সর্বশেষ
যুক্তরাষ্ট্র–ভারত বাণিজ্যচুক্তি বাতিলের দাবিতে দিল্লি অভিমুখে কৃষকেরা, শম্ভু সীমান্তে আটকাল পুলিশ জুলাইয়ের প্রথম ২০ দিনে রেমিট্যান্স বেড়েছে ২৩ দশমিক ১ শতাংশ ‘দ্য ওডিসি’র পর তিন বছরের জন্য চলচ্চিত্র নির্মাণ থেকে বিরতিতে যাচ্ছেন ক্রিস্টোফার নোলান সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে ধাপে ধাপে প্রশাসক প্রত্যাহারের সিদ্ধান্ত ব্যক্তিগত কারণ দেখিয়ে ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান খানের পদত্যাগ এক বছরেও প্রকাশিত হয়নিমাইলস্টোন দুর্ঘটনায় সরকারি তদন্তের প্রতিবেদন ২৪ জুলাই ঢাকায় কনসার্টে আসছেন আতিফ আসলাম প্রয়োজন হলে মন্ত্রিসভায় দপ্তর পুনর্বণ্টন করবেন প্রধানমন্ত্রী: তথ্য উপদেষ্টা কুয়েতে মার্কিন সামরিক স্থাপনায় হামলার দাবি আইআরজিসির ‘পুরুষ নির্যাতন দমন ও প্রতিরোধ আইন’ প্রণয়নের নির্দেশনা চেয়ে রিট যন্তর মন্তর পুনর্দখল সিজেপির, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলনের ঘোষণা হল ফি কমানোর দাবিতে দ্বিতীয় দিনের মতো তিতুমীর কলেজে বিক্ষোভ মতভিন্নতা থাকলেও শরিকদের মধ্যে বিভেদ নেই: তারেক রহমান কানাডার উপর ৫০ শতাংশ শুল্ক আরোপ ট্রাম্পের ২০২৭ সালের হজ প্যাকেজ ঘোষণা,কমেছে বিমান ভাড়া কাকরোচ পার্টির ‘সংসদ চলো’ পদযাত্রায় সহিংসতা,আহত ১৭৮, আটক ৭০ ভিশিং প্রতারণা বাড়ছে, এআই কণ্ঠ নকল করে হাতিয়ে নেওয়া হচ্ছে অর্থ মিয়ানমার সীমান্তে ১০৮ কিলোমিটার কাঁটাতারের বেড়ার পরিকল্পনা মেজর মোজাফফরের বিচার হবে সেনা আদালতে: স্বরাষ্ট্রমন্ত্রী ২ কোটি ১৬ লাখ টাকার চেক মামলায় সাহেদ কারাগারে ‘লং মার্চ টু পার্লামেন্ট’ ঘিরে রণক্ষেত্র দিল্লি, ইন্টারনেট বন্ধ জুলাই অভ্যুত্থানের ২০ জুলাই: কারফিউ, সংঘর্ষ ও প্রাণহানিতে উত্তাল দেশ শার্শায় ট্রলি-মোটরসাইকেল সংঘর্ষে দুই যুবক নিহত জ্বালানি আমদানিতে ব্যয় হয়েছে প্রায় ২ বিলিয়ন ডলার: জ্বালানিমন্ত্রী ‘ পঞ্চগড়ের ডিসি জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি’-সারজিস আলম দিল্লিতে ককরোচ পার্টির পদযাত্রায় লাঠিচার্জ পুলিশের , উত্তাল ভারত ফের গ্রেফতার রিজেন্টের চেয়ারম্যান সাহেদ আজ যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর দায়িত্ব নিচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম ইরান-যুক্তরাষ্ট্র সংঘাতে ব্রেন্ট তেলের দাম ৯০ ডলার ছাড়াল ২০২৬ বিশ্বকাপের গোল্ডেন বুট জিতলেন এমবাপ্পে প্রধানমন্ত্রীর সঙ্গে আইএলও মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধের সিদ্ধান্ত নেবেন সর্বোচ্চ নেতা: আরাগচি আসাদুজ্জামান খান কামালকে ফেরত চেয়ে ভারতকে চিঠি ১০৫ মিনিটের প্রতিরোধ ভেঙে স্পেনের বিশ্বজয়, ফেরান তোরেসের গোলে শেষ আর্জেন্টিনার স্বপ্ন দেশে রকেট-স্যাটেলাইট তৈরির পরিকল্পনা, উৎক্ষেপণ কেন্দ্র হতে পারে কুয়াকাটায় ইরানে নতুন মার্কিন হামলা, কুয়েতের দুই ঘাঁটিতে ড্রোন হামলার দাবি হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন রোগী ১ হাজার ৫১ শাপলা চত্বরের ঘটনায় নিহত ৫৮ জনের পরিচয় শনাক্ত: চিফ প্রসিকিউটর স্থানীয় সরকার নির্বাচন কে করবে না করবে—সেটি ইসি ও আদালতের বিষয়: রিজভী ৫০০ টাকায় লোক ভাড়া করে চট্টগ্রামে ইন্টারনেট প্রতিষ্ঠানে হামলা তিস্তা-ধরলাসহ কয়েকটি নদীর পানি বিপৎসীমা ছাড়ানোর আশঙ্কা জুলাই অভ্যুত্থানের রক্তক্ষয়ী ১৯ জুলাই: গুলি, কারফিউ ও দেশজুড়ে সংঘর্ষ আগামী মাসে পরীক্ষামূলকভাবে চালু হচ্ছে ‘প্রবাসী কার্ড’ শাপলা চত্বরের ঘটনায় শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন হাতীবান্ধায় পুলিশকে অবরুদ্ধ করে মাদক মামলার আসামি ছিনিয়ে নেওয়ার অভিযোগ ট্রাম্পকে ‘অবিস্মরণীয় শিক্ষা’ দেওয়ার হুঁশিয়ারি মোজতবা খামেনির ইমিগ্রেশন ছাড়া দেশত্যাগের অভিযোগে শেখ হাসিনা-রেহানার বিরুদ্ধে মামলার প্রস্তুতি ‘সমাজের নিকৃষ্ট মানুষ আওয়ামী লীগ করে’: জ্বালানিমন্ত্রী গণভোট ব্যর্থ হলে এই সরকারকেও ব্যর্থ করে দেওয়া হবে: জামায়াত আমির স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগ নেতাদের অংশগ্রহণ ঠেকাতে ইসিতে জামায়াতের প্রস্তাব

ইন্টারন্যাশনাল ডেস্ক
প্রকাশ : ০২:৫৪ দুপুর, রবিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৬ ইং

বৈশ্বিক শুল্ক বাড়িয়ে এবার ১৫ শতাংশ করা কথা বললেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৈশ্বিক পণ্যের ওপর ১৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন। দেশটির সুপ্রিম কোর্ট তার বৈশ্বিক শুল্ক নীতিকে অবৈধ ঘোষণার পর তিনি ওই রায়ের সমালোচনা অব্যাহত রেখেছেন।

এর আগে শুক্রবার তিনি আদালত কর্তৃক বাতিল হওয়া শুল্কের জায়গায় যুক্তরাষ্ট্রে আসা সব পণ্যের ওপর ১০ শতাংশ শুল্ক আরোপের কথা বলেছিলেন।

তবে শনিবার নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে তিনি বলেছেন, আগে কখনো ব্যবহার হয়নি - এমন একটি আইনের অধীনে তিনি এ শুল্ক বাড়িয়ে ১৫ শতাংশ করবেন।

এই আইনে বলা আছে, নতুন এই কর প্রায় পাঁচ মাস পর্যন্ত চালু রাখা যাবে। এরপর এটি চালিয়ে যেতে হলে কংগ্রেসের অনুমতি নিতে হবে।

মঙ্গলবার (২৪শে ফেব্রুয়ারি) থেকেই তার ১০ শতাংশ শুল্ক কার্যকর হওয়ার কথা। এখন সেটি যদি ১৫ শতাংশে উন্নীত করা হয় তাহলে তা কখন থেকে কার্যকর হবে তা এখনো স্পষ্ট নয়।

বিবিসি এ বিষয়ে হোয়াইট হাউজের সাথে যোগাযোগ করেছে।

১৯৭৪ সালের ট্রেড অ্যাক্টের সেকশন ১২২-এর অধীনে নতুন করে ১৫ শতাংশ কর আরোপের এই সিদ্ধান্ত যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়াসহ কিছু দেশের জন্য প্রশ্ন তৈরি করেছে। 

কারণ এসব দেশ আগেই যুক্তরাষ্ট্রের সঙ্গে ১০ শতাংশ শুল্ক চুক্তি করেছিল।

ট্রাম্প বলেছেন সুপ্রিম কোর্টের 'হাস্যকর, দুর্বল লেখা ও শুল্ক বিষয়ে অত্যন্ত আমেরিকা বিরোধী' রায় পর্যালোচনার পর তার প্রশাসন শুল্ক বাড়ানোর সিদ্ধান্তে এসেছে।

এর আগে সুপ্রিম কোর্ট ৬-৩ ভোট রায় দিয়েছিলেন যে ১৯৭৭ সালের একটি আইন, যার নাম ইন্টারন্যাশনাল ইমার্জেন্সি ইকোনমিক পাওয়ারস অ্যাক্ট বা আইইইপিএ, সেটি ব্যবহার করে গত বছর ব্যাপক বৈশ্বিক শুল্ক আরোপের মাধ্যমে প্রেসিডেন্ট তার ক্ষমতার সীমা অতিক্রম করেছিলেন।

দেশটির সর্বশেষ সরকারি অনুযায়ী, আইনটি ব্যবহার করে যুক্তরাষ্ট্র ইতোমধ্যে কমপক্ষে ১৩০ বিলিয়ন ডলার শুল্ক আদায় করেছে। 

সুপ্রিম কোর্টের রায় ঘোষণার পরপরই বলেছেন 'তিনি আদালতের কিছু সদস্যের জন্য লজ্জিত' এবং যারা তার বাণিজ্য নীতি প্রত্যাখ্যান করেছে তাদের 'বোকা' বলে অভিহিত করেন।

শুল্ক বাতিলের সিদ্ধান্তটি এসেছে তিনজন উদারপন্থী বিচারকের কাছ থেকে। এদের মধ্যে প্রধান বিচারপতি জন রবার্টস ছিলেন জর্জ ডব্লিউ বুশ মনোনীত আর দুই বিচারক আমি কোনে ব্যারেট ও নেইল গরসাচকে ট্রাম্পই মনোনয়ন দিয়েছিলেন।

আর রায়ের বিরোধিতা করেছেন তিনজন রক্ষণশীল বিচারপতি- ক্লেয়ারেন্স থমাস, ব্রেট কাভানাফ ও স্যামুয়েল আলিতো।

ট্রাম্পের শুল্ক নীতি তার অর্থনৈতিক নীতির একটি গুরুত্বপূর্ণ অংশ। তিনি বলেছেন, এটি যুক্তরাষ্ট্রে বিনিয়োগ ও উৎপাদনকে উৎসাহিত করবে।

তবে সর্বোচ্চ আদালতের রায় তার ক্ষমতার ওপর বড় নিয়ন্ত্রণ আরোপ করেছে এবং তার দ্বিতীয় মেয়াদের পরিকল্পনায় এটি বড় ধাক্কা দিয়েছে।

প্রেসিডেন্ট ট্রাম্পের যুক্তি হলো বাণিজ্য ঘাটতি কমাতে শুল্ক দরকার। কিন্তু এ সপ্তাহে যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতি নতুন রেকর্ড ছুঁয়েছে-২০২৪ সালের তুলনায় দুই দশমিক এক শতাংশ বেড়ে প্রায় এক দশমিক দুই ট্রিলিয়ন ডলারে পৌঁছেছে।

বাল্টিমোরের একটি ইস্পাত কারখানার মালিক ড্রু গ্রিনব্লাট বিবিসিকে বলেছেন , সুপ্রিম কোর্টের সিদ্ধান্তে তিনি "খুবই হতাশ"।
 তার মতে, এতে যুক্তরাষ্ট্রের দরিদ্র মানুষদের ভালো উৎপাদন খাতে চাকরি পেয়ে মধ্যবিত্ত পর্যায়ে উন্নীত হবার সুযোগ কমে যাবে।

অন্যদিকে, ভার্জিনিয়ার সয়াবিন চাষি ও ন্যাশনাল ব্ল্যাক ফার্মার্স অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা জন বয়েড বলেন, "এটি আমার জন্য বড় জয় এবং প্রেসিডেন্টের জন্য বড় পরাজয়। যেভাবেই দেখা হোক না কেন, প্রেসিডেন্ট ট্রাম্প এখানে হেরেছেন।"

যুক্তরাজ্য সরকারের সাবেক বাণিজ্য উপদেষ্টা ও এসইসি নিউগেটের পরিচালক অ্যালি রেনিসন বলেন, "এটি মুক্ত বাণিজ্যের জন্য ভালো দিন মনে হতে পারে, কিন্তু বাস্তবে বাণিজ্য আরও জটিল হয়ে গেছে বলে আমি মনে করি।"

তার মতে, ট্রাম্প প্রশাসনের অধীনে এখন শুল্ক নীতি আরও জটিল আকার নিচ্ছে।

১৯৭৪ সালের ট্রেড অ্যাক্টের সেকশন ১২২ অনুযায়ী যুক্তরাষ্ট্রে আমদানি করা অধিকাংশ পণ্যে ১৫ শতাংশ শুল্ক দিতে হবে। তবে গুরুত্বপূর্ণ খনিজ, ধাতু ও ঔষধের মতো কিছু পণ্য এই শুল্ক থেকে ছাড় পাবে।

অন্যদিকে ইস্পাত, অ্যালুমিনিয়াম, কাঠ ও গাড়ির ওপর আলাদা আইনের মাধ্যমে আরোপিত শুল্ক বহাল থাকবে; সেগুলো আদালতের রায়ে প্রভাবিত হয়নি।

হোয়াইট হাউসের একজন কর্মকর্তা জানান, যুক্তরাজ্যসহ যেসব দেশ আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি করেছে, তারাও সেকশন ১২২-এর অধীনে বৈশ্বিক শুল্কের মুখোমুখি হবে।

তবে যুক্তরাষ্ট্রের সঙ্গে যুক্তরাজ্যের বাণিজ্য চুক্তি জুড়ে থাকা ইস্পাত, অ্যালুমিনিয়াম, ওষুধ, গাড়ি ও বিমান খাত- আগের চুক্তির আওতায়ই থাকবে।

যুক্তরাজ্য সরকার বলেছে, তারা আশা করে যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের "বিশেষ বাণিজ্যিক অবস্থান" বজায় থাকবে।
 
ফ্রান্সের প্রেসিডেন্ট পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়ার কথা বলেছেন। তবে জার্মানির চ্যান্সেলর বলেছেন শুল্ক নিয়ে অনিশ্চয়তা 'বিষের' মতো।

"ইউরোপ ও যুক্তরাষ্ট্রের অর্থনীতির জন্য সবচেয়ে বড় বিষ হলো এই অব্যাহত অনিশ্চয়তা। এই অনিশ্চয়তার অবসান হওয়া উচিত," বলেছেন তিনি।

ওদিকে সুপ্রিম কোর্টের রায়ের ফলে ভোক্তা ও ব্যবসা প্রতিষ্ঠানগুলোর জন্য বেআইনি শুল্কের টাকা ফেরত চাওয়ার সুযোগ তৈরি হয়েছে। তবে আদালত সরাসরি সিদ্ধান্ত দেয়নি যে, এই অর্থ ফেরত দেওয়া হবে কি না।

শুক্রবার ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন যে আইনি লড়াই ছাড়া কোনো টাকা ফেরত দেওয়া হবে না এবং তার দাবি, এই প্রক্রিয়া কয়েক বছর পর্যন্ত চলতে পারে।

যদিও ইতোমধ্যে বিভিন্ন কোম্পানি ও বাণিজ্য সংগঠন জানিয়েছে, তারা অর্থ ফেরতের জন্য দাবি তুলবে।

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম মন্তব্য করুন!

আপনার মতামত দিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুলাই গণঅভ্যুত্থানের চেতনায় দেশ গড়ার আহ্বান রেল প্রতিমন্ত্রী

1

কক্সবাজারে BHE UNI-এর তিনদিনের আনন্দভ্রমণ

2

গোপালগঞ্জে ভোটকেন্দ্রে হাতবোমা হামলায় আহত ৩

3

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৭ জনের মৃত্যু

4

শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করলেন তারেক রহমান

5

ভোটকেন্দ্র দখলের চেষ্টা করলে প্রতিরোধ গড়া হবে: নাসীরুদ্দীন প

6

খাল পুনঃখনন করে চট্টগ্রামকে বন্যামুক্ত করা হবে: ত্রাণমন্ত্রী

7

হরমুজ প্রণালিতে বাংলাদেশের জ্বালানিবাহী জাহাজ চলাচলে বাধা দে

8

আমি যে বিবাহিত সেটা ভুলেই গেছি: তাপসী

9

মিরপুরে বিশেষ অভিযানে কিশোর গ্যাং সদস্যসহ গ্রেপ্তার ১৭৫

10

বিডিআর হত্যাকাণ্ড নিয়ে পুনরায় কমিশন গঠন হবে: স্বরাষ্ট্রমন্ত্

11

আবু সাঈদ হত্যা মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ: দুই পুলিশ সদস্যে

12

মানবতাবিরোধী অপরাধের মামলা: জয় ও পলকের বিচার শুরু

13

আসামে ভারতীয় বিমানবাহিনীর উড়োজাহাজ বিধ্বস্ত, পাঁচ সদস্য নিহত

14

রূপপুরে পারমাণবিক জ্বালানি লোডিং শুরু,পরমাণু বিশ্বে বাংলাদে

15

৪৮০০ বাংলাদেশিকে ফেরত পাঠানোর দাবি ভিত্তিহীন: বিজিবি

16

শৃঙ্খলা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করতে আনসার-ভিডিপিকে প্রধান

17

চলতি বোরো মৌসুমে ১৮ লাখ টন ধান-চাল ও ৫০ হাজার টন গম কিনবে সর

18

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউএনডিপি প্রতিনিধিদলের সাক্ষাৎ, পুল

19

ফিলিপাইনে ৭.৮ মাত্রার ভূমিকম্পে নিহত বেড়ে ১৫

20