সর্বশেষ
রাজধানীতে ডিএমপির অভিযানে ৪১৯ জন গ্রেপ্তার পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে নাগরিকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর আওয়ামী লীগ শুধু উঁকি দিচ্ছে, তৎপরতার মুরোদ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী তেলের দরপতন ও দুর্বল ডলারে বাড়ল স্বর্ণের দাম জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তিতে রাজধানীতে বর্ষা বিপ্লবের গান স্থানীয় নির্বাচন ঘিরে ১১–দলীয় ঐক্যে মতভেদ, বিকল্প সমঝোতার আলোচনা ইরান যুদ্ধ বন্ধে নিজ দেশেই বাড়ছে ট্রাম্পের ওপর চাপ প্রশাসন-পুলিশে বড় সংস্কার, নজরদারিতে বিতর্কিত কর্মকর্তারা তিতুমীরে বরিশাল জেলা ছাত্রকল্যাণের নেতৃত্বে তারেক - সৈকত যেভাবে ২ আগস্টের ‘দ্রোহযাত্রা’ আন্দোলনে নতুন গতি এনেছিল আইনশৃঙ্খলা পরিস্থিতির টেকসই উন্নয়ন সরকারের এক নম্বর এজেন্ডা: স্বরাষ্ট্রমন্ত্রী দীর্ঘ বিরতির পর পর্দায় ফিরছেন আমিন খান বেনজীরের জামিন নিয়ে ইউএই সরকারের সঙ্গে যোগাযোগ করবে বাংলাদেশ বেনজীরের জামিন বাতিলে দুবাইয়ে ল’ফার্ম নিয়োগ করেছে সরকার আজ বন্ধু দিবস: বিশ্বাস, ভালোবাসা ও নির্ভরতার চিরন্তন বন্ধন আগস্টে ১২ কেজি এলপিজির দাম বাড়ল ৭০ টাকা চেক ডিজঅনার মামলায় রিজেন্ট সাহেদের এক বছরের কারাদণ্ড ঢাকার চারপাশের নৌপথ সচলে বেসরকারি ওয়াটার বাস চালুর সিদ্ধান্ত উত্তরখানে পরিচ্ছন্নতাকর্মী–বাসিন্দা সংঘর্ষ, ডিএনসিসি প্রশাসক ও এমপির ওপর হামলার অভিযোগ শিক্ষার্থীদের ওপর দমন-পীড়নের প্রতিবাদে শেখ হাসিনার ছবি সরিয়েছিলেন জাবি অধ্যাপক 'ফ্যাসিস্ট যা করে গেছে, হুবহু ফটোকপি আপনারা করছেন' কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে চৌগাছা কলেজ ছাত্রদল নেতা গ্রেপ্তার হত্যা ও অস্ত্র মামলায় ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড প্রাইভেসিকে অগ্রাধিকার, ২০২৭ সালের শেষে আসতে পারে অ্যাপলের স্মার্ট গ্লাস পুলিশ কোনো দলের লাঠিয়াল বাহিনী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী রাজধানীতে ডিএমপির অভিযানে ৪৩১ জন গ্রেপ্তার ‘গুলশানের চামেলী’ দিয়ে ঢালিউডে অভিষেক মধুমিতা সরকারের গাজীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে খালু গ্রেপ্তার দেশে আবারও ভয়ের পরিবেশ ফিরছে: নাহিদ ইসলাম মধ্যপ্রাচ্য সংঘাতে দ্রুত কমছে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র প্রতিরোধী মজুত হাম ও উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৮৭২ বাংলাদেশে আসছেন ২৫ মার্কিন প্রতিষ্ঠানের ৪৫ শীর্ষ নির্বাহী বাংলাদেশ থেকে আসা হিন্দু, শিখ, বৌদ্ধ, এবং খ্রিস্টানরা অনুপ্রবেশকারী নন হাওরের জন্য আসছে শীতসহনশীল ‘ব্রি ধান-১১৮’ আহত রাজমিস্ত্রি কাইয়ুমের চিকিৎসার দায়িত্ব নিলেন খন্দকার নিঝুম বিরোধিতার মুখে বিশ্বকাপের বাণিজ্যিক স্বত্ব বিক্রির পরিকল্পনা বাতিল ফিফার কক্সবাজারে প্যারাসেইলিং করতে গিয়ে পর্যটকের মৃত্যু আধুনিক প্রশিক্ষণ ও সহজ ঋণে তাঁতশিল্পের ঐতিহ্য ফেরানোর উদ্যোগ ‘মজলুমের সংসদের’ দিকে তাকিয়ে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার ঢাবিতে জুলাই গ্রাফিতি সংরক্ষণে রং ও পুনর্লিখন শুরু দক্ষ জনশক্তি গড়তে কারিগরি শিক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: শিক্ষামন্ত্রী কীর্তন দেখে ফেরার পথে নৌকাডুবে নিহত ১, নিখোঁজ ৩ কিয়েভে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৯, আহত ২৮ তিন দিনে বাড়তে পারে সুরমা-কুশিয়ারার পানি, নিম্নাঞ্চল প্লাবনের শঙ্কা ভারতে পাচারের আগে স্বরাষ্ট্রমন্ত্রীকে টিএফআই সেলে রাখা হয়েছিল : চিফ প্রসিকিউটর মিরপুর ও ফার্মগেটের সন্দেহজনক বস্তায় মেলেনি বোমা জুলাই আন্দোলনের কৃতিত্ব কোনো ব্যক্তি বা একক দলের নয়: আতিকুর রহমান দুই মেট্রো স্টেশনে ‘বোমা সদৃশ’ বস্তু, ঘিরে রেখেছে পুলিশ এস আলম গ্রুপের ১১ কারখানা বন্ধ ঘোষণা,কর্মহীন প্রায় ৬ হাজার শ্রমিক গ্যাসের দাম বাড়ালে পেট্রোবাংলা ঘেরাওয়ের হুঁশিয়ারি নাহিদের

ইন্টারন্যাশনাল ডেস্ক
প্রকাশ : ০১:২২ দুপুর, সোমবার, ০৩ আগস্ট ২০২৬ ইং

তেলের দরপতন ও দুর্বল ডলারে বাড়ল স্বর্ণের দাম

ইরানের ওপর সামরিক হামলা আপাতত স্থগিত রাখার ঘোষণা এবং ওয়াশিংটন-তেহরানের মধ্যে কূটনৈতিক আলোচনার সম্ভাবনা তৈরি হওয়ায় আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামে বড় পতন হয়েছে। একই সঙ্গে মার্কিন ডলার দুর্বল হয়ে পড়ায় সোমবার বিশ্ববাজারে মূল্যবান ধাতু স্বর্ণের দাম বেড়েছে।

লেনদেনের শুরুতে আন্তর্জাতিক বাজারে স্পট গোল্ডের দাম ০.৪ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৫৫ দশমিক ৭৬ ডলারে দাঁড়ায়। একই সময়ে যুক্তরাষ্ট্রের গোল্ড ফিউচারসের দাম ০.৯ শতাংশ বৃদ্ধি পেয়ে প্রতি আউন্স ৪ হাজার ৫৪ ডলারে পৌঁছায়।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার ইরানের সঙ্গে নতুন করে আলোচনা শুরু করার ইঙ্গিত দিয়েছেন। তবে সম্ভাব্য চুক্তির শর্ত কিংবা নির্দিষ্ট সময়সীমা সম্পর্কে কিছু জানাননি তিনি। দুই দেশের মধ্যে আলোচনার সম্ভাবনায় ভূরাজনৈতিক উত্তেজনা কিছুটা প্রশমিত হওয়ায় আন্তর্জাতিক বাজারে তেলের দাম ৫ শতাংশের বেশি কমেছে।

এদিকে জাপানি ইয়েনকে শক্তিশালী করতে মুদ্রাবাজারে সরকারি হস্তক্ষেপের ফলে মার্কিন ডলার কিছুটা দুর্বল হয়ে পড়ে। ডলারের দরপতনে অন্যান্য মুদ্রা ব্যবহারকারী আন্তর্জাতিক ক্রেতাদের কাছে ডলারে লেনদেন হওয়া স্বর্ণ তুলনামূলক সস্তা হয়ে ওঠে। এর প্রভাবেই স্বর্ণের দাম বেড়েছে।

অস্ট্রেলিয়াভিত্তিক আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান কেসিএম ট্রেডের প্রধান বাজার বিশ্লেষক টিম ওয়াটারার বলেন, সপ্তাহের শুরুতে স্বর্ণ ইতিবাচক ধারায় লেনদেন শুরু করলেও মধ্যপ্রাচ্যের সার্বিক অনিশ্চয়তা এবং তেলের বাজারের ওঠানামার কারণে এর ঊর্ধ্বগতি এখনো কিছুটা সীমিত রয়েছে।

যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত শুরুর পর থেকেই স্বর্ণের বাজার চাপের মধ্যে ছিল। যুদ্ধ পরিস্থিতির কারণে বিশ্বজুড়ে মূল্যস্ফীতি বেড়ে গেলে বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংক নীতিগত সুদের হার বাড়াতে বাধ্য হয়। স্বর্ণকে মূল্যস্ফীতির বিরুদ্ধে নিরাপদ সম্পদ হিসেবে বিবেচনা করা হলেও উচ্চ সুদের পরিবেশে এতে বিনিয়োগের আকর্ষণ কমে যায়। কারণ স্বর্ণ ধরে রাখলে কোনো সুদ পাওয়া যায় না।

গত সপ্তাহে মার্কিন কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের নীতিনির্ধারণী বৈঠকে সুদের হার বাড়ানোর পক্ষে মত দেওয়া তিন কর্মকর্তা শুক্রবার বলেন, দ্রুত সুদের হার বাড়ানো না হলে যুক্তরাষ্ট্রের মূল্যস্ফীতি ফেডের নির্ধারিত ২ শতাংশ লক্ষ্যমাত্রার ওপরেই থাকতে পারে।

এ সপ্তাহে যুক্তরাষ্ট্রের শ্রমবাজারসংক্রান্ত কয়েকটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশিত হওয়ার কথা রয়েছে। এর মধ্যে চাকরির শূন্যপদের হালনাগাদ তথ্য, এডিপি কর্মসংস্থান প্রতিবেদন, সাপ্তাহিক বেকারত্বের আবেদন এবং বহুল আলোচিত ‘নন-ফার্ম পে-রোলস’ তথ্য রয়েছে। এসব প্রতিবেদনের ওপর স্বর্ণের বাজারের পরবর্তী গতিপথ অনেকটাই নির্ভর করবে।

টিম ওয়াটারারের মতে, তেলের বাজার আরও স্থিতিশীল ও নিম্নমুখী হলে, ডলার দুর্বল থাকলে কিংবা সুদের হার বাড়ানোর বিষয়ে ফেড নমনীয় বার্তা দিলে স্বর্ণের দাম আরও বাড়তে পারে। তবে মধ্যপ্রাচ্যে নতুন করে সংঘাত তীব্র হলে অথবা যুক্তরাষ্ট্রের কর্মসংস্থান তথ্য শক্তিশালী হলে স্বর্ণের ঊর্ধ্বগতি থেমে যেতে পারে।

স্বর্ণের পাশাপাশি আন্তর্জাতিক বাজারে অন্যান্য মূল্যবান ধাতুর দামও বেড়েছে। সোমবার স্পট সিলভারের দাম ০.৯ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৫৮ দশমিক ১৩ ডলারে পৌঁছেছে। প্লাটিনামের দাম ০.৫ শতাংশ বেড়ে ১ হাজার ৬৪৯ দশমিক ৩৫ ডলার এবং প্যালাডিয়ামের দাম ১.৭ শতাংশ বেড়ে প্রতি আউন্স ১ হাজার ২৯৪ দশমিক ৯২ ডলারে দাঁড়িয়েছে।

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম মন্তব্য করুন!

আপনার মতামত দিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তারেক রহমানের চীন সফর ঘিরে ভারতের গণমাধ্যমে উদ্বেগ

1

বন্যায় এইচএসসি পরীক্ষা দিতে না পারাদের বিশেষ সুযোগ

2

প্রস্তাবিত বাজেট ভোক্তাবান্ধব, সুফল নির্ভর করবে বাস্তবায়নে:

3

ইকরার আত্মহত্যা নিয়ে জাহের আলভীর প্রতিক্রিয়া

4

দেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে সবার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত

5

রামিসা হত্যা মামলার রায়ে সন্তুষ্ট বাবা, দ্রুত কার্যকরের দাবি

6

বিসিবির অ্যাডহক কমিটির বৈধতা চ্যালেঞ্জ বুলবুল-ফারুকদের

7

সংসদ অধিবেশনে আমন্ত্রণ পেয়েছেন রিকশাচালক নূর মোহাম্মদ

8

কৃষিপণ্যের কোল্ড চেইন উন্নয়নে সহযোগিতা দিতে আগ্রহী যুক্তরাষ্

9

শিগগিরই ঘোষণা হবে ৪৭ আসনে জামায়াতের প্রার্থী

10

আলোচনায় থাকা একঝাঁক পরিচিত মুখের পরাজয়

11

বরেণ্য চিত্রশিল্পী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মুস্তাফা মনোয়ার আ

12

দন্ডপ্রাপ্ত দুই আসামীর কারাগারে প্রেম, আদালতে বিয়ে, প্যারোলে

13

অপরাধীদের বিচার নিশ্চিত করতে ব্যর্থ হলে ক্ষমতায় থাকার যৌক্তি

14

রামপুরায় কার্নিশে ঝুলে থাকা তরুণকে গুলি:সাবেক ডিএমপি কমিশনার

15

থাইল্যান্ডে চিকিৎসাধীন জুলাই যোদ্ধাদের দেখতে হাসপাতালে ডা. শ

16

জুলাই শহীদ ও আহতদের ভাতা অব্যাহত, আবাসনে ৩০০ কোটি টাকা বরাদ্

17

ঈদযাত্রায় সড়ক দুর্ঘটনায় প্রাণহানির সংখ্যা আশংজনক

18

ডেঙ্গু প্রতিরোধে স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর নেতৃত্বে বিশেষ

19

পিলখানা হত্যাকাণ্ডে তৎকালীন প্রধানমন্ত্রী ও সেনাপ্রধান জড়িত

20