আসন্ন বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজকে সামনে রেখে ম্যাচ কর্মকর্তাদের নাম চূড়ান্ত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সিরিজের তিনটি ম্যাচেই ম্যাচ রেফারির দায়িত্ব পালন করবেন বাংলাদেশের নিয়ামুর রশিদ রাহুল।
সিরিজের প্রথম ম্যাচে অনফিল্ড আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন শ্রীলঙ্কার কুমার ধর্মসেনা এবং বাংলাদেশের গাজী সোহেল। টিভি আম্পায়ারের দায়িত্বে থাকবেন দক্ষিণ আফ্রিকার অ্যাড্রিয়ান হোল্ডস্টক এবং চতুর্থ আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন বাংলাদেশের তানভীর আহমেদ।
দ্বিতীয় ম্যাচে অনফিল্ড আম্পায়ার হিসেবে থাকবেন অ্যাড্রিয়ান হোল্ডস্টক ও তানভীর আহমেদ। এ ম্যাচে টিভি আম্পায়ারের দায়িত্ব পালন করবেন কুমার ধর্মসেনা এবং চতুর্থ আম্পায়ার হিসেবে থাকবেন বাংলাদেশের মাসুদুর রহমান মুকুল।
তৃতীয় ও শেষ ওয়ানডেতে অনফিল্ড আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন কুমার ধর্মসেনা ও মাসুদুর রহমান মুকুল। টিভি আম্পায়ার হিসেবে থাকবেন অ্যাড্রিয়ান হোল্ডস্টক এবং চতুর্থ আম্পায়ারের দায়িত্বে থাকবেন বাংলাদেশের মোর্শেদ আলি খান।
আগামী ১১ মার্চ থেকে শুরু হবে বাংলাদেশ-পাকিস্তান ওয়ানডে সিরিজ। সিরিজের পরবর্তী দুই ম্যাচ অনুষ্ঠিত হবে ১৩ ও ১৫ মার্চ। মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত সব ম্যাচ বাংলাদেশ সময় দুপুর ২টা ১৫ মিনিটে শুরু হবে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম মন্তব্য করুন!
আপনার মতামত দিন