জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিদেশি কূটনীতিকদের কাছে উদ্দেশ্যপ্রণোদিতভাবে প্রপাগান্ডা ছড়ানো হচ্ছে বলে অভিযোগ করেছেন দলের আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি বলেন, গত দেড় বছরের আন্দোলন-সংগ্রামের অভিজ্ঞতা আগামীর বাংলাদেশের রাজনৈতিক গতিপথ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর বাংলামোটরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ‘এনসিপির যাত্রা’ শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, বিভিন্ন ইস্যুতে এনসিপির অবস্থান আড়াল করে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা চলছে। তবে ‘এনসিপির যাত্রা’ বইটিতে দলের আদর্শ, লক্ষ্য ও বিভিন্ন বিষয়ে অবস্থান স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে।
তিনি আরও বলেন, বৈষম্যবিরোধী আন্দোলন মূলত মাঠপর্যায়ের সাধারণ শিক্ষার্থীদের নেতৃত্বে গড়ে উঠেছিল। পাশাপাশি গত এক দশকে সারা দেশে যে নেতৃত্ব সংগঠিত হয়েছিল, তাদের সমন্বয়ে গঠিত হয়েছে জাতীয় নাগরিক কমিটি। এই দুই শক্তির সমন্বয় থেকেই এনসিপির জন্ম হয়েছে।
নাহিদ ইসলাম বলেন, গণ-অভ্যুত্থানের পর বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক প্ল্যাটফর্ম তৈরি হয়েছে এবং সেসব উদ্যোগকে এনসিপি স্বাগত জানায়। তবে আন্দোলনের মূল নেতৃত্বের বড় একটি অংশ এনসিপির সঙ্গে যুক্ত থাকায় দলটির ভিত্তি শক্তিশালী হয়েছে।
তিনি উল্লেখ করেন, জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে যারা সামনের সারিতে থেকে নেতৃত্ব দিয়েছেন, তাদের একটি বড় অংশ বর্তমানে এনসিপির সঙ্গে সম্পৃক্ত রয়েছে
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম মন্তব্য করুন!
আপনার মতামত দিন