জামায়াতে ইসলামের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের বলেছেন, স্বৈরাচারের দোসর রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সংসদে ভাষণ দেওয়ার কোনো অধিকার নেই।
বুধবার (১১ মার্চ) দুপুরে সংসদের বিরোধী দলের এমপিদের নিয়ে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন।
তিনি বলেন, "বিএনপি কেন তাকে দিয়ে সংসদে ভাষণ দেওয়াচ্ছেন, সেটা আমাদের কাছে পরিষ্কার নয়। এ বিষয়ে আমরা কিছু সিদ্ধান্ত নিয়েছি, আগামীকাল আপনারা জানতে পারবেন।"
সংসদে ডেপুটি স্পিকার পদ নিয়ে আলোচনা প্রসঙ্গে তিনি বলেন, "অধিবেশনে ডেপুটি স্পিকারের বিষয়ে বিরোধী দলের একটি আলোচনা হয়েছে। প্রস্তাব আসার পর আমরা সিদ্ধান্ত জানাব।"
এর আগে, জামায়াতে ইসলামের আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে দলটির সংসদ সদস্যরা বৈঠক করেন। বৈঠকে ১১-দলীয় জোটের নির্বাচিত সংসদ সদস্যরা আসন্ন সংসদ অধিবেশনে বিরোধী দলের নোটিশ, মুলতবি প্রস্তাব ও সাধারণ আলোচনার বিষয়বস্তু নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করেন।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম মন্তব্য করুন!
আপনার মতামত দিন