রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে ২০১৩ সালে হেফাজতে ইসলামের মহাসমাবেশে হত্যাকাণ্ডের ঘটনায় তদন্তে কারও প্রতি ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। তিনি বলেছেন, এ ঘটনায় রাষ্ট্রের প্রধান ব্যক্তি থেকে শুরু করে পিয়ন পর্যন্ত- তদন্তে যার নাম আসবে, তাকে আইনের আওতায় আনা হবে।
মঙ্গলবার (৩১ মার্চ) তিনি আরও বলেন, শাপলা চত্বরের হত্যাযজ্ঞের তদন্ত শেষ পর্যায়ে রয়েছে এবং দ্রুতই তদন্ত প্রতিবেদন দাখিল করা হবে।
এদিকে, এ মামলায় পুলিশের সাবেক উপমহাপরিদর্শক (ডিআইজি) আব্দুল জলিল মন্ডলকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।
চিফ প্রসিকিউটর আরও বলেন, অতীতে যত ক্রসফায়ারের ঘটনা ঘটেছে, সেগুলোও যাচাই-বাছাই করে ট্রাইব্যুনালে বিচারের আওতায় আনা হবে। একই সঙ্গে তিনি জানান, ওয়ান-ইলেভেনের সময়কার মানবতাবিরোধী অপরাধের সঙ্গে যাদের নাম আসবে, তাদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম মন্তব্য করুন!
আপনার মতামত দিন