সিঙ্গাপুর থেকে ২৭ হাজার ২০৪ টন ডিজেল নিয়ে ‘এমটি জিউ চি’ নামের একটি জাহাজ বাংলাদেশে পৌঁছেছে। সোমবার (৯ মার্চ) সকাল সাড়ে ৮টার দিকে জাহাজটি চট্টগ্রাম বন্দরে আসে।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, জাহাজটি বন্দরে পৌঁছানোর পরপরই ডিজেল খালাসের প্রক্রিয়া শুরু হয়েছে।
এদিকে ‘এমটি লিয়ান হুয়ান হু’ নামের আরেকটি জাহাজ প্রায় ২৭ হাজার টন ডিজেল নিয়ে আজ রাতেই চট্টগ্রাম বন্দরের ডলফিন জেটিতে ভিড়বে বলে জানা গেছে।
এর আগে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু জানিয়েছিলেন, সোমবার ডিজেলবাহী দুটি জাহাজ দেশে পৌঁছাবে। এর ফলে দেশে জ্বালানির মজুত আরও বৃদ্ধি পাবে এবং সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক থাকবে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম মন্তব্য করুন!
আপনার মতামত দিন