২০১৩ সালের ৫ মে, ঢাকা মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে হত্যাযজ্ঞ ও মানবতাবিরোধী অপরাধের ঘটনায় সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের সংশ্লিষ্টতা পেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা।
বুধবার, দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম সাংবাদিকদের সাথে আলাপকালে এই তথ্য জানান।
এদিকে, ২০১৩ সালের জুলাই-আগস্ট মাসে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক আইজিপি ও রাজসাক্ষী চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে ৫ বছরের কারাদণ্ড দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বর্তমানে তিনি সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আপিল করেছেন।
হেফাজতে ইসলাম ২০১৩ সালের ৫ মে, শাপলা চত্বরে অবস্থান কর্মসূচি শুরু করে। সেখানে লাখো কওমি আলেম, শিক্ষার্থী ও সাধারণ মুসলমান অংশগ্রহণ করেন। তাদের দাবি ছিল ব্লগারদের বিরুদ্ধে ইসলাম ধর্ম অবমাননা ও নারীনীতির বিরোধিতা। এরপর, ওই রাতেই যৌথ অভিযান চালিয়ে সমাবেশকারীদের মতিঝিল এলাকা থেকে সরানো হয়।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম মন্তব্য করুন!
আপনার মতামত দিন