বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন অভিনেতা শিবা সানু। তিনি ২৪৩ ভোট পেয়ে জয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ফাইট ডিরেক্টর ও অভিনেতা আরমান পান ১৭৩ ভোট।
নির্বাচিত হওয়ার পর শিবা সানু বলেন, জয়লাভ করলেই সব শেষ নয়, বরং প্রতিশ্রুতি বাস্তবায়ন করাই আসল দায়িত্ব। তিনি জানান, শিল্পীদের জন্য দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে পারলে তবেই তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্বকে সফল মনে করবেন।
তিনি আরও বলেন, যারা নির্বাচনে জয়ী হয়েছেন তাদের অভিনন্দন এবং যারা জয়ী হতে পারেননি তাদেরও নির্বাচনে অংশ নেওয়ার জন্য ধন্যবাদ। ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, তাদের আস্থা ও ভালোবাসার মর্যাদা রাখাই এখন তার প্রধান দায়িত্ব।
শিবা সানু জানান, তিনি ৬০০ জন শিল্পী নিয়ে কাজ করতে চান এবং শিল্পীদের সুবিধার্থে একটি ডিজিটাল প্ল্যাটফর্ম তৈরির পরিকল্পনা রয়েছে। এর মাধ্যমে জন্মদিন, মৃত্যুবার্ষিকী, অসুস্থতা বা জরুরি তথ্য দ্রুত জানানো সম্ভব হবে।
তিনি আরও বলেন, শিল্পী সমিতির কার্যক্রম আরও স্বচ্ছ ও গতিশীল করতে ওয়েবসাইট ও ইউটিউব চ্যানেল চালু করা হবে। নিয়মিত আপডেট এবং মাসিক সভার মাধ্যমে শিল্পীদের সমস্যাগুলো সমাধানের উদ্যোগ নেওয়া হবে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম মন্তব্য করুন!
আপনার মতামত দিন