সর্বশেষ
সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন ৩০ আগস্ট রাষ্ট্রপতির সঙ্গে শেখ হাসিনার ফোনালাপের নির্দিষ্ট তথ্য পায়নি পররাষ্ট্র মন্ত্রণালয় ঢাকায় বসছে ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম ও BEAR সামিট পুলিশের ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন, দাবি বঙ্গভবন সূত্রের সিজেপির বিক্ষোভ ঠেকাতে ডিজিটাল ট্র্যাকিং, মুম্বাই পুলিশের হুমকির অভিযোগ প্রশ্নপত্র ফাঁসের বিচার নয়, শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অনড় ‘ককরোচ জনতা পার্টি’ ‘শিক্ষার্থীদের আন্দোলনের মূল উদ্দেশ্য যেন রাজনৈতিক স্বার্থের কারণে আড়াল না হয়ে যায়’ টিটন হত্যা মামলার আসামি ভাঙ্গারি রনি অস্ত্রসহ গ্রেপ্তার ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য: প্রধানমন্ত্রী দল থেকে বহিষ্কার হলেও এমপি পদ যাবে না গাজী নজরুলের : ইসি মাছউদ সংস্কার না হলে সব পাখনা ভেঙে পড়বে: বিএনপিকে পাটওয়ারী ইরানে হামলা হলে‘চোখের বদলে চোখ’ তুলে নেওয়ার হুঁশিয়ারি বেড়েছে বৈদেশিক মুদ্রার রিজার্ভ,২০ দিনে রেমিট্যান্স ১৮০ কোটি যে কোনো সময় পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মানবতাবিরোধী অপরাধে জিয়া হত্যা মামলার আসামি মেজর মোজাফফর ট্রাইব্যুনালে কাফেলা মদিনার বদলে আমেরিকার দিকে যাচ্ছে: ফয়জুল করিম প্রশ্নফাঁসের বিচারে ফাস্ট ট্র্যাক আদালত গঠনের ঘোষণা মোদীর বিক্ষোভে যোগ দিতে সারাদেশ থেকে দিল্লিতে বিক্ষোভকারীরা, নিরাপত্তা জোরদার শার্শায় সওজের জমি থেকে পাঁচটি গাছ কাটার অভিযোগ, ক্ষোভ স্থানীয়দের যশোরে ৪৬ লাখ টাকার দুই স্বর্ণের বার জব্দ, আটক ১ টাঙ্গাইল সোসাইটি ঢাকার ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা হবিগঞ্জের হত্যাচেষ্টা মামলায় ব্যারিস্টার সুমনের জামিন, মিলছে না মুক্তি জামায়াত থেকে বহিষ্কার সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুল হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু, চার মাসে প্রাণহানি ৮০৩ বিদ্যুৎ বিতরণ বেসরকারি খাতে দেওয়ার পরিকল্পনা সরকারের ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন একনেকে শক্তিশালী পাসপোর্ট সূচকে তিন ধাপ এগিয়েছে বাংলাদেশ প্রবাসী ভোটার নিবন্ধন প্রক্রিয়া সহজ করার উদ্যোগ ইসির স্বরাষ্ট্রমন্ত্রী সীমান্ত হত্যাকে বৈধতা দিয়েছেন: হাসনাত আমরা হেরেছি, কারণ ওরা আমাদের চেয়ে ভালো খেলেছে:স্কালোনি সিজিপির আন্দোলন দমাতে দিল্লির ১৬ মেট্রো স্টেশন সাময়িক বন্ধ ইরানে হামলায় ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি পেল যুক্তরাষ্ট্র বন্যার্তদের সহায়তায় চীনের এক লাখ ডলার অনুদান ১২৮ বারের মতো পেছাল সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল ইউপি চেয়ারম্যান প্রার্থীর ন্যূনতম যোগ্যতা স্নাতক করার প্রশ্নে হাইকোর্টের রুল এআই নীতিমালার সামনে অবকাঠামো, দক্ষ জনবল ও ডাটা নিরাপত্তার চ্যালেঞ্জ সিজিপির আন্দোলনের মধ্যে রাহুল গান্ধীর ৫ দফা দাবি দিল্লির জন্তর মন্তরে সকাল থেকেই বাড়ছে বিক্ষোভকারীদের ভিড় ইউরেনিয়াম সমৃদ্ধকরণের সুযোগ রেখে সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তিতে ট্রাম্পের অনুমোদন বিপৎসীমার এক সেন্টিমিটার নিচে তিস্তার পানি, নিম্নাঞ্চল প্লাবনের শঙ্কা নেতানিয়াহুর গ্রেপ্তারি পরোয়ানা কার্যকরে মার্কিন সরকারের প্রতি মামদানির আহ্বান একনেক সভা শুরু, উঠছে ১৪ হাজার ৮০০ কোটি টাকার ৯ প্রকল্প যুক্তরাষ্ট্র–ভারত বাণিজ্যচুক্তি বাতিলের দাবিতে দিল্লি অভিমুখে কৃষকেরা, শম্ভু সীমান্তে আটকাল পুলিশ জুলাইয়ের প্রথম ২০ দিনে রেমিট্যান্স বেড়েছে ২৩ দশমিক ১ শতাংশ ‘দ্য ওডিসি’র পর তিন বছরের জন্য চলচ্চিত্র নির্মাণ থেকে বিরতিতে যাচ্ছেন ক্রিস্টোফার নোলান সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে ধাপে ধাপে প্রশাসক প্রত্যাহারের সিদ্ধান্ত ব্যক্তিগত কারণ দেখিয়ে ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান খানের পদত্যাগ এক বছরেও প্রকাশিত হয়নিমাইলস্টোন দুর্ঘটনায় সরকারি তদন্তের প্রতিবেদন ২৪ জুলাই ঢাকায় কনসার্টে আসছেন আতিফ আসলাম

ডেস্ক রিপোর্টার
প্রকাশ : ০৫:০৫ বিকাল, রবিবার, ০৭ জুন ২০২৬ ইং

ভালো কাজে পুরস্কার, গাফিলতিতে শাস্তি বহাল থাকবে: স্বরাষ্ট্রমন্ত্রী

অপরাধ দমনে ভালো কাজের জন্য পুরস্কার এবং গাফিলতির ক্ষেত্রে তিরস্কার ও শাস্তির নীতি বহাল থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

রোববার (৭ জুন) দুপুরে বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অপরাধ দমনে পুলিশকে যেমন পুরস্কৃত করা হবে, তেমনি কোনো গাফিলতি বা অন্যায়ের ক্ষেত্রে তিরস্কার ও বিভাগীয় শাস্তির ব্যবস্থাও বহাল থাকবে।

তিনি বলেন, সম্প্রতি আলোচিত রামিসা ধর্ষণ ও নৃশংস হত্যাকাণ্ডসহ কয়েকটি জটিল মামলায় দ্রুত তদন্ত সম্পন্ন এবং আসামি গ্রেপ্তারে পুলিশ বাহিনী প্রশংসনীয় ও পেশাদার ভূমিকা পালন করেছে।

ভালো কাজের স্বীকৃতিস্বরূপ সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের পুরস্কৃত করার ঘোষণা দিয়ে মন্ত্রী বলেন, পুলিশের ভালো কাজের মূল্যায়ন করা হবে। একই সঙ্গে কোনো সদস্যের নিষ্ক্রিয়তা বা অপরাধে জড়িয়ে পড়ার ঘটনাও ছাড় দেওয়া হবে না।

রামিসা হত্যা মামলার রায়কে দেশের বিচারিক ও পুলিশের তদন্ত ইতিহাসে একটি ঐতিহাসিক ‘মাইলফলক’ হিসেবে উল্লেখ করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, অত্যন্ত স্বল্প সময়ের মধ্যে ডিএনএ টেস্ট ও ময়নাতদন্ত সম্পন্ন করে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়েছে। এমনকি আদালতের বিচারক ও সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা ঈদের ছুটি বাতিল করে মামলার বিচারিক কার্যক্রম সম্পন্ন করেছেন। এটি রাষ্ট্রীয় ও সামাজিক দায়বদ্ধতার অনন্য দৃষ্টান্ত।

রায়ের দ্রুত কার্যকর প্রসঙ্গে তিনি বলেন, রামিসা হত্যা মামলার বর্বরতা ও গুরুত্ব বিবেচনায় এর ডেথ রেফারেন্স শুনানি যেন আইনগত প্রক্রিয়া মেনেই সিরিয়ালে কিছুটা এগিয়ে আনা যায়, সে বিষয়ে সুপ্রিম কোর্ট ও অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ের দৃষ্টি আকর্ষণ করা হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, গোয়ালন্দের দৌলতদিয়া ঘাটে দায়িত্বরত পুলিশ সদস্যদের আন্তরিক ও বিচক্ষণ ভূমিকার কারণে অন্তত ৫০ জন বাসযাত্রীর প্রাণ রক্ষা পেয়েছে। এ ছাড়া মুন্সীগঞ্জের গজারিয়ায় এক কিশোরী হত্যার ক্লুলেস মামলার রহস্য দ্রুত উদঘাটন করে আসামিদের গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে পুলিশ।

নয়াদিল্লিতে আগামী ৮ জুন থেকে শুরু হতে যাওয়া বিজিবি ও বিএসএফের মহাপরিচালক পর্যায়ের চার দিনব্যাপী সীমান্ত সম্মেলন প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সীমান্তে অবৈধ পুশ-ইন, সীমান্ত হত্যা এবং সীমান্ত নিরাপত্তাসহ সামগ্রিক বিষয়গুলো বৈঠকে গুরুত্বের সঙ্গে আলোচনা করা হবে।

তিনি বলেন, বর্ডার গার্ড বাংলাদেশ সীমান্তে অত্যন্ত সতর্ক অবস্থানে রয়েছে। যেকোনো ধরনের অবৈধ পুশ-ইন বা অনুপ্রবেশের চেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে।

সংসদীয় দলের বৈঠকে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংসদ সদস্যদের আলোচনার বিষয়ে মন্ত্রী জানান, অপরাধ ও মাদক দমনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়মিত অভিযান চলমান রয়েছে। তবে কৌশলগত কারণে বিশেষ অভিযানের আগাম তথ্য প্রকাশ করা হয় না।

তিনি আরও জানান, প্রচলিত কিছু আইনের দুর্বলতার সুযোগ নিয়ে অপরাধীরা যেন পার পেয়ে যেতে না পারে, সে জন্য সরকার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও জুয়া প্রতিরোধে যুগোপযোগী ও আধুনিক আইন প্রণয়নের কাজ করছে। এসব আইনগত সংস্কার সম্পন্ন হলে অপরাধীদের কঠোর শাস্তির মুখোমুখি করা আরও সহজ হবে।

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম মন্তব্য করুন!

আপনার মতামত দিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোহাম্মদপুরে ৯ জন হত্যা মামলায় নানকসহ ২৮ জনের বিচার শুরু

1

পিলখানা হত্যাকাণ্ডে তৎকালীন প্রধানমন্ত্রী ও সেনাপ্রধান জড়িত

2

সন্ত্রাসবিরোধী সংশোধনী বিল পাস, বহাল থাকছে আওয়ামী লীগের রাজন

3

নির্বাচনে পর্যবেক্ষক পাঠাচ্ছে ১৬ দেশ, আসছেন ৫৭ জন দ্বিপক্ষীয

4

ইরানের সঙ্গে এক সপ্তাহের মধ্যে সমঝোতার আশা ট্রাম্পের

5

অস্ট্রেলিয়ার ছয় শহরে মুক্তি পাচ্ছে ‘রইদ’

6

‘নতুন কুঁড়ি স্পোর্টস’-২০২৬-এর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী ত

7

জমির বিরোধের জেরে চাচাকে হত্যা

8

মিরাজের ফাইফারে পাকিস্তানকে অলআউট করে এগিয়ে বাংলাদেশ

9

লাইফ সাপোর্টে কনটেন্ট ক্রিয়েটর কারিনা কায়সার

10

বাধ্য হয়ে জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছে: প্রতিমন্ত্রী

11

‘আমি চীনের প্রাচীর দেখিনি, আবু সাঈদের বুক দেখেছি’: রিজভী

12

এমপিদের শুল্কমুক্ত গাড়ি আমদানির সুবিধা বাতিল

13

জুলাই সনদ ও অভ্যুত্থানের আকাঙ্ক্ষার সঙ্গে গাদ্দারি করে বিএনপ

14

নারায়ণগঞ্জে ‘ফ্যামিলি কার্ড’ নামে প্রতারণার অভিযোগ, বিএনপি ন

15

রোববার বসছে ত্রয়োদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশন

16

কবিতা, সাহিত্য আর পরিবারের গল্পে উজ্জ্বলের ‘বনলতা সেন’

17

হাদি হত্যা মামলার দুই আসামি পশ্চিমবঙ্গ থেকে গ্রেপ্তার

18

পহেলা বৈশাখে ১০ জেলায় কৃষক কার্ড বিতরণ উদ্বোধন করবেন প্রধানম

19

দেশে ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ১১ জনের মৃত্যু

20