প্রাথমিক ও প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সারা দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ নিয়েছে সরকার। নিয়োগপ্রাপ্তদের প্রায় ৮০ শতাংশ নারী হবেন বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
সোমবার (১৩ জুলাই) সকালে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, স্বাস্থ্যসেবা মানুষের আরও কাছাকাছি পৌঁছে দেওয়া এবং দেশের প্রাথমিক স্বাস্থ্যব্যবস্থাকে শক্তিশালী করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি জানান, চলতি বছরের মধ্যেই দেশের প্রতিটি উপজেলা হাসপাতালকে ১০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে উন্নীত করার পরিকল্পনা নিয়েছে সরকার। একই সঙ্গে হাসপাতালগুলোর সেবার পরিধিও বাড়ানো হবে।
পরিকল্পনা অনুযায়ী, প্রতিটি উপজেলা হাসপাতালে কিডনি ডায়ালাইসিস সেবা চালু করা হবে। পাশাপাশি আধুনিক প্যাথলজি বিভাগ স্থাপন এবং নবজাতককে মাতৃদুগ্ধ খাওয়ানোর জন্য মায়েদের উপযোগী বিশেষ ব্যবস্থাও রাখা হবে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম মন্তব্য করুন!
আপনার মতামত দিন