জ্বালানি সংকটের কারণে বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য নির্বাচন স্থগিত করা হয়েছে। ফলে আগামী ১৯ মে নির্ধারিত ভোটগ্রহণ আর অনুষ্ঠিত হচ্ছে না।
বুধবার রাতে বার কাউন্সিল ভবনে অনুষ্ঠিত এক জরুরি সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশব্যাপী তীব্র জ্বালানি সংকটের কারণে আগামী ১৯ মে অনুষ্ঠেয় বার কাউন্সিল সদস্য নির্বাচনে সাধারণ আসনের সাতটি এবং আঞ্চলিক আসনের সাতটি পদে প্রতিদ্বন্দ্বী আইনজীবীদের নির্বাচনী প্রচারণা কার্যক্রম উল্লেখযোগ্যভাবে বিঘ্নিত হওয়ার আশঙ্কা রয়েছে।
এতে আরও বলা হয়, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি, ঢাকা আইনজীবী সমিতি ও চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতিসহ দেশের বিভিন্ন বার সমিতির আবেদন ও অনুরোধ বিবেচনায় নিয়ে নির্বাচন স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম মন্তব্য করুন!
আপনার মতামত দিন