্রেসিডেন্টের আন্তরিক অভ্যর্থনার জন্য কৃতজ্ঞতা জানান এবং তাঁকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।

এর আগে বৃহস্পতিবার রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী কোস্টারিকার ভাইস প্রেসিডেন্ট ড.ম্যারি মুনিভে আংগারমুলারের কাছে আনুষ্ঠানিকভাবে তাঁর পরিচয়পত্র পেশ করেন। কোস্টারিকার পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে তাঁকে গার্ড অব অনার প্রদান করা হয় এবং বাংলাদেশ ও কোস্টারিকার জাতীয় সংগীত পরিবেশিত হয়।

পরিচয়পত্র পেশের পর ভাইস প্রেসিডেন্টের সঙ্গে রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় কোস্টারিকার পররাষ্ট্রমন্ত্রী আরনোল্ডো আন্দ্রে টিনোকো উপস্থিত ছিলেন। আলোচনায় রাষ্ট্রদূত দুই দেশের মধ্যে B2B যোগাযোগ জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। বিশেষ করে তৈরি পোশাক ও ওষুধ শিল্পে বাণিজ্য সম্প্রসারণের সম্ভাবনার কথা তুলে ধরেন তিনি।

রাষ্ট্রদূত জলবায়ু অভিযোজন ক্ষেত্রে ঘনিষ্ঠ সহযোগিতার প্রস্তাব দেন এবং উভয় দেশের অভিন্ন চ্যালেঞ্জ ও পরিপূরক সক্ষমতার কথা উল্লেখ করেন। পাশাপাশি কূটনৈতিক ও সরকারি পাসপোর্টধারীদের জন্য ভিসা অব্যাহতি চুক্তি নিয়ে আলোচনা শুরুর আগ্রহ প্রকাশ করেন এবং বাংলাদেশি ব্যবসায়ীদের জন্য ভিসা প্রক্রিয়া সহজীকরণের অনুরোধ জানান।

ভাইস প্রেসিডেন্ট ড. ম্যারি মুনিভে আংগারমুলার রাষ্ট্রদূত মুশফিককে আন্তরিকভাবে স্বাগত জানিয়ে বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গভীর করার ক্ষেত্রে কোস্টারিকার আগ্রহ পুনর্ব্যক্ত করেন। তিনি উল্লেখ করেন, উভয় দেশেই আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ প্রেক্ষাপটে গণতান্ত্রিক মূল্যবোধ সমুন্নত রাখা এবং নির্বাচনকালীন ভ্রান্ত ও বিভ্রান্তিকর তথ্য মোকাবিলার গুরুত্বের ওপর জোর দেন তিনি। মানবাধিকার ও গণতন্ত্রের প্রসারে রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারীর অতীত অবদানের ভূয়সী প্রশংসাও করেন ভাইস প্রেসিডেন্ট।

এদিন রাষ্ট্রদূত মুশফিক কোস্টারিকার পররাষ্ট্রমন্ত্রী আরনোল্ডো আন্দ্রে টিনোকোর সঙ্গে পৃথক বৈঠক করেন। বৈঠকে বাণিজ্য সহযোগিতা বৃদ্ধি, বাংলাদেশ থেকে আমদানি সম্প্রসারণ এবং অন্যান্য পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়। তিনি কোস্টারিকার উন্নয়ন ও কর্মশক্তি খাতে বাংলাদেশি জনশক্তির সম্ভাবনার দিকটি তুলে ধরেন।

বৈঠকে রাষ্ট্রদূত ২০৩১–২০৩২ মেয়াদে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যপদের জন্য বাংলাদেশের প্রার্থিতায় কোস্টারিকার সমর্থন কামনা করেন। এ বিষয়ে আশ্বাস প্রদান করে পররাষ্ট্রমন্ত্রী কোস্টারিকার পক্ষ থেকে জাতিসংঘ মহাসচিব পদে তাদের প্রার্থিতা এবং জাতিসংঘ বাণিজ্য ও উন্নয়ন সংস্থার প্রধান পদে কর্মরত রেবেকা গ্রিন্সপানের প্রতি বাংলাদেশের সমর্থন প্রত্যাশা করেন। তিনি জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের গুরুত্বপূর্ণ অবদানের প্রশংসা করেন।

সফরকালে রাষ্ট্রদূত মুশফিক সান হোসেতে অবস্থিত MEDIGRAY নামক একটি ওষুধ উৎপাদন, বিপণন ও বিতরণকারী প্রতিষ্ঠান পরিদর্শন করেন। এ সময় তিনি বাংলাদেশের ওষুধ শিল্পের সক্ষমতা, মান এবং আন্তর্জাতিক স্বীকৃতির বিষয় তুলে ধরেন এবং বাংলাদেশ থেকে ওষুধ আমদানির সম্ভাবনা অন্বেষণে প্রতিষ্ঠানটিকে উৎসাহিত করেন।

এছাড়া রাষ্ট্রদূত সান হোসেতে বসবাসরত বাংলাদেশি প্রবাসী সম্প্রদায়ের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে তাঁদের খোঁজখবর নেন এবং সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম মন্তব্য করুন!

আপনার মতামত দিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুলাইযোদ্ধাদের দেওয়া বিএনপি প্রার্থীর চেক বাউন্স

1

বেনাপোলে ব্যবসায়ীর বাড়িতে ৩ রাউন্ড গুলি, আতঙ্কে স্থানীয়রা

2

ভালোবাসা ও বসন্তের রঙে রাঙা আজকের দিন

3

গাড়িতে ইয়াবাসহ যুবদল নেতা গ্রেপ্তার, দল থেকে বহিষ্কার

4

চাঁদাবাজি ও হামলার অভিযোগে উজিরপুর ছাত্রদল নেতা গ্রেপ্তার, দ

5

ইসলামী ব্যাংক ইস্যুতে উদ্বিগ্ন ব্যাংকাররা: এবিবি

6

ফেনীতে চাঁদাবাজি নিয়ে বিরোধ, ছাত্রদল নেতার বাড়িতে যুবদল নেতা

7

ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে সজাগ থাকার আহ্বান গোলাম পরওয়ারে

8

ফারাক্কার চেয়ে বড় মরণফাঁদ শিক্ষা ও কর্মসংস্থানের ব্যর্থতা :

9

অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন ব্যক্তিদের মূলধারায় অন্তর্ভুক্তির বিক

10

রাজধানীর বিভিন্ন এলাকায় গ্যাস সংকট

11

রিকশাচালককে গুলি করে হত্যা মামলায় কারাগারে চিকিৎসকসহ পাঁচজন

12

দ্বৈত নাগরিকত্বের অভিযোগে ঢাকা-১১ আসনে বিএনপি প্রার্থীর প্রা

13

ডিবির হাতে গ্রেপ্তার ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক আফজাল নাছে

14

পুতিন-কিমের সঙ্গে চুক্তি চান ট্রাম্প

15

ইরানের ওপর নিষেধাজ্ঞা শিথিল করতে প্রস্তুত ব্রিটেন-ফ্রান্স-জা

16

বিদেশ ভ্রমণে সরকারি চাকরিজীবীদের নির্দেশনা

17

নির্ভয়ে ভোট দেওয়ার আহ্বান জানালেন সেনাপ্রধান ওয়াকার

18

ঈদযাত্রা নিরাপদ করতে রাজধানীতে জোরদার নিরাপত্তা ব্যবস্থা: ডি

19

সুপ্রিম কোর্ট বার নির্বাচনে ভোটগ্রহণ চলছে, লড়ছে বিএনপি-জামায়

20