সর্বশেষ
মার্কিন হুমকি উপেক্ষা করে ইরানি তেলবাহী জাহাজ নিজ জলসীমায় এস আলমের সঙ্গে সরকারের সমঝোতা হয়েছে কিনা,হাসনাতের প্রশ্ন সংরক্ষিত নারী আসনে মনোনীতরা জাতীয় সংসদে গেলে জনস্বার্থে কাজ করবেন: হামিদুর রহমান আযাদ ক্যানসার হাসপাতালের উপ-পরিচালককে কুপিয়ে জখম : গ্রেপ্তার ৫ পরীক্ষাকেন্দ্রে ঢুকে ফেসবুক লাইভে এমপি, সমালোচনার ঝড় তেলের দাম বাড়ায় বাসভাড়া কিলোমিটারে ১৫ পয়সা বাড়ানোর প্রস্তাব ঢাকায় বিএইচই ইউনি'র এডুকেশন এক্সপো ঢাকায় বিএইচই ইউনি'র এডুকেশন এক্সপো হাম-রুবেলার টিকাদান শুরু : লক্ষ্যমাত্রা ১ কোটি ৮০ লাখ শিশু আমার নামে প্রচারিত সংবাদ অসত্য ও উদ্দেশ্যপ্রণোদিত: সেলিম রেজা শীর্ষ ঋণখেলাপির তালিকায় এস আলম গ্রুপের প্রাধান্য, ২০ প্রতিষ্ঠানের ঋণ ৩৫ হাজার কোটি টাকার বেশি ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য সরকারের ট্রাম্পের ‘চাপ’,লেবাননের প্রেসিডেন্ট আউনের সঙ্গে ফোনালাপ করবেন নেতানিয়াহু চট্টগ্রামে কলেজছাত্রকে নির্মমভাবে হত্যার অভিযোগ, সাতজনের নাম উল্লেখ চাঁদপুরে নির্মাণাধীন ভবন থেকে ইট পড়ে মাদ্রাসাশিক্ষার্থী গুরুতর আহত স্বাধীনতা পুরস্কার-২০২৬ প্রদান করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বিসিএস ক্যাডার নিয়োগে দুর্নীতি ও দলীয়করণের তদন্ত চলছে: জনপ্রশাসন প্রতিমন্ত্রী সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের নির্বাচন স্থগিত , সংসদে প্রশ্ন তুললেন আখতার বিএইচই ইউনি'র পহেলা বৈশাখ উদযাপন জুলাই সনদ সংস্কার বাস্তবায়নের দাবিতে ১১দলীয় ঐক্যের নতুন কর্মসূচি ঘোষণা খুলনায় ঘন ঘন লোডশেডিংয়ে জনজীবন দুর্বিষহ, গরমে বাড়ছে দুর্ভোগ হয়রানিমূলক মামলাগুলো প্রত্যাহারের বিষয়ে সরকার সচেতন: আইনমন্ত্রী ৩৪ বছর পর ইসরায়েল-লেবানন সংলাপ , ট্রাম্পের ঘোষণা জ্বালানি সংকটে বার কাউন্সিল নির্বাচন স্থগিত দেশে চালু হচ্ছে পেপাল - প্রধানমন্ত্রী জ্বালানি সংকট মোকাবিলায় ২০০ কোটি ডলার ঋণ সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী নেতিবাচক খবরের পাশাপাশি ইতিবাচক খবরও প্রচার করা উচিত : চিফ হুইপ ঢাকা আইনজীবী সমিতি নির্বাচনে ভোটের স্বচ্ছতা দাবি, পাতানো নির্বাচনে অংশ না নেয়ার ঘোষণা শরিফ হাদির হত্যার ঘটনায় অস্ত্র বিক্রেতা হেলালের তিন দিনের রিমান্ড ইরানকে আত্মসমর্পণ করতে বাধ্য করার প্রচেষ্টা ‘‘ব্যর্থ’’ হবে: প্রেসিডেন্ট পেজেশকিয়ান শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে সাবেক আইজিপির সম্পৃক্ততা নতুন আশায় বরণ ১৪৩৩—উৎসবে মুখর সারাদেশ জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে আন্দোলন চলবে, প্রয়োজন হলে আবারও জীবন দেব:বিরোধীদলীয় নেতা জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক, জুন পর্যন্ত সংকট হবে না: মীর শাহে আলম বাংলাদেশ-ভারত সম্পর্ক ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে: প্রণয় ভার্মা প্রায় দুই দশক পর বগুড়ার পৈতৃক ভিটায় যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান নেশার টাকা চাওয়াকে কেন্দ্র করে ছেলের ছুরিকাঘাতে বাবা খুন গুম প্রতিরোধ অধ্যাদেশ বাতিলে উদ্বেগ,পদত্যাগ করে সরকারের কাছে খোলা চিঠি পাঁচ কমিশনারের ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা ভেস্তে যাওয়ার পর তেলের দাম আবার ১০০ ডলার ছাড়াল অনলাইন জুয়ায় আসক্তি,টাকা না পেয়ে ভবন থেকে লাফিয়ে শিক্ষার্থীর মৃত্যু দক্ষিণ লেবাননে নতুন করে ইসরাইলি হামলা, নিহত অন্তত ৫ গণভোটের রায় বাস্তবায়ন না হলে দেশ সাংবিধানিক সংকটে পড়বে: শিশির মনির চৈত্রসংক্রান্তিতে পুরোনোকে বিদায়, নতুনকে বরণে দেশজুড়ে নানা আয়োজন সিকেডি হাসপাতালে চাঁদা দাবি, প্রধান অভিযুক্ত মঈনসহ আটক ৭ মানিকগঞ্জ বালু মহাল ইজারায় তুঘলকি কান্ড পহেলা বৈশাখ উপলক্ষ্যে তিতুমীর কলেজে বৈশাখী আয়োজন জুলাই আন্দোলনে ইন্টারনেট বন্ধ ছিল সরকারের নির্দেশে: ট্রাইব্যুনালে সাক্ষী দুর্বল ব্যাংকের পুরোনো শেয়ারহোল্ডারদের ফেরার সুযোগ রেখে ব্যাংক রেজোল্যুশন বিল পাস সংবিধান সংস্কার পরিষদের শপথ না নিয়ে বিএনপি জনগণের সঙ্গে ‘ধোঁকাবাজি’ করেছে: শফিকুর রহমান বিএনপির অক্ষরে অক্ষরে মুনাফেকি: সারোয়ার তুষার

ডেস্ক রিপোর্টার
প্রকাশ : ০৪:৫৩ দুপুর, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬ ইং

সংরক্ষিত নারী আসনে মনোনীতরা জাতীয় সংসদে গেলে জনস্বার্থে কাজ করবেন: হামিদুর রহমান আযাদ

 সংরক্ষিত নারী আসনে ১১ দলীয় নির্বাচনি ঐক্য থেকে মনোনীত ১৩ নারী সদস্য জাতীয় সংসদে গেলে জাতির প্রত্যাশা পূরণ এবং নারী সমাজের স্বার্থ রক্ষায় কার্যকর ভূমিকা রাখবেন বলে আশা প্রকাশ করেছেন ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক ও জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ।

মঙ্গলবার দুপুরে নির্বাচন কমিশন কার্যালয়ে ১১ দলীয় ঐক্যের পক্ষ থেকে মনোনীত প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার পর আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। এ সময় নারী প্রার্থীরাও একই ধরনের প্রত্যাশা ব্যক্ত করেন।

হামিদুর রহমান আযাদ বলেন, মনোনীতরা বিরোধী দলের আসনে বসে ন্যায়সংগত ও জনকল্যাণমূলক সব কাজে সরকারকে সহযোগিতা করবেন। তবে সরকার যদি ভুল পথে পরিচালিত হয় বা জনবিরোধী সিদ্ধান্ত নেয়, তাহলে তারা সম্মিলিতভাবে এর বিরুদ্ধে যথাযথ ভূমিকা পালন করবেন।

এর আগে সকাল ১০টার দিকে প্রার্থী ও ১১ দলের নেতারা মনোনয়ন ফরম জমা দিতে নির্বাচন কমিশন কার্যালয়ে যান। প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে প্রার্থীরা একে একে নির্বাচন কমিশনের কর্মকর্তাদের কাছে মনোনয়নপত্র জমা দেন। আগামীকাল এসব মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে বলে জানানো হয়।

প্রেস ব্রিফিংয়ে হামিদুর রহমান আযাদ আরও বলেন, যেখানে রাজপথে ভূমিকা রাখার প্রয়োজন হবে, বিশেষ করে গণরায় উপেক্ষা করে সরকার গণভোটের রায় বাস্তবায়ন না করলে, সেখানে ১১ দলের সংসদ সদস্যরা সক্রিয় ভূমিকা রাখবেন।

সংরক্ষিত নারী আসনে মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে এক পরিবারের দুজনকে সংসদ সদস্য না করার নীতিগত অবস্থানের কথাও তুলে ধরেন তিনি। অতীতে জামায়াতে ইসলামীর আমিরের স্ত্রী সংসদ সদস্য থাকলেও এবার কেন নেই-এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, দলের নীতিগত সিদ্ধান্তই হলো, এক পরিবারে দুইজন সংসদ সদস্য নয়। সে নীতি অনুসারেই এবার প্রার্থী মনোনয়ন দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, জামায়াতে ইসলামীর নারী শাখায় দেশ পরিচালনার মতো যোগ্য নারীর কোনো সংকট নেই। আমিরের স্ত্রীর চেয়েও দলের আরও অনেক হেভিওয়েট নারী প্রার্থী রয়েছেন।

সংরক্ষিত নারী আসনের মনোনীত প্রার্থী ও জামায়াতের কেন্দ্রীয় মহিলা বিভাগের সেক্রেটারি নূরুন্নিসা সিদ্দীকা বলেন, তাদের দায়িত্ব এখন তিনটি- ঘর-সংসার, সংসদ এবং রাজপথ। তিনি বলেন, সংসার সামলানোর পাশাপাশি সংসদে দেশ, জাতি ও বঞ্চিত নারীদের আকাঙ্ক্ষা বাস্তবায়নে তারা সোচ্চার থাকবেন। সংসদে নারীর আশা-আকাঙ্ক্ষা পূরণ না হলে রাজপথেও আন্দোলনে নামবেন বলে জানান তিনি।

জুলাই গণ–অভ্যুত্থানে শহীদ শিশু জাবির ইব্রাহীমের মা রোকেয়া বেগম বলেন, জুলাই যোদ্ধাদের রক্তের বিনিময়ে তারা আজ এখানে আসার সুযোগ পেয়েছেন। মনোনয়ন দেওয়ায় জামায়াতে ইসলামীকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, সংসদে গিয়ে তিনি জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের পক্ষে কাজ করবেন এবং জুলাই গণহত্যার বিচার দাবি করবেন।

তিনি বিএনপিকে উদ্দেশ করে বলেন, জুলাই বিপ্লবকে সত্যিকারভাবে ধারণ করলে দলটি জুলাই গণ–অভ্যুত্থানের শহীদ ও আহতদের মধ্য থেকেও কাউকে মনোনয়ন দিত।

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে মনোনীত ডা. মাহমুদা আলম মিতু বলেন, তাকে মনোনয়ন দেওয়ার মাধ্যমে এনসিপি ও জামায়াত তাদের রাজনৈতিক প্রতিশ্রুতি রক্ষার প্রমাণ দিয়েছে।

জামায়াতে ইসলামী থেকে মনোনীত প্রার্থীরা হলেন-  কেন্দ্রীয় মহিলা বিভাগের সেক্রেটারি নূরুন্নিসা সিদ্দীকা, সহকারী সেক্রেটারি মারজিয়া বেগম, আইন ও মানবাধিকারবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সাবিকুন নাহার মুন্নী, কেন্দ্রীয় প্রচার ও সাহিত্য-সংস্কৃতি বিভাগীয় সেক্রেটারি নাজমুন নাহার নীলু, কেন্দ্রীয় ইউনিট সদস্য ও সিলেট মহানগরীর সাবেক সেক্রেটারি অধ্যাপক মাহফুজা হান্নান, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও বগুড়া অঞ্চল পরিচালিকা সাজেদা সামাদ, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও চট্টগ্রাম উত্তর জেলা সেক্রেটারি শামছুন্নাহার বেগম, নারী অধিকার আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সদস্য প্রকৌশলী মারদিয়া মমতাজ এবং জুলাই শহীদ জাবির ইব্রাহীমের মা রোকেয়া বেগম।

এছাড়া এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন ও কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব ডা. মাহমুদা আলম মিতু, জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) চেয়ারম্যান ব্যারিস্টার তাসমিয়া প্রধান এবং বাংলাদেশ খেলাফত মজলিশের মহিলা বিভাগের সদস্য ইঞ্জিনিয়ার মাহবুবা হাকিমও মনোনয়ন পেয়েছেন।

প্রেস ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিশের সিনিয়র নায়েবে আমির মাওলানা ইউসুফ আশরাফ, জাগপার সহ-সভাপতি ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান, জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এবং কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দসহ অন্যরা।

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম মন্তব্য করুন!

আপনার মতামত দিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রথমবার সাউথ ফিল্মফেয়ার জিতলেন অমিতাভ বচ্চন

1

‘আমাদের পোলিং এজেন্টকে ৩ ঘণ্টা পর কেন্দ্রে ঢুকতে দেওয়া হয়েছে

2

ইরানে বিক্ষোভকারীদের ‘মৃত্যুদণ্ড’ দেওয়ার হুঁশিয়ারি

3

সিরিয়া থেকে সেনা প্রত্যাহার করছে যুক্তরাষ্ট্র

4

দু'দিনের সফরে ঢাকায় এসেছেন বিশ্বকাপজয়ী তারকা ফুটবলার ওজিল

5

বিমানবন্দরে আটক জামায়াত নেতার ব্যাগে মিলল ৭৪ লাখ টাকা: পুলিশ

6

ইরানে খারগ দ্বীপে বিস্ফোরণের খবর, সামরিক লক্ষ্যবস্তুতে মার্ক

7

অপারেশন ডেভিল হান্ট:ঢাকায় গ্রেপ্তার ২৯

8

ঈদে আসছে নাজিফা তুষির ‘রইদ’

9

ডা. শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্টে বিতর্কিত পোস্ট পরিকল্পিত

10

চালু হচ্ছে ফ্যামিলি কার্ড, টাকা আসবে কোথা থেকে, কারা পাবেন

11

ড্রাইভিং লাইসেন্স নবায়ন করতে গিয়ে জানলেন তিনি ‘মৃত’

12

ঝালকাঠিতে জামায়াতের কার্যালয়ে আগুন, পরিকল্পিত নাশকতার অভিযোগ

13

লাইভে এসে হাসনাত আবদুল্লাহ’র ঘোষণা: দেবীদ্বারের উন্নয়নে স্বচ

14

ডোপ টেস্ট 'পজিটিভ' হলে সরকারি চাকরিতে অযোগ্য, বিধিমালা জারি

15

আ. লীগ সরকারের সুরে সড়কমন্ত্রীর বক্তব্য: সংসদে এমপি মনিরুল

16

রাজধানীতে রড চুরির অভিযোগে গণধোলাইয়ে যুবকের মৃত্যু

17

জুনিয়র বৃত্তি পাবেন ৪৬ হাজার শিক্ষার্থী

18

স্মৃতির মেঘলাভোরে আল মাহমুদ: কবির মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধাঞ্

19

চরমোনাই মাহফিলে এনসিপির প্রতিনিধি দল, রাজনীতি ও নির্বাচন নি

20