সর্বশেষ
যুক্তরাষ্ট্র–ভারত বাণিজ্যচুক্তি বাতিলের দাবিতে দিল্লি অভিমুখে কৃষকেরা, শম্ভু সীমান্তে আটকাল পুলিশ জুলাইয়ের প্রথম ২০ দিনে রেমিট্যান্স বেড়েছে ২৩ দশমিক ১ শতাংশ ‘দ্য ওডিসি’র পর তিন বছরের জন্য চলচ্চিত্র নির্মাণ থেকে বিরতিতে যাচ্ছেন ক্রিস্টোফার নোলান সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে ধাপে ধাপে প্রশাসক প্রত্যাহারের সিদ্ধান্ত ব্যক্তিগত কারণ দেখিয়ে ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান খানের পদত্যাগ এক বছরেও প্রকাশিত হয়নিমাইলস্টোন দুর্ঘটনায় সরকারি তদন্তের প্রতিবেদন ২৪ জুলাই ঢাকায় কনসার্টে আসছেন আতিফ আসলাম প্রয়োজন হলে মন্ত্রিসভায় দপ্তর পুনর্বণ্টন করবেন প্রধানমন্ত্রী: তথ্য উপদেষ্টা কুয়েতে মার্কিন সামরিক স্থাপনায় হামলার দাবি আইআরজিসির ‘পুরুষ নির্যাতন দমন ও প্রতিরোধ আইন’ প্রণয়নের নির্দেশনা চেয়ে রিট যন্তর মন্তর পুনর্দখল সিজেপির, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলনের ঘোষণা হল ফি কমানোর দাবিতে দ্বিতীয় দিনের মতো তিতুমীর কলেজে বিক্ষোভ মতভিন্নতা থাকলেও শরিকদের মধ্যে বিভেদ নেই: তারেক রহমান কানাডার উপর ৫০ শতাংশ শুল্ক আরোপ ট্রাম্পের ২০২৭ সালের হজ প্যাকেজ ঘোষণা,কমেছে বিমান ভাড়া কাকরোচ পার্টির ‘সংসদ চলো’ পদযাত্রায় সহিংসতা,আহত ১৭৮, আটক ৭০ ভিশিং প্রতারণা বাড়ছে, এআই কণ্ঠ নকল করে হাতিয়ে নেওয়া হচ্ছে অর্থ মিয়ানমার সীমান্তে ১০৮ কিলোমিটার কাঁটাতারের বেড়ার পরিকল্পনা মেজর মোজাফফরের বিচার হবে সেনা আদালতে: স্বরাষ্ট্রমন্ত্রী ২ কোটি ১৬ লাখ টাকার চেক মামলায় সাহেদ কারাগারে ‘লং মার্চ টু পার্লামেন্ট’ ঘিরে রণক্ষেত্র দিল্লি, ইন্টারনেট বন্ধ জুলাই অভ্যুত্থানের ২০ জুলাই: কারফিউ, সংঘর্ষ ও প্রাণহানিতে উত্তাল দেশ শার্শায় ট্রলি-মোটরসাইকেল সংঘর্ষে দুই যুবক নিহত জ্বালানি আমদানিতে ব্যয় হয়েছে প্রায় ২ বিলিয়ন ডলার: জ্বালানিমন্ত্রী ‘ পঞ্চগড়ের ডিসি জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি’-সারজিস আলম দিল্লিতে ককরোচ পার্টির পদযাত্রায় লাঠিচার্জ পুলিশের , উত্তাল ভারত ফের গ্রেফতার রিজেন্টের চেয়ারম্যান সাহেদ আজ যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর দায়িত্ব নিচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম ইরান-যুক্তরাষ্ট্র সংঘাতে ব্রেন্ট তেলের দাম ৯০ ডলার ছাড়াল ২০২৬ বিশ্বকাপের গোল্ডেন বুট জিতলেন এমবাপ্পে প্রধানমন্ত্রীর সঙ্গে আইএলও মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধের সিদ্ধান্ত নেবেন সর্বোচ্চ নেতা: আরাগচি আসাদুজ্জামান খান কামালকে ফেরত চেয়ে ভারতকে চিঠি ১০৫ মিনিটের প্রতিরোধ ভেঙে স্পেনের বিশ্বজয়, ফেরান তোরেসের গোলে শেষ আর্জেন্টিনার স্বপ্ন দেশে রকেট-স্যাটেলাইট তৈরির পরিকল্পনা, উৎক্ষেপণ কেন্দ্র হতে পারে কুয়াকাটায় ইরানে নতুন মার্কিন হামলা, কুয়েতের দুই ঘাঁটিতে ড্রোন হামলার দাবি হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন রোগী ১ হাজার ৫১ শাপলা চত্বরের ঘটনায় নিহত ৫৮ জনের পরিচয় শনাক্ত: চিফ প্রসিকিউটর স্থানীয় সরকার নির্বাচন কে করবে না করবে—সেটি ইসি ও আদালতের বিষয়: রিজভী ৫০০ টাকায় লোক ভাড়া করে চট্টগ্রামে ইন্টারনেট প্রতিষ্ঠানে হামলা তিস্তা-ধরলাসহ কয়েকটি নদীর পানি বিপৎসীমা ছাড়ানোর আশঙ্কা জুলাই অভ্যুত্থানের রক্তক্ষয়ী ১৯ জুলাই: গুলি, কারফিউ ও দেশজুড়ে সংঘর্ষ আগামী মাসে পরীক্ষামূলকভাবে চালু হচ্ছে ‘প্রবাসী কার্ড’ শাপলা চত্বরের ঘটনায় শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন হাতীবান্ধায় পুলিশকে অবরুদ্ধ করে মাদক মামলার আসামি ছিনিয়ে নেওয়ার অভিযোগ ট্রাম্পকে ‘অবিস্মরণীয় শিক্ষা’ দেওয়ার হুঁশিয়ারি মোজতবা খামেনির ইমিগ্রেশন ছাড়া দেশত্যাগের অভিযোগে শেখ হাসিনা-রেহানার বিরুদ্ধে মামলার প্রস্তুতি ‘সমাজের নিকৃষ্ট মানুষ আওয়ামী লীগ করে’: জ্বালানিমন্ত্রী গণভোট ব্যর্থ হলে এই সরকারকেও ব্যর্থ করে দেওয়া হবে: জামায়াত আমির স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগ নেতাদের অংশগ্রহণ ঠেকাতে ইসিতে জামায়াতের প্রস্তাব

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ০৫:৩৭ সকাল, রবিবার, ১৯ জুলাই ২০২৬ ইং

ইমিগ্রেশন ছাড়া দেশত্যাগের অভিযোগে শেখ হাসিনা-রেহানার বিরুদ্ধে মামলার প্রস্তুতি

ইমিগ্রেশন কার্যক্রম সম্পন্ন না করে দেশত্যাগের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহানার বিরুদ্ধে নতুন মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হয়েছে। ২০১৩ সালের সংশ্লিষ্ট অভিবাসন আইনে মামলাটি করার প্রক্রিয়া প্রায় শেষ হয়েছে বলে সরকার-সংশ্লিষ্ট একাধিক সূত্র দাবি করেছে।

সূত্রগুলোর ভাষ্য, ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা ও শেখ রেহানার দেশত্যাগের ঘটনা নিয়ে তদন্ত শেষ হয়েছে। তাদের দেশ ছাড়তে সহায়তাকারী কয়েকজন কর্মকর্তাকেও মামলায় আসামি করা হতে পারে।

তদন্তসংশ্লিষ্ট এক কর্মকর্তা জানিয়েছেন, ৫ আগস্ট বেলা ৩টা ৯ মিনিটে ঢাকার বীরউত্তম এ কে খন্দকার বিমানঘাঁটি থেকে বাংলাদেশ বিমানবাহিনীর একটি উড়োজাহাজে ওঠেন শেখ হাসিনা ও শেখ রেহানা। ওই সময় শেখ হাসিনার কাছে কূটনৈতিক পাসপোর্ট এবং শেখ রেহানার কাছে ব্রিটিশ পাসপোর্ট ছিল। তবে তারা নির্ধারিত ইমিগ্রেশন কার্যক্রম সম্পন্ন করেননি বলে তদন্তে অভিযোগ করা হয়েছে।

তদন্তের সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, অনুমোদিত বিমানবন্দর বা চেকপোস্ট দিয়ে ইমিগ্রেশন কার্যক্রম শেষ করেই বিদেশে যাওয়ার নিয়ম রয়েছে। নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ না করে দেশত্যাগ করা হলে তা সংশ্লিষ্ট আইনে অপরাধ হিসেবে গণ্য হতে পারে। এ ধরনের অপরাধে সর্বোচ্চ ১০ বছরের সশ্রম কারাদণ্ড এবং পাঁচ লাখ টাকা পর্যন্ত জরিমানার বিধান রয়েছে বলেও সূত্রটি দাবি করেছে।

তদন্ত প্রতিবেদনের বরাতে জানা গেছে, ৫ আগস্ট দুপুর দেড়টার দিকে শেখ হাসিনা ও শেখ রেহানা গণভবনের লেক রোডের গেট দিয়ে বের হন। গাড়িতে করে তারা পুরোনো বাণিজ্যমেলা মাঠে যান। সেখান থেকে হেলিকপ্টারে কুর্মিটোলার বিমানঘাঁটিতে পৌঁছান।

পরে তারা বাংলাদেশ বিমানবাহিনীর লকহিড সি-১৩০জে হারকিউলিস উড়োজাহাজে ওঠেন। উড়োজাহাজটির কলসাইন ছিল ‘এজেএএক্স১৪৩১’।

তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তাদের দাবি, ভারতে যাওয়ার সিদ্ধান্ত শেখ হাসিনা নিজেই নিয়েছিলেন। গণভবনের নিরাপত্তার দায়িত্বে থাকা ঊর্ধ্বতন কর্মকর্তাদেরও তিনি সিদ্ধান্তটি জানিয়েছিলেন। তার নির্দেশনা অনুযায়ী তাকে ভারতে নেওয়ার ব্যবস্থা করা হয়।

গণভবন থেকে বের হওয়ার পর ইমিগ্রেশন সম্পন্ন করার জন্য পর্যাপ্ত সময় থাকলেও তা করা হয়নি বলে তদন্তে উল্লেখ করা হয়েছে। গণভবন থেকে ভারতের হিন্দন বিমানঘাঁটি পর্যন্ত শেখ হাসিনার সঙ্গে থাকা কয়েকজন কর্মকর্তা মামলায় সাক্ষী হতে পারেন।

তদন্ত দল শেখ হাসিনার দেশত্যাগের সঙ্গে সংশ্লিষ্ট দুটি অডিও ক্লিপ আলামত হিসেবে নিয়েছে।

প্রথম অডিওটি ৫ আগস্ট গণভবন থেকে বের হওয়ার পর শেখ রেহানা ও শেখ হাসিনার সাবেক উপদেষ্টা সালমান এফ রহমানের কথোপকথন বলে দাবি করা হয়েছে। সেখানে শেখ রেহানাকে নিরাপদ স্থানে যাওয়ার কথা জানিয়ে সালমান এফ রহমানকে দ্রুত স্থান ত্যাগের পরামর্শ দিতে শোনা যায়।

সংশ্লিষ্ট কর্মকর্তাদের ভাষ্য, দুই মিনিট নয় সেকেন্ডের ওই অডিওর ফরেনসিক পরীক্ষা সম্পন্ন হয়েছে এবং প্রতিবেদনে কণ্ঠস্বরের সত্যতা নিশ্চিত করা হয়েছে।

অন্য অডিওটি ৪ আগস্ট শেখ হাসিনা ও তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের কথোপকথন বলে দাবি করেছে তদন্ত দল। সেখানে শেখ হাসিনাকে দেশের পরিস্থিতি এবং ক্ষমতায় থাকা নিয়ে উদ্বেগ প্রকাশ করতে শোনা যায়। ওই অডিওরও ফরেনসিক পরীক্ষা সম্পন্ন হয়েছে বলে তদন্তসংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেন, শেখ হাসিনা প্রচলিত নিয়ম অনুযায়ী ইমিগ্রেশন কার্যক্রম সম্পন্ন করেননি বলে তিনি জানতে পেরেছেন। এটি আইনের লঙ্ঘন হয়ে থাকলে সরকার তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে।

সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী সালেহ উদ্দিন বলেন, শেখ হাসিনা ও শেখ রেহানা ইমিগ্রেশন কার্যক্রম ছাড়াই ভারতে গিয়ে থাকলে তাদের বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা হতে পারে।

তার মতে, বাংলাদেশে ইমিগ্রেশন ক্লিয়ারেন্স ছাড়া ভারত কোন আইনি অবস্থানে শেখ হাসিনাকে গ্রহণ করেছে, সেটিও পরিষ্কার করা প্রয়োজন।

আইনজীবী জয়নাল আবেদীন মেজবাহ বলেন, শেখ হাসিনা ও শেখ রেহানার দেশত্যাগের পরপরই ইমিগ্রেশন-সংক্রান্ত আইনে তদন্ত শুরু করা উচিত ছিল। দেরিতে হলেও মামলার উদ্যোগ নেওয়াকে তিনি ইতিবাচক বলে মন্তব্য করেন।

ইমিগ্রেশন কার্যক্রম শেষ না করে অন্য কোনো রাজনৈতিক নেতা বা শেখ হাসিনার আত্মীয় দেশ ছেড়েছেন কি না, সে বিষয়েও তদন্তের দাবি জানান তিনি।

২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা দেশ ছাড়ার পর বিকেলে জাতির উদ্দেশে বক্তব্য দেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। তিনি জানান, প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন এবং একটি অন্তর্বর্তী সরকার গঠন করা হবে।

সেদিন রাতে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনও শেখ হাসিনার পদত্যাগপত্র গ্রহণের কথা জানান।

পরদিন ৬ আগস্ট রাষ্ট্রপতির কার্যালয়ের বিজ্ঞপ্তিতে দ্বাদশ জাতীয় সংসদ বিলুপ্তির ঘোষণা দেওয়া হয়। ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার শপথ নেয়।

তদন্তসংশ্লিষ্ট সূত্রের দাবি, শেখ হাসিনাকে বহনকারী উড়োজাহাজটির অবস্থান ও যাত্রাপথ গোপন রাখতে বাংলাদেশের আকাশসীমায় এর ট্রান্সপন্ডার বন্ধ রাখা হয়েছিল।

উড়োজাহাজটি প্রথমে কলকাতার দিকে যায় এবং পশ্চিমবঙ্গের কাছাকাছি পৌঁছানোর পর ট্রান্সপন্ডার চালু করা হয়। পরে এটি দিল্লি থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে গাজিয়াবাদের হিন্দন বিমানঘাঁটিতে অবতরণ করে।

ভারতীয় গণমাধ্যমের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে উড়োজাহাজটি হিন্দন বিমানঘাঁটিতে নামে। পরে শেখ হাসিনাকে উত্তর প্রদেশের নয়ডার একটি নিরাপদ স্থানে নেওয়া হয়।

শেখ হাসিনা ও শেখ রেহানাকে নামিয়ে দেওয়ার পর উড়োজাহাজটি জ্বালানি নিয়ে ক্রু ও নিরাপত্তা বাহিনীর সদস্যদের সঙ্গে ঢাকায় ফিরে আসে। উড়োজাহাজে থাকা অন্যদের ইমিগ্রেশন কার্যক্রম সম্পন্ন হয়েছিল কি না, সেটিও তদন্ত করা হচ্ছে।

এদিকে , শেখ হাসিনাকে দেশে ফেরত চেয়ে বাংলাদেশের পক্ষ থেকে দিল্লিকে একাধিকবার চিঠি দেওয়া হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ভারতীয় কর্তৃপক্ষ চিঠি পাওয়ার কথা স্বীকার করেছে বলেও দাবি করা হয়।

সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার উদ্যোগ অব্যাহত রয়েছে। তিনি দেশে ফিরলে প্রচলিত আইন ও আদালতের সিদ্ধান্ত অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে সংশ্লিষ্ট মন্ত্রীরা জানিয়েছেন।

সূত্র : আমার দেশ

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম মন্তব্য করুন!

আপনার মতামত দিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান: সাড়ে ১৩ হাজার পদে সাড়ে ৭৮ হাজা

1

শাপলা চত্বর মামলা: একাত্তর টিভির লাইসেন্সসহ নথি তলব

2

গত ১৬ বছরে জামায়াতের মতো ত্যাগ আর কোনো দল করেনি: এটিএম আজহার

3

জলবায়ু সহনশীল বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগ চাইলেন প্রধানমন্ত

4

‘জুট্রোপলিস ২’ হলিউডে সবচেয়ে বেশি আয় করা অ্যানিমেটেড সিনেমা

5

খাল পুনঃখনন করে চট্টগ্রামকে বন্যামুক্ত করা হবে: ত্রাণমন্ত্রী

6

বিশ্বকাপ নিয়ে রিভালদোর সঙ্গে তর্কে জড়ালেন নেইমার

7

কলমিলতা মার্কেটে ক্ষতিগ্রস্ত ৪০ ব্যবসায়ীকে জামায়াতের আর্থিক

8

বগুড়ায় ট্রাক ব্যবসায়ীকে গলা কেটে হত্যা

9

বদলে যাওয়া ক্যাম্পাস

10

জুলাই গণঅভ্যুত্থান সবার, বিচারে কোনো ছাড় নয়: তারেক রহমান

11

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক বৈঠক, উঠছে ১৭ প্রকল্প

12

শিগগিরই ঘোষণা হবে ৪৭ আসনে জামায়াতের প্রার্থী

13

খরচ কমাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

14

ঈদযাত্রার ১৫ দিনে সড়কে ঝরল ৪০২ প্রাণ

15

‘ডন ৩’-এ ফেরা নিয়ে আলোচনায় শাহরুখ খান

16

মুক্তিযুদ্ধের শহীদদের নির্ভুল তালিকা তৈরির উদ্যোগ নিয়েছে সরক

17

বাংলাদেশে এমপি ও মন্ত্রীরা কি ধরনের সুযোগ-সুবিধা পান?

18

‘গুলি করে মরেনি, ইনজেকশন দিয়ে মেরে ফেলুন’-ট্রাইব্যুনালে সাক্

19

সালমান শাহর মরদেহ উত্তোলনের অনুমতি বাতিল করলেন আদালত

20