খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে অস্ত্র ও গোলাবারুদসহ তিনজনকে আটক করা হয়েছে। তারা ইউনাইটেড পিপলস ডেমোক্র্যাটিক ফ্রন্ট (ইউপিডিএফ-প্রসীত)–এর সদস্য বলে দাবি করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৫ জুন) রাত ২টা ৪০ মিনিটের দিকে উপজেলার পিলাক এলাকা থেকে তাদের আটক করা হয়।
মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাহেদ উদ্দিন চৌধুরী জানান, আটক ব্যক্তিরা হলেন হ্লাপ্রুসাই মারমা, তেজেন্দ্র চাকমা ও বিশ্ব ত্রিপুরা। তাদের বয়স ২৮ থেকে ৩০ বছরের মধ্যে। তারা গুইমারা ও মাটিরাঙ্গা উপজেলার বাসিন্দা।
ওসি জানান, অভিযানে আটক ব্যক্তিদের কাছ থেকে একটি পিস্তল, একটি এলজি এবং কিছু গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।
আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম মন্তব্য করুন!
আপনার মতামত দিন