সর্বশেষ
নতুন আশায় বরণ ১৪৩৩—উৎসবে মুখর সারাদেশ জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে আন্দোলন চলবে, প্রয়োজন হলে আবারও জীবন দেব:বিরোধীদলীয় নেতা জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক, জুন পর্যন্ত সংকট হবে না: মীর শাহে আলম বাংলাদেশ-ভারত সম্পর্ক ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে: প্রণয় ভার্মা প্রায় দুই দশক পর বগুড়ার পৈতৃক ভিটায় যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান নেশার টাকা চাওয়াকে কেন্দ্র করে ছেলের ছুরিকাঘাতে বাবা খুন গুম প্রতিরোধ অধ্যাদেশ বাতিলে উদ্বেগ,পদত্যাগ করে সরকারের কাছে খোলা চিঠি পাঁচ কমিশনারের ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা ভেস্তে যাওয়ার পর তেলের দাম আবার ১০০ ডলার ছাড়াল অনলাইন জুয়ায় আসক্তি,টাকা না পেয়ে ভবন থেকে লাফিয়ে শিক্ষার্থীর মৃত্যু দক্ষিণ লেবাননে নতুন করে ইসরাইলি হামলা, নিহত অন্তত ৫ গণভোটের রায় বাস্তবায়ন না হলে দেশ সাংবিধানিক সংকটে পড়বে: শিশির মনির চৈত্রসংক্রান্তিতে পুরোনোকে বিদায়, নতুনকে বরণে দেশজুড়ে নানা আয়োজন সিকেডি হাসপাতালে চাঁদা দাবি, প্রধান অভিযুক্ত মঈনসহ আটক ৭ মানিকগঞ্জ বালু মহাল ইজারায় তুঘলকি কান্ড পহেলা বৈশাখ উপলক্ষ্যে তিতুমীর কলেজে বৈশাখী আয়োজন জুলাই আন্দোলনে ইন্টারনেট বন্ধ ছিল সরকারের নির্দেশে: ট্রাইব্যুনালে সাক্ষী দুর্বল ব্যাংকের পুরোনো শেয়ারহোল্ডারদের ফেরার সুযোগ রেখে ব্যাংক রেজোল্যুশন বিল পাস সংবিধান সংস্কার পরিষদের শপথ না নিয়ে বিএনপি জনগণের সঙ্গে ‘ধোঁকাবাজি’ করেছে: শফিকুর রহমান বিএনপির অক্ষরে অক্ষরে মুনাফেকি: সারোয়ার তুষার হত্যাচেষ্টা মামলায় সাবেক স্পিকার শিরীন শারমিনের জামিন সাঙ্গু নদীতে ফুল ভাসিয়ে বান্দরবানে শুরু ফুল বিজু উৎসব শেরপুর-৩ ও বগুড়া-৬ থেকে নির্বাচিত দুই নতুন এমপির শপথ হাম প্রতিরোধে ঘরে ঘরে টিকার তথ্য পৌঁছে দিতে রাজনীতিবিদদের আহ্বান মধ্যপ্রাচ্যের যুদ্ধের ছায়ায় দেশে সার সংকটের শঙ্কা, ঝুঁকিতে কৃষি জুলাই আন্দোলনে সশস্ত্র বাহিনীর ভূমিকা জনগণকে আশান্বিত করেছে: প্রধানমন্ত্রী তারেক রহমান সমঝোতা ছাড়াই শেষ যুক্তরাষ্ট্র-ইরান প্রথম দফার বৈঠক, যুদ্ধবিরতি বজায় রাখার আহ্বান পাকিস্তানের কুষ্টিয়ায় দরবারে হামলা-অগ্নিসংযোগ, গণপিটুনিতে ‘পীর’ নিহত জুলাই গণঅভ্যুত্থানের চেতনায় দেশ গড়ার আহ্বান রেল প্রতিমন্ত্রীর শার্শার সীমান্তবর্তী বিদ্যালয়ে ফুলসুরাত ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ চাঁদাবাজদের নিরপেক্ষ তালিকা করছে র‍্যাব, দ্রুত আইনি ব্যবস্থা নেওয়ার ঘোষণা রাজশাহী সিল্ক দেশের ঐতিহ্য, হারানো গৌরব ফেরাতে কাজ শুরু: প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সফর সামনে রেখে উলাশীর জিয়া খাল পরিদর্শনে প্রতিমন্ত্রী অমিত শ্রমিকদের দেওয়া প্রতিশ্রুতি ভঙ্গ করেছে সরকার: নাহিদ ইসলাম মিনাবের নিহত শিশুদের স্মৃতি সঙ্গে নিয়েই পাকিস্তানে ইরানি প্রতিনিধিদল নারীবাদ সমাজকে ধ্বংস করছে, মন্তব্য নোরা ফাতেহির মধ্যপ্রাচ্যের উত্তেজনার বেনাপোলে ভাড়া বৃদ্ধি, বাণিজ্যে অস্বস্তি, বাড়তে পারে পণ্যমূল্য ‘তেল আছে শুধু সংসদে’, জ্বালানি সংকট নিয়ে শফিকুর রহমান সিলেটে প্রথমবারের মতো চালু হলো ‘কৃষকের হাট’ শ্যামলীতে ডা. কামরুল ইসলামের হাসপাতালে চাঁদাবাজির অভিযোগ, ঘটনাস্থলে যুবদলের শীর্ষ নেতারা ১০ দিনের চন্দ্রাভিযান শেষে পৃথিবীতে ফিরলেন আর্টেমিস–২-এর নভোচারীরা ‘দলীয় সরকারের অধীনে নির্বাচনের বীভৎস রূপ জাতির সামনে’ তিতুমীর কলেজ শিক্ষক পরিষদের ২৭তম নির্বাচন অনুষ্ঠিত গণবিরোধী বিল পাসের অভিযোগে সংসদ থেকে ফের ওয়াকআউট বিরোধী দলের ঈদে আসছে নাজিফা তুষির ‘রইদ’ অভিযানে সারাদেশে ৪ লাখ ৬৯ হাজার লিটার অবৈধ মজুতকৃত জ্বালানি তেল উদ্ধার গণভোটের রায় বাস্তবায়নে বিএনপিকে অতীত থেকে শিক্ষা নেওয়ার আহ্বান মামুনুল হকের পহেলা বৈশাখে দেশজুড়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা জ্বালানি খাতে মাসে ৩ হাজার কোটি টাকা ভর্তুকি দিচ্ছে সরকারের পহেলা বৈশাখে ১০ জেলায় কৃষক কার্ড বিতরণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেরপুর-৩ আসনে ভোট বর্জনের ঘোষণা জামায়াত প্রার্থীর

ডেস্ক রিপোর্টার
প্রকাশ : ০৩:২১ দুপুর, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬ ইং

নতুন আশায় বরণ ১৪৩৩—উৎসবে মুখর সারাদেশ

পুরোনো বছরের গ্লানি, জীর্ণতা ও শোককে পেছনে ফেলে নতুন আশা-উদ্দীপনায় শুরু হয়েছে ১৪৩৩ বঙ্গাব্দের পথচলা। ভোরের স্নিগ্ধ আলোয় সারাদেশে উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ।

সময়ের পরিবর্তনে আধুনিক ও ডিজিটাল বাংলাদেশের ছোঁয়ায় হালখাতার ঐতিহ্য কিছুটা ম্লান হলেও নববর্ষের চেতনা এখনো অটুট। বরং এই উৎসব বাঙালির আত্মপরিচয়, সংস্কৃতি ও সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য মিলনমেলায় পরিণত হয়েছে। জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই অংশ নিচ্ছে এই সার্বজনীন উৎসবে, যা বাঙালির অসাম্প্রদায়িক চেতনাকে আরও দৃঢ়ভাবে তুলে ধরছে।

পহেলা বৈশাখ উপলক্ষে পৃথক বাণীতে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন মো. সাহাবুদ্দিন এবং তারেক রহমান। রাষ্ট্রপতি তার বাণীতে বাংলা নববর্ষকে দেশের গৌরবোজ্জ্বল ঐতিহ্য ও সংস্কৃতির ধারক হিসেবে উল্লেখ করে জাতীয় ঐক্য ও ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় করার আহ্বান জানান। অন্যদিকে প্রধানমন্ত্রী বলেন, পয়লা বৈশাখ বাঙালির ইতিহাস ও সংস্কৃতির অবিচ্ছেদ্য প্রতীক। তিনি কৃষিনির্ভর অর্থনীতি ও গ্রামীণ জীবনের সঙ্গে এই উৎসবের গভীর সম্পর্ক তুলে ধরে আধুনিক প্রযুক্তির যুগেও লোকজ ঐতিহ্য ও মূল্যবোধ ধরে রাখার গুরুত্ব আরোপ করেন।

রাজধানী ঢাকায় বর্ষবরণের কেন্দ্রবিন্দুতে রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ আয়োজিত বৈশাখী শোভাযাত্রা। এবারের শোভাযাত্রায় ‘শান্তি, সৃজন, গৌরব ও গতিময়তা’র প্রতীক হিসেবে মোরগ, বেহালা, পায়রা, হাতি ও ঘোড়ার মনোমুগ্ধকর মোটিফ স্থান পেয়েছে। রঙিন প্রতিকৃতি ও বাদ্যযন্ত্রের তালে মুখরিত এই আয়োজনের মূল বার্তা—অশুভ শক্তির বিনাশ এবং কল্যাণময় ভবিষ্যতের আহ্বান।

এদিকে ছায়ানট-এর আয়োজনে রমনার বটমূলে সম্মিলিত কণ্ঠে গান পরিবেশনের মধ্য দিয়ে বর্ষবরণ করা হচ্ছে ‘শান্তি, মানবতা ও সম্প্রীতি’ প্রতিপাদ্যে। পাশাপাশি উদীচী শিল্পীগোষ্ঠী দিনব্যাপী গান, কবিতা ও নৃত্যের আয়োজন করেছে রাজধানীর তোপখানা রোডে।

শুধু শহরেই নয়, গ্রামবাংলাতেও বইছে উৎসবের আমেজ। দেশের বিভিন্ন অঞ্চলে বসেছে বৈশাখী মেলা, আয়োজন করা হয়েছে বলিখেলা, লাঠিখেলা ও হা-ডু-ডু’র মতো ঐতিহ্যবাহী খেলাধুলা। চট্টগ্রামের লালদীঘি ময়দানে শতবর্ষের ঐতিহ্য ধরে রেখে অনুষ্ঠিত হচ্ছে ঐতিহাসিক জব্বারের বলিখেলা।

এ উপলক্ষে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, সংস্কৃতি মন্ত্রণালয়, শিল্পকলা একাডেমি ও বাংলা একাডেমিসহ বিভিন্ন প্রতিষ্ঠান দেশব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করেছে। লোকজ মেলা, পুতুলনাট্যসহ বিভিন্ন আয়োজনের মাধ্যমে হারিয়ে যাওয়া গ্রামীণ ঐতিহ্যকে পুনরুজ্জীবিত করার চেষ্টা চলছে।

উৎসবকে কেন্দ্র করে সারাদেশে, বিশেষ করে রাজধানীতে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। ঢাকা মেট্রোপলিটন পুলিশ ও র‍্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনী প্রতিটি উৎসবস্থলে নজরদারি জোরদার করেছে, যাতে নির্বিঘ্নে উদযাপিত হতে পারে বাঙালির এই সর্বজনীন উৎসব।

এছাড়া জাতীয় প্রেসক্লাব ও ঢাকা রিপোর্টার্স ইউনিটি তাদের সদস্যদের নিয়ে ভিন্নধর্মী অনুষ্ঠানের আয়োজন করেছে।

নববর্ষের এই প্রভাত আবারও স্মরণ করিয়ে দেয়—বাঙালির ঐক্য, সংস্কৃতি ও মানবতার শক্তিই আমাদের প্রধান পরিচয়। নতুন বছরের আহ্বানে তাই উচ্চারিত হচ্ছে—অশুভের অবসান ঘটিয়ে শুভ ও সুন্দর ভবিষ্যতের পথে এগিয়ে যাওয়ার প্রত্যয়।

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম মন্তব্য করুন!

আপনার মতামত দিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টেকনাফ সৈকতে ভেসে এল দুই লাশ

1

নির্বাচিতদের দুই শপথ, কী বলছেন আইনজ্ঞরা

2

চাঁদাবাজি ও হামলার অভিযোগে উজিরপুর ছাত্রদল নেতা গ্রেপ্তার, দ

3

তিন দাবিতে দ্বিতীয় দিনের মতো ইসি ঘেরাও ছাত্রদলের

4

ত্রয়োদশ সংসদ নির্বাচন নতুন বেঞ্চমার্ক: ইইউ পর্যবেক্ষক প্রধা

5

ক্রোম ব্রাউজারে ভয়ংকর নিরাপত্তা ত্রুটি শনাক্ত, দ্রুত হালনাগা

6

সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমা

7

সংসদে সরকারি চাকরি (সংশোধন) বিল-২০২৬ পাস, চাকরিতে প্রবেশের ব

8

নির্বাচনে পর্যবেক্ষক পাঠাচ্ছে ১৬ দেশ, আসছেন ৫৭ জন দ্বিপক্ষীয

9

আজকের দিনে: সম্রাট ফ্রেডরিক জেরুজালেম দখল করেন

10

সিলেক্টইউএসএ ২০২৬ টেক পিচ প্রতিযোগিতায় বিজয়ী প্রাইমসিংক সল্য

11

ইরানে খারগ দ্বীপে বিস্ফোরণের খবর, সামরিক লক্ষ্যবস্তুতে মার্ক

12

৮ ফেব্রুয়ারি থেকে হজযাত্রীদের ভিসা আবেদন শুরু

13

বিসিবির নির্বাচিত বোর্ড ভেঙে তামিমকে আহবায়ক করে ১১ সদস্যের অ

14

জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক: বঙ্গভবনের সহকারী প্রোগ

15

শেষ ভাষণে প্রতিরোধক্ষমতার বার্তা, তার পরই নিহত আয়াতুল্লাহ খা

16

এবার ঈদে কতদিনের ছুটি পাবেন সরকারি-বেসরকারি চাকরিজীবীরা?

17

সমঝোতা ছাড়াই শেষ যুক্তরাষ্ট্র-ইরান প্রথম দফার বৈঠক, যুদ্ধবির

18

ঘুষ কাণ্ডে পদত্যাগী প্রসিকিউটরের নথি জব্দ, তদন্ত কমিটি গঠনের

19

১১ মার্চ সরকারি দলের সংসদীয় সভা

20