সর্বশেষ
যুক্তরাষ্ট্র–ভারত বাণিজ্যচুক্তি বাতিলের দাবিতে দিল্লি অভিমুখে কৃষকেরা, শম্ভু সীমান্তে আটকাল পুলিশ জুলাইয়ের প্রথম ২০ দিনে রেমিট্যান্স বেড়েছে ২৩ দশমিক ১ শতাংশ ‘দ্য ওডিসি’র পর তিন বছরের জন্য চলচ্চিত্র নির্মাণ থেকে বিরতিতে যাচ্ছেন ক্রিস্টোফার নোলান সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে ধাপে ধাপে প্রশাসক প্রত্যাহারের সিদ্ধান্ত ব্যক্তিগত কারণ দেখিয়ে ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান খানের পদত্যাগ এক বছরেও প্রকাশিত হয়নিমাইলস্টোন দুর্ঘটনায় সরকারি তদন্তের প্রতিবেদন ২৪ জুলাই ঢাকায় কনসার্টে আসছেন আতিফ আসলাম প্রয়োজন হলে মন্ত্রিসভায় দপ্তর পুনর্বণ্টন করবেন প্রধানমন্ত্রী: তথ্য উপদেষ্টা কুয়েতে মার্কিন সামরিক স্থাপনায় হামলার দাবি আইআরজিসির ‘পুরুষ নির্যাতন দমন ও প্রতিরোধ আইন’ প্রণয়নের নির্দেশনা চেয়ে রিট যন্তর মন্তর পুনর্দখল সিজেপির, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলনের ঘোষণা হল ফি কমানোর দাবিতে দ্বিতীয় দিনের মতো তিতুমীর কলেজে বিক্ষোভ মতভিন্নতা থাকলেও শরিকদের মধ্যে বিভেদ নেই: তারেক রহমান কানাডার উপর ৫০ শতাংশ শুল্ক আরোপ ট্রাম্পের ২০২৭ সালের হজ প্যাকেজ ঘোষণা,কমেছে বিমান ভাড়া কাকরোচ পার্টির ‘সংসদ চলো’ পদযাত্রায় সহিংসতা,আহত ১৭৮, আটক ৭০ ভিশিং প্রতারণা বাড়ছে, এআই কণ্ঠ নকল করে হাতিয়ে নেওয়া হচ্ছে অর্থ মিয়ানমার সীমান্তে ১০৮ কিলোমিটার কাঁটাতারের বেড়ার পরিকল্পনা মেজর মোজাফফরের বিচার হবে সেনা আদালতে: স্বরাষ্ট্রমন্ত্রী ২ কোটি ১৬ লাখ টাকার চেক মামলায় সাহেদ কারাগারে ‘লং মার্চ টু পার্লামেন্ট’ ঘিরে রণক্ষেত্র দিল্লি, ইন্টারনেট বন্ধ জুলাই অভ্যুত্থানের ২০ জুলাই: কারফিউ, সংঘর্ষ ও প্রাণহানিতে উত্তাল দেশ শার্শায় ট্রলি-মোটরসাইকেল সংঘর্ষে দুই যুবক নিহত জ্বালানি আমদানিতে ব্যয় হয়েছে প্রায় ২ বিলিয়ন ডলার: জ্বালানিমন্ত্রী ‘ পঞ্চগড়ের ডিসি জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি’-সারজিস আলম দিল্লিতে ককরোচ পার্টির পদযাত্রায় লাঠিচার্জ পুলিশের , উত্তাল ভারত ফের গ্রেফতার রিজেন্টের চেয়ারম্যান সাহেদ আজ যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর দায়িত্ব নিচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম ইরান-যুক্তরাষ্ট্র সংঘাতে ব্রেন্ট তেলের দাম ৯০ ডলার ছাড়াল ২০২৬ বিশ্বকাপের গোল্ডেন বুট জিতলেন এমবাপ্পে প্রধানমন্ত্রীর সঙ্গে আইএলও মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধের সিদ্ধান্ত নেবেন সর্বোচ্চ নেতা: আরাগচি আসাদুজ্জামান খান কামালকে ফেরত চেয়ে ভারতকে চিঠি ১০৫ মিনিটের প্রতিরোধ ভেঙে স্পেনের বিশ্বজয়, ফেরান তোরেসের গোলে শেষ আর্জেন্টিনার স্বপ্ন দেশে রকেট-স্যাটেলাইট তৈরির পরিকল্পনা, উৎক্ষেপণ কেন্দ্র হতে পারে কুয়াকাটায় ইরানে নতুন মার্কিন হামলা, কুয়েতের দুই ঘাঁটিতে ড্রোন হামলার দাবি হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন রোগী ১ হাজার ৫১ শাপলা চত্বরের ঘটনায় নিহত ৫৮ জনের পরিচয় শনাক্ত: চিফ প্রসিকিউটর স্থানীয় সরকার নির্বাচন কে করবে না করবে—সেটি ইসি ও আদালতের বিষয়: রিজভী ৫০০ টাকায় লোক ভাড়া করে চট্টগ্রামে ইন্টারনেট প্রতিষ্ঠানে হামলা তিস্তা-ধরলাসহ কয়েকটি নদীর পানি বিপৎসীমা ছাড়ানোর আশঙ্কা জুলাই অভ্যুত্থানের রক্তক্ষয়ী ১৯ জুলাই: গুলি, কারফিউ ও দেশজুড়ে সংঘর্ষ আগামী মাসে পরীক্ষামূলকভাবে চালু হচ্ছে ‘প্রবাসী কার্ড’ শাপলা চত্বরের ঘটনায় শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন হাতীবান্ধায় পুলিশকে অবরুদ্ধ করে মাদক মামলার আসামি ছিনিয়ে নেওয়ার অভিযোগ ট্রাম্পকে ‘অবিস্মরণীয় শিক্ষা’ দেওয়ার হুঁশিয়ারি মোজতবা খামেনির ইমিগ্রেশন ছাড়া দেশত্যাগের অভিযোগে শেখ হাসিনা-রেহানার বিরুদ্ধে মামলার প্রস্তুতি ‘সমাজের নিকৃষ্ট মানুষ আওয়ামী লীগ করে’: জ্বালানিমন্ত্রী গণভোট ব্যর্থ হলে এই সরকারকেও ব্যর্থ করে দেওয়া হবে: জামায়াত আমির স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগ নেতাদের অংশগ্রহণ ঠেকাতে ইসিতে জামায়াতের প্রস্তাব

ইন্টারন্যাশনাল ডেস্ক
প্রকাশ : ১২:৪২ দুপুর, রবিবার, ০১ ফেব্রুয়ারি ২০২৬ ইং

তুষারপাত ও ভারি বৃষ্টিতে আফগানিস্তনে ৩ দিনে ৬১ জনের মৃত্যু

আফগানিস্তানের একজন দোকানি ভারি বৃষ্টিতে রাস্তা পার হচ্ছে ।

আফগানিস্তানে তুষারপাত ও ভারি বৃষ্টিতে তিন দিনেই অন্তত ৬১ জনের প্রাণহানির খবর দিয়েছে দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ। গুরুত্বপূর্ণ এক মহাসড়কে যান চলাচল বন্ধ এবং একাধিক প্রদেশের অনেক এলাকা বিদ্যুৎহীন অবস্থায় পড়ে আছে বলেও শনিবার জানিয়েছে তারা। 

তুষার ও ভারি বৃষ্টিপাতের কারণে বুধবার থেকে শুক্রবার পর্যন্ত যাদের মৃত্যুর খবর পাওয়া গেছে, তাদের বেশিরভাগই এসেছে মূলত আফগানিস্তানের মধ্য ও উত্তরাঞ্চলের প্রদেশগুলোর মানুষ। আফগানিস্তানের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের (এএনডিএমএ) বরাত দিয়ে এমনটাই বলেছে প্যারিসভিত্তিক এক বার্তা সংস্থা। 'হতাহত ও ধ্বংসযজ্ঞের প্রাথমিক তালিকায়' ১১০ জন আহত হয়েছে বলে জানানো হয়েছে। ৪৫৮টি ঘর হয় আংশিক নয়তো পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম এক্সে দেওয়া পোস্টে বলেছে এএনডিএমএ। সব মিলিয়ে ৩৬০টি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে, বলেছেন এক মুখপাত্র। ভিডিও বার্তায় তিনি লোকজনকে অহেতুক তুষার পড়া সড়কে না যেতেও পরামর্শ দিয়েছেন তিনি।

হতাহতের ঘটনা বেশি ঘটেছে বাড়িঘরের ছাদ ধস ও তুষারপাতের কারণে; অনেকে শূন্যের কাছাকাছি তাপমাত্রায় ‘ঠাণ্ডার কামড়ে’ বা ফ্রস্টবাইটেও মারা গেছেন, বলেছেন ওই মুখপাত্র। দক্ষিণাঞ্চলীয় প্রদেশ কান্দাহারের জরুরি বিভাগ জানিয়েছে, তুমুল বাতাস ও প্রবল বৃষ্টিতে বুধবার বাড়ির ছাদ ধসে ৬ শিশুর মৃত্যু হয়েছিল।অন্যান্য জেলাগুলোতেও বাড়িঘর ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাওয়া গেছে।কাবুলের উত্তরের প্রদেশ পারওয়ানের কর্তৃপক্ষ আফগানিস্তানের অন্যতম গুরুত্বপূর্ণ পথ সালাং মহাসড়ক বন্ধ থাকার কথা নিশ্চিত করেছে। আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় প্রদেশগুলোর সঙ্গে সংযোগ প্রতিষ্ঠার ক্ষেত্রে এ মহাসড়ক খুবই গুরুত্বপূর্ণ। রাজধানী কাবুলের পশ্চিমের প্রদেশ বামিয়াংয়ের কেন্দ্রস্থলে একটি পাহাড়ি পথে আটকে পড়াদের খাবার পৌঁছে দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার উজবেকিস্তান থেকে আমদানিকৃত বিদ্যুতের একটি ট্রান্সমিশনও ক্ষতিগ্রস্ত হয়েছে, যার ফলে প্রায় ১২টি প্রদেশের বাড়িঘর বিদ্যুৎহীন অবস্থায় আছে। 'প্রকৌশলী দল প্রস্তুত কিন্তু সালাং পথ বন্ধ থাকায় তারা ওই এলাকায় যেতে পারছে না,' বলেছেন আফগানিস্তানের রাষ্ট্রীয় বিদ্যুৎ বিতরণ কোম্পানি ডিএবিএসের মুখপাত্র মোহাম্মদ সাদিক। প্রবল তুষারপাত ও বৃষ্টি অসংখ্য দোকানপাটও ধ্বংস করেছে; অসংখ্য গবাদিপশুরও প্রাণ কেড়ে নিয়েছে। ঠিকঠাক ব্যবস্থাপনার মধ্যে রাখা গেলে তুষার ও বৃষ্টি আফগানিস্তানের পরিবেশ ও জীবনজীবিকায় ইতিবাচক ভূমিকা রাখতে পারে। কিন্তু পর্যাপ্ত প্রস্তুতি ও সময়মতো হস্তক্ষেপ না করা গেলে এই প্রাকৃতিক ব্যাপার দ্রুত বেদনাদায়ক ঘটনার উৎসে রূপান্তর হতে পারে, এক সম্পাদকীয়তে এমনটাই লিখেছে খবরের কাগজ কাবুল টাইমস।

দশকের পর দশক যুদ্ধ, রক্তপাত দেখা আফগানিস্তানে ভূমিকম্প, খরার মতো প্রাকৃতিক দুর্যোগ প্রায়ই দেখা যায়। অনেক বছর ধরেই দেশটির জনসংখ্যার বড় অংশ আন্তর্জাতিক সহায়তার ওপর চলছিল। কিন্তু গত কয়েক বছরে এই সহায়তার পরিমাণ কমে এসেছে। এ বছর ৪ কোটি জনসংখ্যার আফগানিস্তানের প্রায় অর্ধেকেরই মানবিক ত্রাণ সহায়তা লাগবে বলে জাতিসংঘের হিসাবে বলা হয়েছে।

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম মন্তব্য করুন!

আপনার মতামত দিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে শেয়ার কেলেঙ্কারি মামলায় বিএসইসির প্

1

কক্সবাজারে পৃথক অভিযানে ৯ লাখ ৮০ হাজার পিস ইয়াবা উদ্ধার

2

৩০ বছর পর কবর থেকে তোলার নির্দেশ সালমান শাহ’র লাশ

3

শার্শায় বালু কেনাবেচার বিরোধে পুলিশ সদস্যকে মারধরের অভিযোগ

4

সরকার নিয়ে সমালোচনা, ‘ঊর্ধ্বতন নির্দেশে’ জামায়াতের নারী কর্ম

5

রোববার বসছে ত্রয়োদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশন

6

খালেদা জিয়ার চিকিৎসায় কি ‘ইচ্ছাকৃত অবহেলা’ ছিল ?

7

রামিসা হত্যা:নৃশংসতা কমিয়ে আনতে একমাত্র সমাধান শরিয়া আইন

8

মুক্তমত প্রকাশ–সংক্রান্ত ও গায়েবি মামলা ফেব্রুয়ারির মধ্যে প্

9

কলমিলতা মার্কেটে ক্ষতিগ্রস্ত ৪০ ব্যবসায়ীকে জামায়াতের আর্থিক

10

প্রধানমন্ত্রীর সঙ্গে ওয়াক্‌ফ প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ

11

বাংলাদেশকে ৫০ বিলিয়ন ইয়েন ঋণ দেবে জাপান

12

ঢাবির টিএসসিতে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিল, আটক ২

13

ট্রাম্পকে ‘অবিস্মরণীয় শিক্ষা’ দেওয়ার হুঁশিয়ারি মোজতবা খামে

14

প্রধানমন্ত্রীর সঙ্গে আইএমএফ প্রতিনিধির সৌজন্য সাক্ষাৎ

15

পুলিশ সদস্যদের ওভারটাইম ভাতা দেওয়ার বিষয়টি বিবেচনায় আছে: স্ব

16

‘ইতিহাসের পাতায় থাকবে বনলতা সেন’: স্পর্শিয়া

17

'চিকেন্স নেক' আর আসামে মাটির নিচ দিয়ে সুড়ঙ্গ কেন বানাচ্ছে ভা

18

ডোপ টেস্ট 'পজিটিভ' হলে সরকারি চাকরিতে অযোগ্য, বিধিমালা জারি

19

খালেদা জিয়ার চিকিৎসায় বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে মেডিকেল বোর্ড

20